নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাঙ্গাল

বাঙ্গাল৭১

বাঙ্গাল একজন খাঁটি বাঙ্গাল। ঢোল ঢাকের শব্ধ আর দোতারার গান পছন্দ হয় । ব্যান্ড (নিষিদ্ধ) সঙ্গীত ভাল লাগে না ।

বাঙ্গাল৭১ › বিস্তারিত পোস্টঃ

জামাত নিষিদ্ধ করার দাবীতে ওলামা মাশায়েকেদর মহাসমাবেশ ২৩ মার্চ।

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৫



কিপ পেষ্ট:

জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ও এদের অর্থের উৎসগুলো সরকারিভাবে বাজেয়াপ্ত করার দাবিতে আগামী ২৩ মার্চ মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ওলামা মাশায়েখ তৌহিদী জনতা সংহতি পরিষদ।



বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগা’র খতিব ও সংহতি পরিষদ চেয়ারম্যান মওলানা ফরীদ উদ্দীন মাসঊদ এ সমাবেশের ঘোষণা দেন।



প্রসঙ্গত, ২৩ মার্চ শনিবার বেলা ১১টায় মহাসমাবেশ শুরু হবে। দুপুরের নামাজ পরবর্তী সময়েও মহাসমাবেশ চলবে।



ওলামা-মাশায়েখ ও মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ৭১’এর মত ঐক্যবদ্ধ হয়ে মহাসমাবেশে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ‘চলুন, সবাই মিলে আবারো গর্জে উঠি - মুরতাদ নাস্তিকদের স্থান বাংলাদেশে নাই, এদের বরদাস্ত করা হবে না। যুদ্ধাপরাধীদের বিচার চাই, এবার তাদের রক্ষা নাই।’



তবে মুরতাদ নাস্তিক বলতে কাদের বুঝানো হয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “জামায়াত হতে পারে, কিংবা অন্য কেউ হতে পারে। যারাই ইসলাম নিয়ে কুৎসা প্রচার করে তারা সবাই মুরতাদ।”



“ইনকিলাব, আমার দেশ ধর্মের বিরুদ্ধে কুৎসা প্রচার করে রসুল ও ইসলামের অবমাননা করেছে। একই সঙ্গে সাংবাদিকতার ন্যুনতম নৈতিকতা রক্ষা করতে পারে নি” মন্তব্য করে মওলানা মাসঊদ বলেন, ‘এটা ছেপে প্রথম অপরাধ করেছে ইনকিলাব। আমার দেশ এসব কথা কিভাবে টাইপ করলো। তাদের হৃদয় কি একটুও কাঁপে নি। নকল করা অপরাধ। আল্লাহ পাক বলেছেন, মুনাফিকরা অশ্লীল কথা প্রচার করতে চায়।”



তিনি বলেন, “কে জানি ব্লগে ইসলাম ও নবীকে নিয়ে কুৎসা রচনা করেছে। ব্লগের লেখা কয়জন পড়ে? ৫০ থেকে ১০০ জন। কিন্তু আমার দেশ ও ইনকিলাব কিভাবে এটাকে ছেপে কোটি কোটি মানুষের মধ্যে প্রচার করেছে? সহিংসতা সৃষ্টি করেছে। আজকে ইসলামের নামে কতিপয় দুষ্কৃতিকারী ঘোলা পানিতে মাছ শিকার করার অপপ্রয়াস চালাচ্ছে।”



সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মওলানা মাসঊদ বলেন, ‘জামায়াত শুধু যুদ্ধাপরাধী শক্তি নয়, এরা ইসলামেরও শত্রু। এরা দেশে ধর্মের নামে উগ্র সাম্প্রদায়িকতা আমদানি করেছে। সুতরাং ধর্মের নামে জঙ্গিবাদ রুখতে হলে জামায়াতের উগ্র সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ এবং এদের অর্থের উৎসগুলোকে বাজেয়াপ্ত করতে হবে।’



এ সময় তিনি শিবির ও তরুণ জামায়াত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘তরুণ জামায়াতকে অত্যন্ত আদরের সঙ্গে, স্নেহের সঙ্গে আহ্বান জানাবো তারা যেন জামায়াতের দায় কাঁধে না নেয়।’



সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, আবদুল কাইয়্যুম খান, মওলানা দেলোয়ার হোসেন সাইফী, মুফতী ফয়জুল্লাহ, মওলানা আব্দুল আলিম ফরিদী প্রমুখ।



বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৩



Click This Link

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০১

নন্দনপুরী বলেছেন: হে আল্লাহ..........জামাত শিবিরের হাত থেকে ইসলাম দেশ ও জনগনকে রক্ষা কর।

২| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৮

নায়করাজ বলেছেন: সলামের সেবক বলে দাবীদার জামায়াত শিবির রাজাকার যুদ্ধাপরাধী চক্রের মিথ্যার বেসাতি পাবেন নিচের লিংকে। তাদের মিথ্যার বেসাতি দেখে অবাক হয়ে যাবেন। Click This Link

ইসলামের সেবক বলে দাবীদার জামায়াত শিবিরের নেতা মওদুদীর ভ্রান্ত আকিদা সম্পর্কে বলেছেন বিভিন্ন আলেম উলামাগণ। সরাসরি নিচের লিংকে চলে যান : Click This Link

জামাতে ইসলাম প্রকৃত ইসলাম নয়। বিস্তারিত পাবেন এখানে : Click This Link

জামাত শিবিরের অর্থনৈতিক শক্তি ভেঙ্গে দেন। ওদের সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করুন। ওদের প্রতিটি অর্থনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে জানুন। ওদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন না। বরং বিনিয়োগ বা অংশীদারিত্ব থাকলে প্রত্যাহার করুন। ইসলামী ব্যাংক থেকে সকল টাকা তুলে নিন। আপনার টাকা দিয়ে ওদের দেশবিরোধী কার্যকলাপ চালাতে দেবেন না।

নিচের লিংকে গিয়ে লেখাটা কপি/পেস্ট করুন। শেয়ার করুন, ছড়িয়ে দিন। সবার সামনে ওদের মুখোশ খুলে দিন। জামাত শিবির পরিচালিত প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য পাবেন এখানে : Click This Link

ইসলামের কোথায় লেখা আছে গণহত্যাকারী, গণধর্ষণকারী, লুণ্ঠনকারীদের বিচার চা্ওয়া যাবে না ?

৩| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৯

চাঁন ভাই বলেছেন: কিসের যেন গন্ধ পাইতেছি। বাংলাদেশে কতগুলো যে দল আছে?

৪| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৪

বোকা_ছেলে বলেছেন: ওলামায়ে শাহবাগী
আশেকানে নাস্তিক
তরিকায়ে বাকশাল
উম্মতে হাসিনা
দাওয়াতে ইবলিশ

এর নেতা কর্মী

১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩১

বাঙ্গাল৭১ বলেছেন: এ রকমই বানী মুখস্ত করতে থাক কয়দিন পরেতো আর তোমাদের কোন কাজ কাম থাকবে না ।

তোমাদের আব্বা (আমরিকা ) এখন আর তোমাদের পুছতেছে না ।

৫| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৯

নিয়েল ( হিমু ) বলেছেন: ভাল খবর ।

৬| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩১

ডিগবাজি বলেছেন: উলে মালে লীগ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.