| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যপক সুখবর বলতেই হয় কারন দাদারা এবার সুপার ডুপার পাওয়ার হয়ে গেল বলে কথা !গতপরসু এক্কেবারে আকাশ বাতাস ফাঁটায়া ৪৫০ কোটি রুপি খরচে রকেট দিয়া ইন্ডিয়ার মঙ্গলগ্রহে পিকনিকের কি খানদানি শখরে বাবা
কেরাসীনের বাত্তির নীচে পুরা ভারতেই অমাবশ্যর আন্ধার:
ভারতের বেশীর ভাগ এলাকায় এখনো স্বাস্থ্য সেনিটেশন আর চিকিৎসা সেবার বাহিরে, অর্ধভুক আর অনাহার থাকে তাদের জনসংক্যার তিন ভাগের একভাগ লোক, খোলা আকাশের লোক প্রকৃতিক কাজ সারে দুই তৃতীংশ লোগ ,বিশ্ব ব্যাংক অনুযায়ী প্রায় ৪০ কোটির (৩২.৭%) অধিক ভারতীয় লোক আন্তর্জাতিক দরিদ্রসীমার নীচে বসবাস করে। যাদের দৈনিক আয় সোয়া ১ ডলার থেকেও কম !! আর দুই ডলারের কম আয় করে ৮৪ কোটি লোক!! আমন কি রুরাল ইমপুভমেন্ট-২০১৩ অনুযায়ী আমাদের অবস্থান যেখানে ১২৫ আর সুপারপাওয়ার দাদার অবস্থান ১৬২ তম, আরে আমার সুপার পাওয়ার ঠেলা দেখ [http://www.photius.com/rankings/population/sanitation_facility_access_rural_improved_2013_0.html ]পৃথিবীর কন্য সন্তানের ভ্রুন হত্যায় তারা ১নাম্বার সহ এরকম বহু নেতিবাচক রেংকিং এ তারা এগিয়ে আছে তারাই কিনা মঙ্গলের যাত্রী খিক খিক .... ![]()
![]()
[রেফা: http://en.wikipedia.org/wiki/Poverty_in_India]
এই ভারত মাতার করুন দশা আমার ওদের সিরিয়াল আর ফ্লিমে কখনই দেখিনাই! সে যাক ঘরের খাইয়া বনের মোষ তাড়ান আপতো বাদ দেই ওদিকে শুনতাছি আমাগো কুতিবদিয়ায় নাকি সাবমেরিন ঘটি হইবো অলরেড়ি দুইটা ডুবজাহাজ পার্সসের প্রসেসে আছে তাইলে আর দাদাগো দোষ দিয়া কি লাভ ?? আগে নিজে মিষ্টি খাওয়া বাদ দেওয়াই ভাল কি বলেন দাদা ![]()
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৭
বাবুআনা বলেছেন: দাদারা তো খুব ভাল তার আমাদের দিকে বেশী খেয়াল রাখে তার মায়ের কথা ভুলে গেছে ![]()
২|
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৪
নেক্সাস বলেছেন: সাবধান ভাই....
আমাদের দেশে কিন্তু ভাড়ত প্রেমী কুলাঙ্গার আছে। ওরা মাইন্ড করে ফেলবে।
যা বলছেন তা সত্য।
ভারত সম্পর্কে আমার প্রাক্টিক্যাল অভিজ্ঞতা আছে।
বলেছেন: দাদার মঙ্গলবিলাস আর কঙ্কালসার ভারত মাতা B:-)
৩|
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮
বাবুআনা বলেছেন:
মে তো ডর গিয়া
৪|
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৯
সোহেল রনি বলেছেন: সুপার পাওয়ারের স্বপ্নে বিভর এখন ভারত।
তাই মঙ্গল বিলাস।
কুজোরও চিত হয়ে শুতে ইচ্ছা হয় মাঝে মাঝে।
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২২
বাবুআনা বলেছেন: ![]()
৫|
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৩
নষ্ট ছেলে বলেছেন: আজকাল লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাধার মধ্যেও গৌরব আছে দেখা যায়!
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৩
বাবুআনা বলেছেন: জটিল !
