নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাপ্পা ১২৩

আমি এহসান। বর্তমানে উন্নয়নকাজে একজন সেচ্ছাসেবক হিসেবে কাজ করছি। আমার ব্লগ তো আপনারা দেখতেই পাচ্ছেন আর আমাকে কিছু জানাতে চাইলে লিখতে পারেন [email protected] এই ঠিকানায়। ফেসবুকে আমাকে পেতে পারেন https://www.facebook.com/bappa159 এই ঠিকানায়। ভাল থাকবেন।

বাপ্পা ১২৩ › বিস্তারিত পোস্টঃ

সিম্ফোনি যারা কিনতে চান তাদের জন্য

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৪

বর্তমানে সিম্ফোনি মোবাইল বেশকিছু হান্ডসেট বাজারে উন্মুক্ত করেছে যাতে আপনারা সব রকমের সুযোগ সুবিধা পাবেন। এই ধরনের সুযোগ সুবিধা অন্য কোন হান্ডসেট এ পেতে চাইলে আপনাকে বেশকিছু টাকা খরচ করতে হবে যা আপনাকে সিম্ফোনি কিনলে করতে হচ্ছে না। কিন্তু ভোক্তা সন্তুষ্টি কতটা পেতে চলেছেন আপনি? আসুন জেনে নি-



উদাহারন ১- আমি একটি সিম্ফোনি ডাব্লিউ ১২৫ কিনেছি তিন মাস হল, যার বাজার মূল্য ছিল ১৪৯৯০ টাকা। কিন্তু আমি তা কিনলাম ১৫৩৫০ টাকা দিয়ে। উল্লেখ্য সিম্ফোনি সবসময় বাজারমূল্য থেকে বেশি দামে মোবাইল ব্রিক্রিয় করে আসছে। কেনার সময় বেশ ভাল কাজ করলেও বর্তমানে এতে কোন এপ্লিকেসন ই চালু হচ্ছে না। ক্যামেরা চালু করা যাচ্ছে না এবং ব্যাটারিতেও চার্জ থাকছে না।



উদাহারন ২- সিম্ফোনির পূর্ববর্তি সেটগুলির কার্যকারিতা লক্ষ্য করে আমার বন্ধুও একটি সিম্ফোনি ডাব্লিউ ৬০ কেনে এবং কেনার পর দিনেই তার সাউন্ডে সমস্যা দেখা যায়। বিক্রয়োত্তোর সেবার মেয়াদ থাকায় তা ঠিক করার জন্য দেয়া হয় কিন্তু এই সেবার মান অত্যান্ত নিম্ন হবার জন্য তারা কোন নির্দিষ্ট সময়ই দিতে পারেন না, অনুমানের ভিত্তিতে তারা একটা সময় বলেন এবং তাদের দেয়া সময় অনুযায়ি জিনিস দিতে ব্যার্থ হন। এখনও আমার ওই বন্ধু তার হান্ডসেটটি ফেরত পায় নি।



উদাহারন ৩- এবার আসছি সিম্ফোনি ট্যাব এর কথায়। আমার আরাক বন্ধু একটি সিম্ফোনি টি-৮ কেনে যা চার্জ দেবার সময় অত্যান্ত গরম হয়ে যায় এবং কেনার কিছুদিনের মধ্যেই এর ক্যামেরা কাজ করা বন্ধ হয়ে যায়। তাছাড়া ট্যাবটি বার বার চালু বন্ধ হচ্ছে। কিন্তু বিক্রয়োত্তোর সেবার মান অত্যান্ত খারাপ হবার কারনে আমরা কেউই তা ঠিক করতে দিতে পারছি না।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪০

মদন বলেছেন: সিম্ফনী মনে হচ্ছে ইদানিং খারাপ প্রোডাক্ট মার্কেটে এনেছে। আগের মতো মান আর নেই।

২| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৪

বেলাল আহমদ খান বলেছেন: আমার নিজের অভিজ্ঞতা আছে। চিটাগাং এ ওদের কাস্টমার কেয়ারে এক বিষেশ কাজে গেছিলাম। যেয়ে যে অবস্থা দেখছি তা আপনার কথার সাথে হুবহু মিলে যায়। অনেক লম্বা লাইন আর প্রত্যেকেরি মোবাইলে সমস্যা। তবে এত মানুষের সেবা দেওয়ার জন্যে লোক মাত্র ২ জন। কিন্তু সেবা গ্রহিতা হবে প্রায় ৫০ জনের মত। চিন্তার বিষয় যে ওরা তাদের সেটের ওয়ারান্টি দিচ্ছে ১ বছর করে , কন্তু তাই বলে প্রোডাক্টাতো ভালোই দিতে হবে যাতে ১০ বছরেও কিছু না হই।

৩| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১০

এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমি কয়েকদিন আগে একই দামে ১৪৯৯০ টাকায় ওয়ালটন প্রিমো H2 কিনেছি।

আর এর ফিচার এবং অন্যান্য সিম্ফোনি এই সেটের তুলনায় অনেক ভাল এবং বেশি।

৪| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১১

সাদা কলো বলেছেন: চিন্তায় ফালাইলেন দেখি। সিম্ফনির android কিনার ইচ্ছা ছিল

৫| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩২

আহলান বলেছেন: হুমম আম্মো সিপ্ফ ১২৫ ইউস করছি এক মাসের কিছু বেশী, আমার এক কলিগ ৪/৫ মাস, এখনো তেমন অভিযোগ নাই .... দেখা যাক .
..

