| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতি সম্প্রতি প্রধানমন্ত্রি দুইবার অফিসে পোষাক পরিচ্ছেদ ব্যবহারের ক্ষেত্রে গরম মুক্তির অনুরোধ করেছেন। আরো সহজে বলতে গেলে স্যুট টাই না পরে সাধারণ কাপড় চোপড় পরিধানের অনুরোধ করেছেন। বিশেষত ফুলহাতা শার্টের বদলে হাফহাতা শার্ট বেশি কার্যকরী। ব্লেজার, জুতা মোজাও পরিহার করে স্বাভাবিক পোষাক ব্যবহার করা বাধ্যতামূলক করা উচিত। তারপরও যদি কেউ তাপানুকুল ছাড়া পরিস্থিতে সাহেবি পোষাক পরতে চায় তাহলে পরতে পারে। কিন্তু বাংলাদেশের বিদ্যুৎ পরিস্থিতি বিবেচনা করে কোনমতেই বাহারি পোষাকের ব্যবহার বহাল রাখা উচিত না। বিশেষ করে বাংলাদেশের আবহাওয়াগত অবস্থা বিবেচনা করে আদালতে আইনজীবি ও বিচারকদের ব্লেজার টাই পরা নিষেধ করে বাধ্যতামূলক থেকে ইচ্ছামাফিক করা উচিত। আর এজন্য সিভিল রুলস এন্ড অর্ডার এর ৮২৫ ও ৮২৬ ধারা সংশোধন করা উচিত। সেক্ষেত্রে গাউন পরা বাধ্যতামূলক থাকতে পারে ডাক্তার ও নার্সদের মতোই।
২|
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৮
শয়তান বলেছেন: আপনে নিজেই দেখি টাই বাইন্ধা স্যুট পৈরা আসেন !
৩|
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪০
অরণ্যচারী বলেছেন: আমার মতে অফিসে টিশার্ট এবং শর্টস পরে আসা বাধ্যতামূলক করা উচিত।
৪|
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৯
আলমগীর কুমকুম বলেছেন: হাফপ্যান্ট পার্টি সবথিকা ভাল হয়।
৫|
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২০
যুগান্তকারী বলেছেন: কেমুন জানি কপিপেস্ট কপিপেস্ট পোস্ট লাগে।
৬|
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩০
লড়াকু বলেছেন: আমি শর্টসের পক্ষে।
৭|
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩১
হোরাস্ বলেছেন: @ শয়তান...... খিকজ
৮|
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪২
লড়াকু বলেছেন: Click This Link
৯|
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৩
এডভোকেট বলেছেন: আপনার লেখাটা যুক্তি সংগত।
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৪
অলস ছেলে বলেছেন: লুঙ্গি আর গামছা পরা বাধ্যতামূলক করা উচিত। প্রয়োজন হলে লুঙ্গি তুলা এবং গামছা বান্ধা বৈধ ঘোষণা করা উচিত।