৬|
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৫
উদাসী স্বপ্ন বলেছেন: ভাই, আমাদের অবস্হা হইছে এমন যে যাকে আমরা খারাপ মনে করি তার সবকিছুই খারাপ। কিন্তু এই ধারনা যে ভুল সেটা বলার অপেক্ষা রাখে না।
ভারত আমাদের শত্রু, বিমাতা সুলভ প্রতিবেশী তাই বলে তাদের ভালো কাজকে প্রশংসা করলে আমাদের যে ক্ষতি হবে সেটা ভাবা নিজেদেরই দৈন্যতা।
এর আগে মাত্র চারটা দেশ মঙ্গলযাত্রায় যান পাঠায় তারা হলো আমেরিকা, ইউরোপের ইসা, রাশিয়া আর চীন।
রাশিয়াতে গরীব লোকের পরিমান মোট জনসংখ্যার ১১.২% এবং দারিদ্র্যের কারনে রাশিয়া এবং চীনে চাইল্ড প্রস্টিটিউশন থেকে শুরু করে পুরো বিশ্বের অবৈধ হিউম্যান ট্রাফিকিং এর রুট রাশিয়াকেই ধরা হয়। বিশ্বের বড় বড় অপরাধ থেকে শুরু করে যুদ্ধ বিগ্রহে কোনো না কোনো ভাবে রাশিয়ার হাত থাকে। সিরিয়ার সরকারের হাতে যে রাসায়নিক অস্ত্রের যার কারনে প্রায় ১ লাখ মুসলিম হাওয়া সেটাও রাশিয়ার দেয়া।
চীনে উইঘরে যেভাবে মুসলিমদের ত্যানা ত্যানা করে লাশ গায়েব করে পুরো এলাকা মুসলিমহীন করার প্রক্রিয়া শুরু করেছিলো সেটা নিয়েও খুব মাথা ব্যথা নেই।
যাই হোউক, সবারই খারাপ দিক আছে। আজকাল আমরা পাকিস্তানের নাম শুনলে নাক সিটকে উঠি কিন্তু আশ্চর্য্যের ব্যাপার হলো তাদেরও দুটো পার্টক্যাল এক্সিলারেটর আছে এবং সম্প্রতি তৈরী করা এক্সিলারেটরটি নিজেদের বিজ্ঞানী এবং ছাত্রদের সম্পৃক্ত করেই বানানো। আবার এই পাকিস্তান ১৯৮৪ ২৮৪ কোটি রুপি খরচ করে জ্বীন থেকে শক্তি আহরনের বিশাল মহাযজ্ঞে অংশ নেয়।
ভালো কে ভালো বলতে শিখুন
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২১
বাবুআনা বলেছেন: আমি কিন্তু কম্পেয়ার টা করেছি আমার দেশের সাথে অন্য কোন দেশ নয় আর বড় কথা হলো তাদের মহাকাশ বিলাসিতা এসেছে নিজেদের দারিদ্রের গ্লানি বোধ থেকে বড় কথা হলো ভারতকে আগে এশিয়ার দেশ গুলোর থেকে শিখতে বলুন কিভাবে এগোতে হয় পশ্চিম তো বহু দুরের কথা ।
৭|
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: @উদা ভাই, ভঅলকে নিশ্চয়ই ভাল বলা উচিত!
কিন্তু আপনি বলেন- আপনার জানা যেই পরিবারে সবার অন্নের সংস্থান হয়না, যেখানে শিক্ষা না পেয়ে ছোট শিশুরাও শ্রমিক, যেখানে মৌলিক অধিকারের অধিকাংশই অপূর্ণ- সেই বাড়ীর বড় পোলায় যদি সেন্ট মাইখা কেতা জামা পইড়া, হাতে গোলঅপ ফুল লইয়া বাইরায়- আপনি তারে কি কইবেন?
সেতো ভালই আছে্ । এবং ভালভাবেই রিপ্রেজেন্ট করছে!!
নিশ্চয়ই তারে ঠাডায় কানপট্টিতে লাগাইবেন- বেটা ভাই-বোন খাইতে পায় না- কাম করে আর তুমি ফুটানি মারায়া বেড়াও!!!!
