| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড় পোলা
বাসার বড় পোলার যেমন ঘরের অনেক দায়িত্ব থাকে , ঠিক তেমনি দেশকে বড় মনে করে দেশের প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে।
গিয়েছিলাম ৯ য় টার দিকে আমাদের বাড়ীর পাশে একটা চায়ের দোকানে, ঐখানে আবার একটা দাখিল মাদ্রাসা আছে, । উদ্দেশ্য দুইটা, ১, চা খামু, ২- মাদ্রাসার মাইয়া দেখমু।
গ্রামের স্কুল, মাদ্রসাগুলার সামনে সামনে কতজন কত কিছু বিক্রি করে, আচার, বিস্কুট, চানাচুর, ইত্যাদি।
তো রাস্তা দিয়া হাটতাছি, আর দেখতাছি রাস্তার উপরে, পাশে কত আরবী লেখা কাগজ, আবার কোরআনের আয়াত লেখা বইয়ের ছিড়াঁ পিষ্ঠা পইড়া রইছে। আমার আবার অভ্যাস রাস্তায় আরবী লেখা কোন কাগজ দেখলে তা উঠায়া ফেলাই। পারলে জমাইয়া রাখি নয়তো পানিতে ফালাইয়া দেই, যাতে কইরা কেউ এসকল কাগজ না পাড়ায়।
তো মাদ্রাসার সামনে যাইয়া দেখি এক লোক আচার বিক্রি করতাছে। আচার যে দিচ্ছে সে কাগজ হল একটা আরবী বইয়ের, তাতে কোরআনের আয়াত লিখা।
আচার বিক্রেতাকে যাইয়া বল্লাম ভাই!! আচার বিক্রি করেন ভাল কথা, কিন্তু আর অন্য কোন কগজ নাই? আরবী লেখা কাগজে দিতাছেন এটাতো ভাল না।
শালায় আমারে কয় এগুলা আমি কিনা আনছি । দিলে সমস্যা কি?
আমি কইলাম ভাই এতে-তো কোরআনের আয়াত লিখা, পোলাপাইন আচার খাইয়া কাগজ ফালাইয়া দিবে, আর তখন মানুষ এগুলা পাড়াবে। এটা ঠিক না। আর আমরা মুসলমানরা বাইচাঁ থাকতে আমাদের পবিত্র গন্থ কোরআনের আয়াত মানুষ পাড়াবে এটাতো আমরা কিছুতেই হবে। আর আপনিও তো মুসলমান।
শালায় মনে হয় সারারাত বোতল খাইছে, তাই আমারে কয় আমি এই কাগজে দিলে আপনার সমস্যা কি ? আমার সমস্যা কি মানে? আপনি এই কাগজে দিবেন আর বলবেন আমার সমস্যা কি? যান আর আপনি এখানে বসতে পারবেন না।
আমারে কয় আমি এখানে বিক্রি করমু, আর এই কাগজে দিমু আপনি কি করবেন?
কথাটা শুইনা মাথাটা পুরা ঘুইরা উঠল। দিলাম ঠাস কইরা এক চটকানা(থাপ্পর)। গাল ডলতে ডলতে কয় হ্যা তোর কত বড় সাহস তুই এইখানে খাড়া আমি আইতাছি।
আমারো মেজাজ পুরা গরম হইয়া রইছে। কইলাম যা তোর বাপে-গরে লইয়া আয়, দেখি তুই কোন বাপেরে নিয়া আসস।
মোবাইলটা বাইর কইরা ১০-১২ টা বন্ধুরে ফোন দিলাম কইলাম ঔই পোলাপাইন লইয়া আয় ঝামেলা হইছে।
১০ মিনিটের মধ্যে ২৫-৩০ জন আইসা হাজির। কইলাম দাড়া আসুক শালায় আজ কারে লইয়া আসে দেখি । একদম খুন কইরা ফালামু।
খবর শুইনা আমার আব্বায় আম্মায় আইসা হাজির। আম্মায় মাথা ডলে আর কয় বাবা ঠান্ডা হ। কি হয় আমরা দেখতাছি।
সবাই মিলা আমারে জোর কইরা আইনা ঘরের মধ্যে আটকায়া রাখছে। ওদিক দিয়া আমার বন্ধুরাতো পুরা ফায়ার।আজকা খাইছি ওগরে।
যাক তার পর সেখানে একটা ছোটখাট মিমাংসা হইছে। আচার ওলারে বইলা দেওয়া হইছে যদি আচার বেচে তাইলে যাতে ভাল কাগজে বেচে। আর কেউ যাতে এ ধরনের খারাপ কাজ না করে। আর আব্বায় আমার থাপ্পরের জন্য ক্ষমা চাইল (আমি থাকলে ক্ষমাতো দূরের কথা, পাছায় আরও দুইডা লাথি মারতাম) ।
পরিশেষে, আমরা অনেক সময় বিভিন্ন পোস্টার লিফলেট, ভিজিটিং কার্ড ইত্যাদিতে বিসমিল্লাহি রহমানির রহিম লিখি;। এটা ভাল , কিন্তু অনেক মানুষ এগুলা ফেলে দেয়। তাতে কইরা মানুষ নিজের অজান্তে এগুলু মাড়াইতেছে। এগুলু আমাদের খেয়াল করা উচিত। এজন্য আমাদের গন সচেতনতা বাড়ানো দরকার।
(ব্লগে এটা আমার প্রথম লিখা, সবার সহযোগিতা কামনা করছি)
©somewhere in net ltd.