| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শীতকাল আসলেই আমাদের দেশে সুন্দর একটা ব্যবসা চালু হয়ে যায়। 'বিরাট ওয়াজ মাহফিল' ব্যবসা। এইসব মাহফিল হচ্ছে সহজ সরল মানুষদের ব্যবহার করে ভাল অংকের পয়সা কামানোর ধান্দা। গ্রাম অঞ্চলে এর প্রকোপটা বেশী পড়ে, কারণ গ্রামে সহজ সরল মানুষের সংখ্যাই বেশী।
যারা ওয়াজ ফরমাইলেন, সারা বছর ধরে তারা এই শীতকালের জন্যই অপেক্ষা করে থাকেন, সারা বছরের আয় এই এক ঋতুতেই চলে আসে। যারা মাহফিলের আয়োজন করলেন, তারা এর আগে বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুললেন, ফলে মাহফিল আয়োজন করেও ব্যাপক লাভ পকেটে আসে।
বিনিময়ে সাধারণ মানুষ পায় কি? যারা মাহফিলে যায়, তারা পায় কোন মনিষীর কেমন অতিমানবীয় ক্ষমতা ছিল তার কাহিনী, কোন দোয়া পড়লে শর্টকাটে বেহেশতে যাওয়া যায়, ইত্যাদি। আর যারা মাহফিলে গেল না, তারা পায় রাতভর না ঘুমানোর ওষুধ, গগনবিদারী মাইকের আওয়াজ। আদর্শ ও উন্নত জীবন পাওয়ার জন্য ধর্ম কি বিধান দিয়েছে, ধর্মের কোন বিধান পালনে নিজের লাভ হয়, দশের লাভ হয় কিংবা দেশের লাভ হয়, তা ব্যাখ্যা করা হয় কদাচিৎ।
ব্যবসা করার অপূর্ব সব ব্যবস্থা এই দেশে চালু হয়, হচ্ছে এবং হবে। ধর্ম কে পুঁজি করে কেনই বা বাদ যাবে?
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৯
সাদ সারওয়ার বলেছেন: ঠিক বলেছেন।
২|
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭
মনে নাই বলেছেন: এই মাহফিলে যেসব হুজুররা বয়ান দিতে যান তারা বেশ ভাব নিয়ে যাওয়ার চেষ্টা করেন, যেমন ধরেন তারা ভালো প্রাইভেট কারে করে যান, তাতে নাকি আয়োজক কমিটির কাছে তাদের সম্মান বাড়ে, আর সেই সম্মানের সাথে সাথে সম্মানিও বেড়ে যায়।
অপরদিকে কোন হুজুর যদি ভালো ভাবের প্রাইভেট কারে করে না যেতে পারেন, তাতে তার সম্মানিও কমে যায়।
আমার ফ্রেন্ড আছে একজন যে নাকি এসব ওয়াজ করে, বেশ ভালোই নাকি নাম ওর, এই শীত সিজনে খুব ব্যস্ত থাকে, ও আবার টাকা পয়সা সব দান-খয়রাত করে দেয়, মানুষটা ভালো।
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২১
সাদ সারওয়ার বলেছেন: সত্যিকার জ্ঞানী আলেম হলে সম্মান আদায় করতে পন্থা অবলম্বন করতে হয়না কিংবা সম্মানি নেওয়ারও প্রয়োজন পরে না, মানুষ এমনিতেই সম্মান করে, খাতির যত্ন করে।
৩|
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২
রাফছানজানি বলেছেন: মি. লেখক সব ওয়াজ মহাফিল কি ধান্দা বাজি করার কারনে হয়?
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬
সাদ সারওয়ার বলেছেন: গুটিকয়েক ছাড়া সবই ধান্দাবাজি। আয়োজন আর মাহফিলের ধরণেই ধান্দাবাজি শনাক্ত করা যায়।
৪|
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯
সাদা কলো বলেছেন: এই যে মেরে ভায়া দোস্ত বুজুর্গ হুজুররা রাত জেগে গলা ফোলাইয়া ওয়াজ করে উনারা কি ফজরের নামাজটা পড়তে পারেন?
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৪
সাদ সারওয়ার বলেছেন: উনারাই ভাল জানেন।
৫|
১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩
তারান্নুম বলেছেন: নিজেরা ধর্ম আলোচনা করুন,সমস্যা কি?কিন্তু অন্যদের কান ফাটানো অমানবিক রীতিমতো।ইসলামে মাইকের ব্যবহার পড়ে দেখতে পারেন:
Click This Link
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কাজটা ইসলাম প্রচার, অথচ এর পেছনে এত হীন উদ্দেশ্য লুকিয়ে থাকে যে ভাবলেই গা রি রি করে ওঠে!!!! ধর্মব্যবসায়ীদের থেকে খারাপ আর কিছু হতে পারেনা!! আল্লাহ সব জানেন....