বিষয়টা ঐ দৃষ্টিকোন থেকেই
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২১
বাবুআনা বলেছেন: সহমত ![]()
৮|
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৯
শাহ আজিজ বলেছেন: এইসব পদ্ধতিকে বলা হয় "সার্বিক উন্নয়ন" । অর্থাৎ কোনোদিক বাদ যাবে না। যেমনটি চীনে দেখেছি আমরা । ওখানে দারিদ্রের সীমা ৬০% গোটা জনসংখ্যার । হাসপাতাল ফ্রী নয় , শিক্ষা এখন খুব দুর্মূল্য হয়ে গেছে । ভারতে এখনো হাসপাতাল ফ্রী এবং শিক্ষা অল্প পয়সায় । চীনারা অনেক দিক দিয়ে এগিয়ে কিন্তু তার বৃহৎ জনসংখ্যা একটা মাথাব্যাথা । ভারতেরও তাই । রাষ্ট্রকে সামনে এগিয়ে নিতে অনেক পরিকল্পনা থাকে , সে ক্ষেত্রে তার মহাকাশ প্রযুক্তি মোটেও হাস্যকর নয় । আমাদের তেমন কোনও স্বপ্ন নেই, গারমেনটস শ্রমিকদের নুন্যতম মজুরি এখনো ঠিক করতে পারিনা কিন্তু গ্রামিন ব্যাংক কে সাইজ করতে পারি । আমি চিনের উত্থান দেখেছি কাছ থেকে এজন্য অন্যদের সমালোচনা না করে ভাবি আমাদের কি অসুবিধা ছিল মাথা তুলে দাঁড়ানোর ?
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৬
বাবুআনা বলেছেন: গ্রামিন ব্যাংক কি দিয়েছে সেটা ইউনুস সাহেব আর হিলারী জানে আর জানে ঋনে চক্রবৃদ্ধি সুদে জর্জরিত কৃষক। সেই সেটা অনেক লম্বা ফিরিন্তি আরেকদিন আলাপ করা যাবে তবে আপনি কি বলতে পরবেন ঋন আর ক্ষুধায় প্রতিবছর কত জন কৃষক আত্মহত্যা করে কতটা শিশু টিকা নেবার সুযোগ পায় ............................
তখন কি মনে হয়না গরিবের ঘোড়া রোগ কতটা রসিকতার পর্যায়ে পৌছায় ???
৯|
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৫
উদাসী স্বপ্ন বলেছেন: @বিদ্রোহী ভৃগু , আপনি রাস্ট্রের ক্ষেত্রে এটা চিন্তা করতে পারেন না। শ্রেনী বিষম্য বা বর্ন বিষম্য আধা ইসলামী শরীয়া মেনে চলা মালয়েশিয়াতে সাংবিধানিক ভাবেই রাখা হয়েছে। আমি আমার মন্তব্যে এটাই বলেছি যে সকল দেশেই আপনার উল্লেখিত অন্ধকার আছে।
বর্বর দেশ সৌদী থেকে শুরু করে ইয়েমেন সিরিয়া ইরানে শুধু ধর্ম বিষম্য নয়, লিঙ্গ বৈষম্যও প্রকট ভাবে বিদ্যমান। যেখানে ইসলামে তালাকের অধিকার মেয়েদেরকে দেয়া হয়েছে সর্বতভাবে সেখানে ইয়েমেনে ১৪ বছর বয়সী মেয়েদের বিয়ে দেয়া রাস্ট্রিয়ভাবে জায়েয করে তাদেরকে তালাক দেবার ক্ষমতা ১৮ বছরের আগ পর্যন্ত রহিত করা হয়েছে। সৌদী আরব বসন্তের ভয়ে এখন অনেককিছু পরিবর্তন করলেও এখনও কোনো মেয়ে খুন হলে তার পোস্ট মর্টেম করার জন্য কারো গরজ থাকে না। শুধু আলামত থেকে সংগ্রহকৃত সাক্ষী আমল থেকেই তাদের বিচার সম্পন্ন করা হয়।
