নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মহাপ্রলয়ের নটরাজ

আমার সম্পর্কে যত কম বলা যায় তত ভাল

বাঁশ বাবা নওশাদ

আমার সম্পর্কে যত কম বলা যায় তত ভালো

বাঁশ বাবা নওশাদ › বিস্তারিত পোস্টঃ

ঠাঁট্টা নিজে করলে ভালো কিন্তু জাতির সাথে এটা কি ধরনের ঠাঁট্টা??

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১২

গতকাল এটিএন বাংলার খবরে দেখলাম নারীদের নিয়ে একটি প্রতিবেদন।এই প্রতিবেদনে উঠে এসেছে এই নয় মাসে কতজন নারি ধর্ষন হয়েছে,কতজন শ্বাশুর বাড়িতে নির্যাতিত হয়েছে,কতজন বাল্য বিবাহের স্বীকার হয়েছে এইসব।

এদের মধ্য ধর্ষিত আর স্বামির ঘরে নির্যাতিতের সংখ্যা সবচেয়ে বেশি।



এখন আসি আসল কথায়,একটি মেয়ে শ্বশুর বাড়ি গিয়ে নির্যাতিত হয় তখনি যখন বিয়ের সময় মেয়েটির সাথে যৌতুক দেয়া হয় না,মেয়েটি সংসারের আগা-মাথা কিছুই বুঝে না,যখন পরিবারের কামনা অনুযায়ী শিশু জন্ম দিতে পারে না তখনি।

আর এইসব সমস্যার মূল হল বাল্যবিবাহ।উন্নত বিশ্বের একই বয়সের মেয়েরা যখন কম্পিউটারে ভিডিও গেম খেলে ঠিক সেই বয়সে আমাদের দেশের মেয়েরা কয়েক সন্তানের জননী হয়ে যায়।আবার অনেকে সন্তান জন্ম দিতে গিয়ে মারাও যায় কারণ,তখন ও তাঁরা সন্তান জন্ম দিতে অক্ষম হয়।

এতকিছুর পরেও আমাদের দেশের কিছু অসচেতন পরিবার বাল্য বিবাহ দিয়ে থাকে।যার সাথে বিয়ে দেয়া হচ্ছে ছেলেটা কিরকম তাও যাচাই করে দেখেনা কারন,ছেলের অনেক টাকা,বাড়ি,গাড়ি আছে।যার ফলে এসব অনাকাংকিত ঘটন ঘটেই চলেছে।

তাই অনেকেই এসবের বিরুদ্ধে আন্দোলন করে আসছে অনেকদিন ধরেই রাষ্ট্রিয় আইনেও ছেলেদের বিয়ের বয়স ২১ এবং মেয়েদের ১৮ করা হয়েছে অনেক আগে থেকেই।

হঠাৎ,করে আমাদের রাষ্ট্রের শাসনকারিদের মাথায় ভূত চেপে বসল ছেলে মেয়ে উভয়ের বিয়ের বয়স ২বছর করে কমিয়ে দিয়েছে অর্থাৎ,১৬ এবং ১৮ করা হয়েছে।তাঁর মানে এখন থেকে এসএসসি পাশের পর মেয়েদের বিয়ে দিতে হবে আর এইচএসসি পাশের পর ছেলেদের জন্য বউ আনতে হবে।

এটা কোন কথা হইল? যেখানে সরকারের উচিত বাল্য বিবাহ রোধ করা সেখানে সরকার নিজেই বাল্য বিবাহ হালাল করে দিয়েছে।এতবড় পঁচা সিদ্ধান্ত কিভাবে তাঁদের এই মহান মস্তিস্কে প্রবেশ করল আমি বুঝলাম না।সরকার কি বাংলাদেশের রাস্তাঘাটে জারজের মেলা বসাইতে চাই নাকি দেশের মেয়েদের শ্বশুর বাড়ি নামক জেল খানার ভিতর ঢুকাইয়া মেরে ফেলতে চাই??

তাঁদের কি জাতির সাথে এই ধরনের ঠাট্টা করার অধিকার দেয়া হয়েছে?????

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.