| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এম এম বাদশাহ্
স্বপ্ন ডানায় নয় বাস্তবতায় সওয়ার হয়ে যেতে চাই বহুদূরে
খবরের খোঁজ করা---
সে তো ছেড়ে দিয়েছি বেশ কিছু দিন আগেই,.....
নতুন কোন খবর নেই,
আছি ঘটি বাটি সংসার নিয়েই..
নিরেট বেকার..
ঘুন পোকাড়াও বলে না আজ, কেমন আছো ????
পাছে, যদি অপবাদ জোটে !!!!!
বিচিত্র পৃথিবীর সচিত্র বাস্তবতা বুঝি একেই বলে ?
ঘুমহীন ব্যস্ত দিন রাত…ছোটা ছুটি… আরো কত কি
সে যে কবে কাটিয়েছি
ভুলতে বসেছি,
শাহবাগের রাস্তার ধারে বসা হয় না
বহু রাত
আজিজের 95 কিংবা নতুন বইয়ের ঘ্রাণ কিছুই নেওয়া হয় না আর আজ
শুধুই অবসর অবসর আর অবসর-----
পাবলিক লাইব্রেরী, সোহরাওয়ার্দি উদ্যানের মুক্ত মাঠে
ক্লাবের মিটিংও আর হয়না আজকাল
শাহবাগের নবীনের দোকানের তুলসী চা, তাও খাওয়া হয়নি বহুদিন
জীবনের রং কি ফিকে হতে বসেছে,---
না !!!
তবে কেন ??
দ্বি-প্রহরে ভাঙ্গে ঘুম, অবসরে ক্লান্ত আমি
(14.11.13 রাতে লেখা, এম. এম. বাদশাহ্)
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০১
ডি মুন বলেছেন: বাহ, সুন্দর