নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অস্ট্রেলিয়ায় সর্বাধিক পঠিত একটি পত্রিকা

বাংলা নিউজ অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় সর্বাধিক পঠিত একটি বাংলাপত্রিকা

বাংলা নিউজ অস্ট্রেলিয়া › বিস্তারিত পোস্টঃ

‘সবচেয়ে সুখী’ ফিনল্যান্ড, আরো পিছিয়েছে বাংলাদেশ

১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৩



নিউজ সাইটের জন্য এখানে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষে অবস্থান করা নরওয়েকে পেছনে ফেলে এবার প্রথমে রয়েছে ফিনল্যান্ড।
আর ১১৫তম দেশ হিসেবে অবস্থান করছে বাংলাদেশ। গতবারের চেয়ে পাঁচ ধাপ পিছিয়ে এ অবস্থানে বাংলাদেশ। এ তালিকার শেষে অবস্থান করছে আফ্রিকার দেশ বুরুন্দি।
গতকাল বুধবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক (এসডিএসএন) থেকে প্রকাশিত বিশ্ব সুখী প্রতিবেদন-২০১৮-তে এ তথ্য জানানো হয়েছে। ২০ মার্চ ‘আন্তর্জাতিক সুখ দিবস’ উপলক্ষে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। ২০১২ সাল থেকে এই সুখী দেশের তালিকা প্রকাশ করছে জাতিসংঘ।
এ তালিকা তৈরিতে দেশগুলোর মাথাপিছু আয়, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য ও গড় আয়ু, সামাজিক স্বাধীনতা এবং দুর্নীতির অনুপস্থিতি বিবেচনা করা হয়েছে। ১৫৬টি দেশের মধ্যে এ তালিকা করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এবারে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ৭৫তম পাকিস্তান, ৯৭তম ভুটান ও নেপাল রয়েছে ১০১তম অবস্থানে। বাংলাদেশের ঠিক পরেই অবস্থান ১১৬-তে রয়েছে শ্রীলংকা। এদিকে, প্রতিবেশী দেশ ভারত রয়েছে ১৩৩তম স্থানে। মিয়ানমার রয়েছে ১৩০তম অবস্থানে।
এবারের তালিকায় ফিনল্যান্ডের পরের স্থানগুলোতে রয়েছে নরওয়ে, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, কানাডা, নিউজিল্যান্ড, সুইডেন ও অস্ট্রেলিয়া।
অর্থসম্পদ বাড়লে সুখী দেশের এ তালিকায় চার ধাপ পিছিয়েছে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য রয়েছে ১৯তম ও এর পরেই অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাত।

বাংলা নিউজ অস্ট্রেলিয়া‘সবচেয়ে সুখী’ ফিনল্যান্ড, আরো পিছিয়েছে বাংলাদেশ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.