আমাদের দেশে দেখেন যদি অন্যান্য দেশের কথা চিন্তা করেন আমরা সবচেয়ে বেশী বর্নবাদী এবং সুবিধা ভোগী। এর প্রধান প্রমান হলো সিলেটে এখনও বাল্যবিবাহ থেকে শুরু করে পলিগ্যামী এবং ব হু বাচ্চা নেয়ার প্রচলন, রায়ট, কন্যা সন্তান হলেই বিয়ে ছেলে হলে ডাক্তার ইন্জ্ঞিনিয়ার। অধিকাংশ লোক না খেয়ে বিদ্যুৎ না পেয়ে আছে।
সেখানে গোলাপীর জন্য ১০০ ওপর তোড়ন, তার প্রোটোকলের সুযোগ সুবিধা ম্যাক আপ, বাটাপার ছেলেদের টাকা পাচার, এবং শেখ হায়েনার স্বপরিবারে বিদেশ ভ্রমনের নামে কোটি টাকা, দীপু মনি কোন দেশের পররাস্ট্রমন্ত্রী সেটাই বুঝি না কারন সে নাকি মাটিতে নামে না, অলটাইম প্লেনে।
নিজেদের এত দোষ থাকা সত্বেও যখন ভারতের দোষ খুজি তখন দুটো কারন:
১) ভারত বিদ্বেষ: এটা মূলত এখন করছি হিংসা প্রসূত। ভারত আমাদের ক্ষতি করেছে আবার পাকিস্তানও ক্ষতি করেছে। কিন্তু আমরা সেই ক্ষতির কথা বললে যখন তার বিপরীত রাজনৈতিক আদর্শে উদ্বেলিত হয়ে সব গুলিয়ে ফেলি তখন দেখা যায় আমাদের মধ্যে সামগ্রিক দেশপ্রেমের বদলে ব্যাক্তি হিংসার অনুভূতিটা প্রকট। আর ইসলামেই কি এই হিংসা করতে বলেছে? নিজের ব্যার্থতা তো হিংসা দিয়ে ঘুচবে না।
২) বিজ্ঞানের ব্যাপারে অভক্তি: এলএইচসি যখন বসেছিলো তখন আপনার কথাটাই বলা হয়েছিলো যে যেখানে সমগ্র বিশ্বে এত লোক না খেয়ে থাকে তখন এই হিগসীর জন্য এত খরচের কি দরকার? এটা কতটাই মেধাহীন প্রশ্ন সেটার উত্তর দেবার মতো রুচী আমার হয় নি।
৩) দেশপ্রেম: ভারতকে যদি শত্রুই ভাবতাম, যদি নিজের দেশের জন্য ভারতকে প্রতিদ্বন্ধি ভাবতাম তাহলে আমরা কনস্ট্রাকটিভ সমালোচনা করতাম এবং এই সমালোচনা করে নিজেরা কিছু করতাম। কালকে বিএনপি আসলে দেখবেন ভারতে তেল পাচার, সীমান্ত পাচার সীমান্ত হত্যা বন্ধ হবে না। গত চার দলীয় ঐক্যজোটের সময় যখনি এমন হত্যাকান্ড ঘটেছে তখনও সেই নিন্দা দিল্লিতে পাঠানো হয় সাথে সাথেই, সীমান্ত বৈঠক এখন যা হচ্ছে তাই হয়েছিলো। এর বেশী কিছু তারা কিছুই করেনি। ফারাক্কা বাধের ব্যাপারে তারাও কিছুই করেনি। আপনি লিখে রাখতে পারেন সমানের বার এরা আসলে টিপাইমুখের ব্যাপারে এরা দেশের রাজনৈতিক অঙ্গন গরম করা ছাড়া ভারতেকে কিছুই বলবে না আর তিস্তার চুক্তি উল্টো ভেস্তে নেবে। আর তখন এসব আধা খেচড়া নিকেরাও দেখবেন এর দোষ ওর দোষ বলে মুখ খারাপ করবে এবং কাজের কাজ কিছুই হবে না।
এখন আপনি বলুন যুক্তি যুক্ত কোনটা? ভালোকে ভালো বলার মতো উদারতা দেখানো নাকি নাকি নিজের ছোট ছেলেটা একটু অন্যরকম বলে তাকে অব হেলা করা (এটা কিন্তু বাংলাদেশের একটা কম ছবি ঘরে ৭ ছেলে থাকে যে বেশী দুর্বল তাকে হিসাবের খাতা থেকে বের করে রাখা, যখন আমরা পারিবারিক ভাবে এসব চর্চা করছি তখন পরকে দোষ দিয়ে লাভ কি?)?
