নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাচাল পোলা

বাচাল পোলা,একটি হাওয়াই নাম!

বাচাল পোলা › বিস্তারিত পোস্টঃ

সবার উপরে ঘুমের শান্তি,তাহার উপরে নাই!!!

২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২৭

মানুষ সামাজিক প্রানি।সমাজে সে সবার সাথে মিলে মিশে থাকতে চায়।মানুষ তার সুখ,দুঃখ,আনন্দ,বেদনা সমাজের সবার সাথে শেয়ার করবে,তাহলেই না সে আদর্শ সামাজিক প্রানি!জনাব মহসিন সাহেব একজন মাননীয় মন্ত্রী তাও আবার সমাজকল্যাণ মন্ত্রনালয়ের।

ঘুম মানুষের জন্য অনেক বড় নেয়ামত।এই নেয়ামতের অপব্যাবহার তিনি করতে চান না!তিনি সমাজের মানুষদের কল্যাণে ঘুমের গুরুত্ব বার বার চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে যাচ্ছেন!মাঝে মাঝে ঘুমের ভান করে সমাজের কল্যাণের জন্য চিন্তায় মগ্ন থাকেন!!!

ঘুমের মধ্যেই হয়তবা তিনি নতুন কোন চেতনা বা আদর্শের সন্ধান পেয়েও যেতে পারেন।



মাননীয় মন্ত্রীর কাছে আকুল আবেদন,আপনি দেশের মাননীয় মন্ত্রী হিসেবে সাধারণের কথায় কর্ণপাত করবেন না।ঘুমের মধ্যেই যদি সমাজের কল্যাণ নিহিত থাকে তাহলে সেই ঘুম আমরা চাই!!!

তৈল উৎপাদন কারী প্রতিষ্ঠান গুলো যেন মন্ত্রী মহোদয়ের কাজে নিজেদের হাত প্রসারিত করে দেন।সর্বোপরি এই সরকারের অর্থ মন্ত্রণালয়ের ও ঘুমের দিকে বিশেষ নজর দেয়া উচিত! প্রয়োজনে বিড়ি,সিগারেটের উপর আরও বেশি করারোপ করে হলেও ঘুমের জন্য আলাদা বাজেট প্রণয়ন করা এখন সময়ের দাবি!!!!!!!!!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.