.

৬| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩২

ইজীটক বলেছেন: ভাই দেশী WALTON mobile কিনেন । সিম্ফনী এর চেয়ে খারাপ না।

Its our product.

৭| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৮

সাইবার সোহেল বলেছেন: আমি সিম্ফনি এক্স১০০ চালাচ্ছি অনেক দিন ধরে ভাল চল্লেও আমার ইয়ার ফোন ৩ বার নষ্ট হয়েছে আর ব্যটারী একবার বদলিয়েছি । কিন্ত এর জন্য অনেক ভোগান্তি পোহাতে হয়েছে..... :( আর এবার ইয়ার ফোন আর পাইনি... :(( । পন্য ভাল হলেও সেবরে মান সত্যিই খুব খারাপ..... X((

৮| ০৬ ই মে, ২০১৪ বিকাল ৪:২১

স্বস্তি২০১৩ বলেছেন: ভাই ম্যাক্সিমাস কেনেন, ভালো ফোন। কম টাকায়।

০৬ ই মে, ২০১৪ বিকাল ৪:৪৮

বাপ্পা ১২৩ বলেছেন: হ্যা হতে পারে! তবে ইদানিং কম দামি ফোন কিনতে ভিষন ভয় পাচ্ছি।

৯| ০৬ ই মে, ২০১৪ বিকাল ৫:০৫

স্বস্তি২০১৩ বলেছেন: ভয়ের কোনো কারন নাই। M-908 সেট টা ভালো। দাম অনেক কম, আমি কিনছি এখনো ভালো চলছে।

০৬ ই মে, ২০১৪ বিকাল ৫:৫৮

বাপ্পা ১২৩ বলেছেন: এই সেটটির ডিটেল আমার জানা নেই। দয়া করে আমাকে এর দাম ও মডিফিকেসন জানাবেন। আমার প্রফাইলে আমার ই-মেইল ঠিকানা পাবেন। ধন্যবাদ।

১০| ০৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

টেকনিসিয়ান বলেছেন: কেউ পরামর্শ চাইলে আমি নিজেই উপদেশ দিতাম এই বলে "স্বল্পমূল্যের চাইনিজ আজে-বাজে সেটের চাইতে সিম্পনি কেনা অনেক ভালো"

* তবে হিয়ারিং সাউন্ডে নকিয়ার মতো স্পষ্ট আওয়াজ পাওয়া যাবে না।
* হাত থেকে পড়লে বা ছুড়ে মারার মতো বড় আঘাত পেলে হ্যাং হওয়ার চান্স খুবই বেশী যা ১০০% নিরাময় যোগ্য না।
* কমদামী পনেরশ-তিনহাজার পর্যন্ড সেটগুলোর চার্জ খুবই ভালো থাকে

সবচাইতে আমার পছন্দের সেটহলো নকিয়া.....
কিন্তু ম্যারেজ ডে উপলক্ষে একখানা গিফট পাইলাম বউয়ের =p~ কাছ থেকে তা হলো সিম্পনী w৬৯ এনড্রয়েট.... সমস্যা হলো
* কানে শো শো আওয়াজ.. পরিস্কার শুনা যায় না।
* কিছুক্ষণ রেইসিং গেমস খেললেই চার্জার নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় * ব্যাটারী মাত্র ১৪০০ মিলি এম্পায়ার.....
* বেশীক্ষণ কথাবার্তা বললেই কান প্রচন্ড গরম হয়ে যায়।
* ক্যামেরা ৫মেগা. তুলতে জানলে ভালোই ছবি আসে।


অনেকের কাছে ওয়ালটন ভালো বলে শুনতেছি, দেখি ভবিষ্যতে ব্যবহার করবো।

০৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

বাপ্পা ১২৩ বলেছেন: আপনার মতামতের সাথে একমত পোষন করছি। যান্ত্রিক ত্রুটির দিক থেকে নোকিয়া অনের নির্ভরযোগ্য। আর এছাড়া এটি বর্তমানে এন্ড্রয়েড ফোন তৈরি করছে নোকিয়া এক্স সিরিজে। আপনার কি এই সিরিজটির ব্যাপারে কোন মন্তব্য আছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.