ভালো থাকুন
১০|
০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০২
শাহ আজিজ বলেছেন: "লেখক বলেছেন: গ্রামিন ব্যাংক কি দিয়েছে সেটা ইউনুস সাহেব আর হিলারী জানে আর জানে ঋনে চক্রবৃদ্ধি সুদে জর্জরিত কৃষক।"
গ্রামিন ব্যাংক সরকার পরিচালনা করেনা ।
কৃষকের আত্মহত্যা আর শিশুর টিকা গ্রামীনের ব্যাপার না।
আমরা মুল প্রসঙ্গ থেকে দূরে সরে যাচ্ছি ।
আসল আলাপে আসুন ।
১১|
০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
ওবায়েদুল আকবর বলেছেন: ভারতের সমরসজ্জায় বিপুল অর্থ খরচের ব্যাপারে আমার প্রবল আপত্তি থাকলেও মহাকাশ অভিযানে অর্থ খরচের ব্যাপারে আমার সমর্থন আছে। পুরো বিশ্বেরই উচিৎ মহাকাশ বিজ্ঞানে খরচ বাড়ানো।
১২|
০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
মানুষ নই বলেছেন: @উদাসী স্বপ্ন আপনার মন্তব্য/যুক্তি ভালো লেগেছে তবে ইসলাম ইসলাম করা দৃষ্টিকটু ঠেকেছে, আপনার কি ধারণা সামু ব্লগে যারা আসে সবাই মুসলমান নাকি আপনি শুধু মুসলমানদের উদ্দেশ্য করেই লিখেন!!!!!!
১৩|
০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: @উদা ভাই আপনি তো দেখি ভীষন সিরিয়াস হয়ে গেছেন। ![]()
আপনার যুক্তি ঠিকাছে। তাতে কোন দ্বিমত নেই। কিন্তু বিষয়টা আরো সহজে নেন। আরো ভিন্ন আঙ্গিকে নেন।
ভারত যেমন তার ক্ষুধা এবং দারিদ্র ভুলিয়ে রাখতে মিডিয়া আফিম ইউজ করছে- যেখানে যৌনতার আধিক্যে নেশাগ্রস্থ করে রাখছে পুরা জাতিকে; কান্ট্রি ব্রান্ডিংয়ে তেমনি দারুন সফল...
আমাদের রাষ্ট্রীয় ভাবে তেমন কোন আয়োজন নেই। না দেশপ্রেম মূলক, না সান্তনা মূলক! না অনুপ্রেরণা মূলক!!!
যদি থাকত তখন হয়তো আমরা নিয়ন্ত্রিত, শক্তিশালি, ইন্টেলেকচুয়াল প্রতিবাদে অভ্যস্ত হতাম। আমরা নিজেরা এগিয়ে গিয়ে তাদের পিছিয়ে পড়াকে চোখে আঙুল দিয়ে দেখীয়ে দিতে পারতাম।
কিন্তু রাষ্ট্রের ব্যর্থতা আমাদের উত্তেজিত করে। রাষ্ট্রের নতজানু পররাষ্ট্রনীতি আমাদের ক্রুদ্ধ করে।
সেই ক্ষোভ প্রশমনের কোন স্থান আমাদের নেই। তাই এটি কমন এন্টি ইন্ডিয়াইজমে রুপ লাভ করে।
আর ব্যাঙ্গ বিদ্রুপও একটা স্বীকৃত প্রতিবাদ মাধ্যম,। ক্রিটিসিজমের মাধ্যমেও অনেকেই অনেক সত্যকে প্রকাশ করে থাকেন। সেই ক্রিটিসিজমকে একেবারে আক্রমন করারও কিছূ নেই। সেটা যেমন অভ্যন্তরীন হতে পারে- আন্র্থজাতিকও বটে।
আপনি নিশ্চয়ই আমার চেয়ে বেশি ক্রিটিক নিয়ে জ।ঞান রাখেন।
আর বিজ্ঞানের সাধনাতো অবশ্যই দরকার। কিন্তু সেটা রাষ্ট্র কাঠামোর দায় পূর্ণ। ব্যক্তি হয়তো পারবে- কিন্তু সেখানে রাষ্ট্রীয় আইনের বাধ্যবাধকতা উদ্যোক্তাদের পিছীয়ে রেখেছে।
কিন্তু ভাই হাছা কইরা কন- ভারতরে সামান্য ক্রিটিসজম করায় আপনে এক্কেবারে সৌদি শয়তানগো থেইক্যা লইয়া পুরা মধ্যপ্রাচ্য চীন রাশিয়া সব লইয়া আইলেন!!!!!!!!
