নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় জুড়ে শতেক ফুটো খড়-কুটোতে ঢাকা-- জীবন যেন গত্তে পড়া গরুর গাড়ির চাকা--- তরল জলে সরল পুঁটি মনমোহিনী আঁশ--- এক ঝিলিকেই কী সুখ দিলো, সুখ যেন সন্ত্রাস!

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর

আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর › বিস্তারিত পোস্টঃ

রক্তে অশ্বখুর

২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:১৯

রাস্তা পার হচ্ছিলাম।
সিটি কর্পোরেশন স্পিডব্রেকারগুলো তুলে দিয়েছে;
অমোঘ মৃত্যুর মতো
পিচের তলায় পড়ে আছে শুধু উঁচুনিচু দাগ।

গতকাল এখানে ককটেল ফুটেছিল।
নিতান্ত অবহেলায়, বারুদের সঙ্গে বাঁধা ছিল
বৃদ্ধের জর্দার কৌটো।

গাড়িগুলো আসে-
লুকিং গ্লাসে ছিন্ন ইতিহাস।
উড়ন্ত বকের মতো, ক্রুদ্ধ অথচ উদাসীন;
এক ঝলক আলো, কালো কালো ধোঁয়া;
তারপর শোঁ করে ছুটে যায় পাশ দিয়ে।

আমি থেমে গেলাম
জেব্রা ক্রসিং মুছে দেওয়া এই নগরে।
পথটা বরাবরই—আজও—তেমনি বর্বর।

মৃত শহরের পাশ থেকে কে যেন আচমকা ডেকে বলল-
এই, তুই কোথায় দাঁড়িয়ে আছিস—নতজানু?
কোথা থেকে এলি, রক্তে অশ্বখুর?
কোথায় যাবি নিকষ বৃত্তের বাইরে?

আমি অবাক হয়ে নিজের দিকে তাকালাম।
চিৎকার করে বললুম কে কোথায় আছো?
আমার প্রপিতামহ কোথায়, কোন অনন্ত ছায়ায়?
আমার পিতামহ, আমার জ্যাঠামণি, দিদিমণি—
হেমন্তবেলায় তাঁরা কোন অন্ধকারে, কিংবা আলোয়?
অতিক্রূর শহর কেন গিলে খেল আমার ছোট ভাইকে?

তাদের সঙ্গে যোগাযোগ রাখিনি,
তবু বুকের গভীরে রৌদ্র জ্বলে।
কাঁটাবিদ্ধ এক উত্তাল ঢেউ;
নিরঙ্কুশ প্রশ্নের আড়ালে ইচ্ছে করে
একবার তাদের সামনে দাঁড়াই,
গ্রীবায় ক্ষত, মুখ অস্পষ্ট।

অতঃপর সাঁঝবেলায় আক্ষরিক সত্যের কাছে তাদের অতীন্দ্রিয় ডাক শুনতে পাই—ওরা সুখে থাকুক, অনন্তকাল।

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার, ভোর বেলা.. হাতিরঝিলের সূর্য আসছে।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.