| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঙ্গাল৭১
বাঙ্গাল একজন খাঁটি বাঙ্গাল। ঢোল ঢাকের শব্ধ আর দোতারার গান পছন্দ হয় । ব্যান্ড (নিষিদ্ধ) সঙ্গীত ভাল লাগে না ।
আমি আজ হরতালের মধ্যেই একটা কাজে মিরপুর গিয়েছিলাম । ফেরার পথে মিরপুর এক নাম্বার থেকে আজিমপুরগামী বিহঙ্গ পরিবহনের একটা গাড়ীতে উঠলাম। গাড়ীতে উঠে দেখি হরতালের কারনে যাত্রী সংখ্যা খুবই কম । প্রায় যাত্রীই দুই সিটের জায়গায় একাই বসেছেন। তাদের প্রত্যেকের পাশে হয় নয়া দিগন্ত অথবা আমার দেশ পত্রিকা রাখা । আমি অবাক হলাম এত মানুষ নয়া দিগন্ত আর আমার দেশ পড়ে ? কিছুক্ষন পরে জানা গেল আসল বিষয়। গাড়ীতে একজন হকার উঠেছে সে পত্রিকা বিক্রী করছে। কেউ না চাইতেই পাশে একটা করে পত্রিকা রেখে যাচ্ছে । দামের সময় বলছে খুশি হয়ে যা দেবেন । তারমানে কি কেউ যদি খুশি হয়ে ৮টাকার পত্রিকার জন্য ২টাকা দেয় ? তাহলে হকারের পোষাবে কি করে। কিন্তু সে এভাবেই আগ্রহ নিয়ে এই ২টি পত্রিকাই বিক্রী করছে। আমার কাছে এসে ঐ দুটি পত্রিকা এগিয়ে দিয়ে বলছে খুশি হয়ে যা দিবেন আমি বললাম এই তুমি কি ভিক্ষুক না হকার যা দিবেন বলছ কেন? আর শুধু এই ২টি পত্রিকা এগিয়ে দিচ্ছ কেন ? অন্য পত্রিকা গুলো দিচ্ছ না কেন? সে জানাল কেন সমস্যা কি এই ২টাতো বাংলাদেশেরই পত্রিকা । কি স্মার্ট আনসার। তাকে পরিক্ষা করার জন্য কিনা জানি না । আমার পাশের সিটে বসা এক যাত্রী হকারের কাছ থেকে একটি ইত্তেফাক পত্রিকা চেয়ে নিল এবং ৫টাকা দাম দিল হকার বলল এইডা আপনার বিবেক পত্রিকার দামতো ৮টাকা লোকটি বলল তুইতো বললি খুশি হয়া যা দেবেন আমি খুশি হয়ে তোকে ৫টাকা দিলাম। সে তখন আবারও আমার দেশ এগিয়ে দিয়ে বলল এইটা নেন।
তারমানে কি আমার দেশ আর নয়া দিগন্ত হকার যা খুশি দামে বিক্রী করতে পারছে আর ইত্তেফাক পারছে না তার মানে ঐ দুটি পত্রিকা কি সে ফ্রি পয়েছে ? যার কারনে যে দামেই বিক্রী করুক তার লাভ হবেই ।
যাদের বিশ্বাস হচ্ছে না তারা এখনও যেতে পারেন আমি ঘন্টা খানেক আগে আসলাম ।
২|
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪১
নাজিম-উদ-দৌলা বলেছেন: আসলেই? লস হইব তো? নাকি ওরা লস লাভের কথা আর আমলে আনতেছে না!
৩|
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪২
মো ঃ আবু সাঈদ বলেছেন: তাই নাকি কিন্তু আমার হকারে আমার দেশ ১২টাকায় দিতে বলেও শালা অন্য প্রত্রিকা দেয়...
শুক্রবারে সকাল ৮টায় গেলে বলে এত বেলা করে আসছেন....আমার দেশ থাকে নাকি??
এখন ৫টাকা করে যদি দেয় তাহলে ঐ হকরকে তো দরকার ভাই ঠিকানাটা দিয়ে আমার ৭ টাকা সেইভ হবে???
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৮
বাঙ্গাল৭১ বলেছেন: মিরপুর -১ নাম্বারে যান
৪|
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫০
আশিকুর রহমান ১ বলেছেন: সুন্দর গল্প। বিশেষ করে গল্পের কাহীনি।
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৭
বাঙ্গাল৭১ বলেছেন: চাপাবাজি বাদ দিয়ে নিজে গিয়ে দেখে আসুন
৫|
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৪
tarek.enamul বলেছেন: আশিকুর রহমান ১ বলেছেন: সুন্দর গল্প। বিশেষ করে গল্পের কাহীনি।
পাগল কি গাছে ধরে?
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৮
বাঙ্গাল৭১ বলেছেন: কিই পাইছি তাতো লেখাই আছে। নাকি মিরপুর -১ চিনেন না ?
৬|
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৬
tarek.enamul বলেছেন: উদ্ভট গল্প পাইছেন কই?
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৭
বাঙ্গাল৭১ বলেছেন: চাপাবাজি বাদ দিয়ে নিজে গিয়ে দেখে আসুন
৭|
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৪
এই আমি সেই আমি বলেছেন: জামাতের মিলিয়ন ডলার প্রজেক্টের নতুন উইং ।
৮|
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৩
এম.ডি জামান বলেছেন: মিরপুর ১ খোঁজ করলাম কোথাও পেলাম না তো। গাজাখুরি গল্প আর কতদিন বলবেন?
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৪
বাঙ্গাল৭১ বলেছেন: আমি এটা দেখেছি বলেই লিখেছি । মনে রাখবেন। সবাই মিথ্যা কথা বলে না ।
৯|
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৬
রিয়াজ৩৬ বলেছেন: ১২ টাকার টা মাগনা বেচবে ক্যান?.. নাকি হকার ISI এর কেউ!!
অদ্ভুত পোষ্ট
১০|
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৭
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: রগরগা মিথ্যা একটা গল্প
১১|
০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০২
আয়রন ম্যান বলেছেন: মানলাম আপনার কথা ঠিক।
তবে আমার এলাকায় একদিন "আমার দেশ" পত্রিকা ৩০ টাকা দরে বিক্রি হতেও দেখেছি।
১২|
০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
মাইন রানা বলেছেন: আমাকেতো এক হকার বলল ১২ টাকা নাকি দাম!!!!
১৩|
০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
মাইন রানা বলেছেন: ৫ টাকা হলেতো প্রতিদিন আমারদেশ নেওয়া যাবে।
১৪|
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:২৫
ল্যাটিচুড বলেছেন: আপনার অনুমান সত্য, তবে জানাতে একটু ভূল আছে - " আমারদেশ ও নয়া দিগন্ত " পত্রিকার জন্য কোন দাম নেওয়া হছ্ছে না, বরং পড়ার জন্য ৫ (পাঁচ টাকা ) করে দেওয়া হচ্ছে।
হকার ব্যাটা আপনারে মফিজ পাইয়া ঠকাইছে .......
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৬
পথহারা সৈকত বলেছেন: তাই নাকি....?
আমি তো শুনলাম আমার দেশ পত্রিকা সবচেয়ে দামি পত্রিকা ১২ টাকা।
]
[ বি:দ্র: আয়ডিন যুক্ত লবন খাওয়া খুবই জরুরী