| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন !!
চির রহস্যপূর্ণা একটি পরাবাস্তব অলৌকিক ঘটনা । বিজ্ঞান আমাদের অনেকদূর এগিয়ে নিয়েছে ,কিন্তু স্বপ্ন নিয়ে এখনো পর্যন্ত কোন পরিষ্কার ধারণা দাঁড় করাতে পারে নি । তাই বলে কি মানুষ স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছে ? না । নাকি স্বপ্ন ই আপন তাড়নায় মানুষের কাছে ধরা দিয়েছে ? বলা মুশকিল । কেউ বলে স্বপ্ন রঙীন ও কোলাহলপূর্ণ ,আবার কেউ বলছে স্বপ্ন শুধু যে বর্ণহীন তাই নয় গন্ধহীনও বটে । কারো স্বপ্ন দু'বেলা দু'মুঠো অন্নের সংস্থানে ,আর কারো বা বহুতল ভবনে চির বিলাস ব্যসনে জীবন ধারণে । কেউ স্বপ্নের কারণে ঘুমাতে পারে না ,কেউ বা ঘুমের কারণে স্বপ্ন দেখার সময় পায় না । কেউ স্বপ্ন দেখিয়ে হয় স্বপ্নদ্রষ্টা ,আর কেউ সেই স্বপ্ন বাস্তবায়নে অহর্নিশ কাজ করে হয় স্বপ্ননির্মাতা । আরো সহস্র লক্ষ কারণে আমরা স্বপ্ন দেখে যায় অবিরত । কিছু কিছু স্বপ্ন বাস্তবতার সাথে হুবুহু মিলে যায় ,আর কিছু মিলে না । তবে মিলে যাওয়া স্বপ্নের চেয়ে না মিলে যাওয়া স্বপ্ন সংখ্যাই বোধহয় একজন মানুষের জীবনে সবচেয়ে বেশী ।
©somewhere in net ltd.