| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভূলিতে পারি... মহান একুশে ফেব্রুয়ারীতে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করলাম আমার ক্ষুদ্র জ্ঞানের প্রয়াস। এই ব্লগে এটা আমার প্রথম পোষ্ট। জানি না কেমন লাগবে পাঠকের কাছে। ভূল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশি রাখি এই বাংলার বারুত। বর্তমান সময়ে পত্রিকা, টিভি বা বিভিন্ন অনলাইন খোঁজ করলেই দেখতে পাওয়া যায় জামায়াত বা বিএনপির সন্ত্রাসী আগ্রাসন। এ আগ্রাসন যেভাবে বেড়ে চলছে তাতে দেশের কি আর আসে যায়। কি নৈতিক আর কি অনৈতিক সুবিধা, সেগুলো আদায় হলেই হল। বর্তমান প্রজন্মের কাছে এই পরোয়ানা ধরা পড়ে গেছে যে এ ব্যাপারে কোন সন্দেহ নেই। তাই ঢাকাসহ সারা দেশে শুরু হয়েছে রাস্তায় রাস্তায় প্রতিরোধ আন্দোলন। তাদের সাথে যোগ দিয়েছে ডিজিটাল আন্দোলন কর্মী। আর ডিজিটাল চর্চার একটি মুক্ত মঞ্চ হল ব্লগিং। সম্প্রতি যে অমানুষগুলো ব্লগার রাজিব ভাইকে খুন করেছে তারা আসলে অমানুষের পরিচয় দিয়েছে তাতে কোন কথা নেই। কারণ সম্প্রতি যুদ্ধাপরাধি নিয়ে যে আন্দোলন শুরু হয়েছে সেটা কোন দলের আন্দোলন নয়। এ আন্দোলন ততকালীন শহীদ, নির্যাতিত গণমানুষের আন্দোলন। কিন্তু এক জন ব্লগারকে খুন করেছে এ আন্দোলন এখন সারা দেশে সার্বজনীন আন্দোলনে পরিণত হয়েছে। আমরা চাই যুদ্ধপরাধির বিচার হোক ।
©somewhere in net ltd.