নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অস্ট্রেলিয়ায় সর্বাধিক পঠিত একটি পত্রিকা

বাংলা নিউজ অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় সর্বাধিক পঠিত একটি বাংলাপত্রিকা

বাংলা নিউজ অস্ট্রেলিয়া › বিস্তারিত পোস্টঃ

মেয়েই আমার সবকিছু

১২ ই মে, ২০১৭ সকাল ৯:২২



নিউজ সাইটের জন্য এখানে ক্লিক করুন
দিন শুরু হয় আমার মেয়ে সায়রাকে নিয়ে। খুব সকালেই ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলে। নিজেই স্কুলে নিয়ে যাই, নিয়ে আসি। অবসর সময়ে আনন্দ দিতে ওর পছন্দের জায়গাগুলোতে বেড়াতে নিয়ে যাই। রাতে ঘুমানোর আগে ও গল্প শুনতে পছন্দ করে, গল্পের বই পড়ে শোনাই। এভাবে পুরো সময়টা আমাকে কাছে পেলে বেশি আনন্দে থাকে সে।

তবে শুটিংয়ের কারণেই মাঝেমধ্যে দু-তিন দিন করে ঢাকার বাইরে থাকতে হয়। ওই সময়টা নানা-নানির সঙ্গে থাকে। তাঁদের সঙ্গে দারুণ সম্পর্ক তার। শুটিংয়ের কারণে তাকে ছেড়ে থাকার বিষয়টি নিজেও বুঝতে শিখেছে আমার মেয়ে। শুটিংয়ে ঢাকার বাইরে থাকলে ফোনে মাঝেমধ্যে বলে, ‘মা, তুমি আমাকে নিয়ে চিন্তা কোরো না, কাজ শেষ হলে তাড়াতাড়ি চলে এসো।’ তারপরও আমার খুব অস্থির লাগে। কাজের ফাঁকে সারাক্ষণই ফোনে মেয়ের খোঁজখবর রাখি।

বাইরে থাকা অবস্থায় যখন সুন্দর একটা জায়গা চোখে পড়ে, তখন মেয়েকে বেশি মিস করি। ভাবি, ইশ্‌! মেয়ে সঙ্গে থাকলে সুন্দর সময় কাটত!

শপিং করতে গেলে নিজের চেয়ে মেয়ের পছন্দের জিনিসই বেশি কেনা হয়। নতুন নতুন জিনিস পেতে খুব পছন্দ করে ও। মেয়েই আমার কাছে সবকিছু। তার আনন্দ মানেই আমার আনন্দ।

বাংলা নিউজ অস্ট্রেলিয়া

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.