মশা মারতে কামান দাগা হয়ে গেল না
?????
(আশা করি ফান ট্যাগ করে এক্সপ্রেস করা লাগবে না
)
ভাল থাকুন।
১৪|
০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০
দেশে ভালোবাসা নাই বলেছেন: ওহ ইয়ে, আমি কি হনু রে!!!
১৫|
০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
রূপংকর আমি বলেছেন: ভাই নেক্সাস
ভারত প্রেমী কুলাঙ্গার যদি ৭১ -এ না থাকত,আশা করি মনের সুখে খান সেনাদের বুটের লাথি খাইতেন
একটু চিন্তা কইরা কমেন্ট কইরেন
১৬|
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১২
সোচ্চার বলেছেন: @ উদাসী স্বপ্ন "এর প্রধান প্রমান হলো সিলেটে এখনও বাল্যবিবাহ থেকে শুরু করে পলিগ্যামী "
সিলেটে কতভাগ মানুষের বাল্যবিবাহ হয়?
কতভাগ মানুষ বহুগামী?
১০০% নির্ভরযোগ্য তথ্যসূত্র দিন। নাহলে জুতার বাড়ি মাটিতে পড়বে না।
১৭|
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৪
উদাসী স্বপ্ন বলেছেন: সোচ্চার, যেহেতু কাউকে গালি দেইনি সেহেতু সেই ভব্যতাটা আশা করি। আপনি কি শিখেছেন আপনার পরিবারের কাছ থেকে বা কি করেন সেটা আপনার পকেটে রাখেন।
রেফারেন্স এক: সিলেটে বাল্যবিবাহের হার ৪৮%
রেফারেন্স দুই:
এখানে সিলেটের সাথে চাপাই নবাবগন্জ্ঞ, রংপুর, যশোর ভোলা, এবং খুলনার কিছু অংশের কথা বলে জানারালাইজেশন করছে। তবে পৃথিবীতে যে প্রথম ১০ টি দেশে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশী তার মধ্যে বাংলাদেশ একটা এবং সিলেটের ব্যাপারে স্পেসিফিকলি রেফ:১ বলা আছে।
আরও রেফারেন্স দেয়া যেতে পারে। পুরো সিলেটীরা কেন এটা করে সেটাও বলা যেতে পারে। তবে সব সিলেটী এক না। সিলেটীরা এখন সচেতন হচ্ছে। ১০ বছর আগে এই পরিস্হিতি আরও ভয়াবহ ছিলো
১৮|
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৪
১৯|
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৪
নেক্সাস বলেছেন: রুপংকর আমি কোন ভারতপ্রেমী কুলাঙ্গার এদেশ স্বাধীন করেনি করেছে এদেশের আপামর স্বাধীনতা কামী মানুষ যারা আমাদের শ্রদ্ধেয় মুক্তিযুদ্ধা। রহসি টেনে ভিন্নদিকে নিয়ে যান কেন?
