নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাশঝাড়

বাশঝাড় › বিস্তারিত পোস্টঃ

আরশের নিচে সাত শ্রেনীর ব্যাক্তির ছায়ায় যারা থাকবেন তারা হলেন।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৬

কিয়ামতের দিনের ভয়াবহ সময়ে যখন
মানুষ দিগবিদিক ছোটাছুটি করবে একটু ছায়ার
সন্ধানে। যখন আল্লাহর ছায়া ব্যতিত আর
কোনো ছায়া থাকবে না। তখন মহান আল্লাহর
কৃপা লাভে ধন্য হবে সাত শ্রেণীর মানুষ। যারা
আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবেন।
প্রিয় পাঠকদের জন্য তুলে ধরা হলো তাদের
পরিচয়-
আরবি হাদিস
ﻭَﻋَﻦ ﺃَﺑﻲ ﻫُﺮَﻳﺮَﺓَ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻗَﺎﻝَ : ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠﻪِ ﷺ : ‏« ﺳَﺒْﻌَﺔٌ
ﻳُﻈِﻠُّﻬُﻢُ ﺍﻟﻠﻪُ ﻓﻲ ﻇِﻠِّﻪِ ﻳَﻮْﻡَ ﻻَ ﻇِﻞَّ ﺇﻻَّ ﻇِﻠُّﻪُ : ﺇﻣَﺎﻡٌ ﻋَﺎﺩِﻝٌ، ﻭَﺷَﺎﺏٌّ ﻧَﺸَﺄ
ﻓﻲ ﻋِﺒَﺎﺩَﺓِ ﺍﻟﻠﻪ ﺗَﻌَﺎﻟَﻰ، ﻭَﺭَﺟُﻞٌ ﻗَﻠْﺒُﻪُ ﻣُﻌَﻠَّﻖٌ ﺑِﺎﻟﻤَﺴَﺎﺟِﺪِ، ﻭَﺭَﺟُﻼَﻥِ ﺗَﺤَﺎﺑّﺎ
ﻓﻲ ﺍﻟﻠﻪِ ﺍﺟْﺘَﻤَﻌَﺎ ﻋَﻠَﻴﻪِ ﻭﺗَﻔَﺮَّﻗَﺎ ﻋَﻠَﻴﻪِ، ﻭَﺭَﺟُﻞٌ ﺩَﻋَﺘْﻪُ ﺍﻣْﺮَﺃﺓٌ ﺫَﺍﺕُ ﻣَﻨﺼَﺐٍ
ﻭَﺟَﻤَﺎﻝٍ، ﻓَﻘَﺎﻝَ : ﺇﻧِّﻲ ﺃﺧَﺎﻑُ ﺍﻟﻠﻪ، ﻭَﺭَﺟُﻞٌ ﺗَﺼَﺪَّﻕَ ﺑِﺼَﺪَﻗَﺔٍ، ﻓَﺄﺧْﻔَﺎﻫَﺎ
ﺣَﺘَّﻰ ﻻَ ﺗَﻌْﻠَﻢَ ﺷِﻤَﺎﻟُﻪُ ﻣَﺎ ﺗُﻨْﻔِﻖُ ﻳَﻤِﻴﻨُﻪُ، ﻭَﺭَﺟُﻞٌ ﺫَﻛَﺮَ ﺍﻟﻠﻪ ﺧَﺎﻟِﻴﺎً ﻓَﻔَﺎﺿَﺖْ
ﻋَﻴْﻨَﺎﻩُ ‏» . ﻣُﺘَّﻔَﻖٌ ﻋَﻠَﻴﻪِ .
বাংলা অনুবাদ
বিশিষ্ট সাহাবি হজরত আবু হুরায়রা
রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে
বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন
আল্লাহ্ সুবহানাহু ওয়া তাআলা সাত শ্রেণীর
ব্যক্তিকে তাঁর আরশের ছায়া দ্বারা
আচ্ছাদিত করবেন, যেদিন তাঁর ছায়া ব্যতিত
আর কোনো ছায়া থাকবে না। তারা হলেন-
১. ইমামুন আদেলুন- ন্যায়পরায়ণ শাসক।
২. ঐ যুবক যার যৌবন আল্লাহ্ তাআলার
রাস্তায় অতিবাহিত হয়।
৩. ঐ ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত
থাকে।
৪. এমন ব্যক্তি যে গভীররাতে আল্লাহ্
তায়ালাকে স্মরণ করে এবং তার নয়নযুগল
অশ্রুসিক্ত হয়।
৫. এমন দুই ব্যক্তি যারা পরস্পরকে শুধুমাত্র
আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ভালোবাসে।
৬. এমন ব্যক্তি যাকে কোনো প্রভাবশালী
সুন্দরী রমণী (ব্যভিচারের উদ্দেশ্যে) আহ্বান
করে, আর সে উত্তরে বলে আমি আল্লাহকে ভয়
করি।
৭. ঐ ব্যক্তি যে নিজের দানকে এমনভাবে
গোপন করে যে তার বাঁ হাত জানতে পারে না
ডান হাত দ্বারা কী দান করল।
(বুখারি ও মুসলিম, মুসনাদে আহমদ, মুয়াত্তা
মালিক, তিরমিজি, নাসাঈ)
পরিশেষে
কিয়ামত দিবসের ভয়াবহতা থেকে পরিত্রাণ
লাভ এবং সুখী সমৃদ্ধ জাতি গঠনে উক্ত
হাদিসের আমল প্রতিটি মুসলিমের জীবনে
বাস্তবায়ন করা সময় ও ঈমানের দাবি। এ
বৈশিষ্ট্যসমূহ দ্বারা মুমিনদের চরিত্র গঠনে
আল্লাহ্ তায়ালার অনুকম্পা লাভের
প্রত্যাশায় মুনাজাত করছি। আল্লাহ তাআলা
সবাইকে হাদিসের বাস্তব আমল করার
তাওফিক দান করুন। আমিন।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪

মাকড়সাঁ বলেছেন: আল্লাহ্ তায়ালার অনুকম্পা লাভের
প্রত্যাশায় মুনাজাত করছি।

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

মুদ্‌দাকির বলেছেন: সব গুলই কিন্তু খুব টাফ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.