ভারত প্রেমী কুলাংগার তারা যারা সীমান্ত হত্যার প্রতিবাদ করেনা, যারা রামপালের প্রতিবাদ করেনা, যারা নিজের বন্দর, সিমান্ত বিলিয়ে দেওয়ার প্রতিবাদ করেনা, যারা নিজের মায়ের ভাষা ভূলে হিন্দিতে কথা বলে স্মার্টনেস দেখায়, যারা বুদ হয়ে হিন্দি সিরিালে ডুবে থাকে।
এই যেমন আমি এখন গন্ধ পাচ্ছি এরকম কিছুর
২০|
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৪
উযায়র বলেছেন: সোহেল রনি বলেছেন: সুপার পাওয়ারের স্বপ্নে বিভর এখন ভারত।
তাই মঙ্গল বিলাস।
২১|
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৩
রাখালছেলে বলেছেন: প্রশংসার দাবী রাখে । তাদের অগ্রযাত্রা দেখতে দেখতে যেন আমাদের গা সহা না হয়ে যায়। আমাদেরও সামনে এগিয়ে যেতে হবে । আমাদেরও চাদে যাওয়ার প্রস্তুতি নেয়া উচিত। কারন এ গ্রহ কারও সম্পত্তি নয়। স্টিফেন হকিংস তো বলে দিয়েছেন," আমাদের এ পৃথিবী গ্রহ একদিন না একদিন দেউলিয়া হয়ে যাবে তার আগেই আমাদের অন্য কোন বাসযোগ্য গ্রহ খুজে বের করা উচিত"। এখন পর্যন্ত মঙ্গলই আমাদের কাছে আশার বানী শোনাতে পেরেছে । তবে কৃত্রিম উপায় বেচে থাকতে হবে ঐখানে । একদিন না একদিন পৃথিবীর মত গ্রহ হয়ত পাব কিন্তু সেখানে যেতে আমাদের সদ্য আবিষ্কৃত যান দিয়ে যেতে লাগবে ২০০ বছর । যতদিন না পর্যন্ত আমরা হাইপারড্রাইভ বা ব্ল্যাকহোল দিয়ে আলোর গতিতে যাওয়ার রাস্তা না খুজে পাব ততদিন খালি পর্যবেক্ষন করে যাওয়া ছাড়া কোন উপায় নাই । তারপরও ভারতের এ চেষ্টা প্রশংসার দাবী রাখে। আমরাও উৎসাহিত হই । যেতে হবে বহু দুর ।
২২|
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৬
মেহেদী_বিএনসিসি বলেছেন: @উদা ভাই........চ্রম ভাবে সহমত.........যদিও পোষ্টদাতাও এতোটা সিরিয়াসলি ভারতমাতার বিপক্ষে যায় নাই। সোজা দৃষ্টিতে মহাকাশ গবেষনা ওদের জন্য বিলাসিতা বলে হাসাহাসি করি.........কিন্তু আমাদের দিকে তাকাইনা........।
> আমাদের এই পিচ্চি দেশের পক্ষ থেকে জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রী শতাধিক চ্যালা নিয়ে যায়......৫০ গুন বড় রাষ্ট ভারতের তাহলে কতো লোক নিয়ে যাওয়া উচিত।
> ডিপু মনি যতোটাকা প্লেন ভাড়া দিয়েছেন..........ভারতের কোন মন্ত্রী কি তা করতে পেরেছে......। উনি বাংলাদেশ বিমান এ্যাভোয়েড করে সবসময় টিকিট করতে পছন্দ করেন.......ইন্ডিয়ার কোন মন্ত্রী-প্রধানমন্ত্রী এটা করতে সাহস পাবে।
> আমাদের তারেক-কোক.....জয় বাবাজীরা পারিবারিক সম্পত্তি মনে করে যেভাবে দেশের টা ব্যাবহার করছে........রাহুলমিয়া কতোটা কি করছে।
> আমরা ম্যাঙ্গোপাবলিকই যেমন দেশি পন্য বাদ দিয়া বিদেশি জিনিষ ইউজ করে ফুটানি দেখাই.......ইন্ডিয়ার কতজনে সেটা করে ।
১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৯
বাবুআনা বলেছেন: সুন্দর ভাবে সত্য কথা বলার জন্য @মেহেদী_বিএনসিসি ভাই কে ধন্যবাদ
২৩|
০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২১
সদয় খান বলেছেন:
২৪|
১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭
সোচ্চার বলেছেন: @উদাসী স্বপ্ন- অনেক ব্লগার আছেন যাদের সিলেটের ব্যাপারে এলার্জি আছে এবং আপনি তাদের একজন। আপনি বলতে চাইলেন সিলেটে বাল্যবিবাহ বেশী এবং আপনি স্বপক্ষে প্রমাণ দেয়ার চেস্টা করলেন। কিন্তু সেখানে বাল্যবিবাহের হার ৪৮%, ঢাকা ৬৬%, চট্টগ্রাম ৫৮%, রাজশাহী ৭৩% খুলনা ৭৫% জাতীয় হার ৬৬। সিলেটের হার সর্বনিম্ন!
বেকুব কি গাছে ধরে?
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২
পথহারা সৈকত বলেছেন: দাদার মঙ্গলবিলাস আর কঙ্কালসার ভারত মাতা B:-)