| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নের নগরী লন্ডন এক সময় অনেক দুরে হলেও আজ তা মটেও দুরে নয়। ম্যাছ মাইগ্রেশনের যুগে অনেকেই এখন লন্ডনে যাচ্ছেন খুবই সহজে। স্টুডেন্ট ভিসার মাধ্যমে বাংলাদেশ থেকে গত কয়েক মাসে পনেরো হাজারেরও অধিক ভিসা প্রদান তারই প্রমান।
কিন্তু বিশ্ব অর্থনৈতিক মন্দার কবলে পরা লন্ডনের বর্তমান অবস্হা জেনে সে ভাবে মানষিক প্রস্তুতি নিয়ে আসাটা খুবই গুরুত্বপূর্ন। তা নাহলে স্বপ্ন এবং বাস্তবাতে হতে পারে ব্যাপক ফাঁড়াক।
তবে যারা এখন আসছেন এবং আসবেন ৩টা জিনিস পরখ বা যাচাই বাছাই করে আসাটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ন:
১. কাদের মাধ্যমে আসছেন? ভিসা কলেজ নাতো?
লন্ডনের কলেজের নাম শুনে সবারই ইমাজিনেশনটা একটু ভিন্ন হয় কারন লন্ডন/ইংল্যান্ড হচ্ছে উচ্চ শিক্ষার প্রান কেণ্দ্র। কিন্তু আজ কাল লন্ডনে গজিয়েছে অনেক কলেজ যাদের কাজ হচ্ছে ছাএদের নিয়ে ব্যবসা করা। লন্ডনে এসব কলেজ ভিসা কলেজ নামে পরিচিত। নিদ্রিষ্ট ভাবে কোনো কলেজের নাম না এ বললাম। এসব ভিসা কলেজ বাংলাদেশর পেপার, এজেন্ট এবং মিডিয়ার মাধ্যমে নিজেদের কে বড় করে তুললেও বাস্তবতা ঠিকা উল্টো। তাদের না আছে ছাএ আ্যাকোমডেট করার ব্যবস্হা, না আছে জেনুইন (পিজিছিই) করা লেকচারার আর না আছে লারনিং রিসোর্স। যদিও তারা বিভিন্ন ইউনিভার্রসিটির এক্সটারনাল কোর্স করান কিন্তু যারা শিক্ষা অর্জন করতে চান এটা তাদের জন্য শুভংকের ফাঁকি ছাড়া আর কিছু নয়। যারা ভিসা কলেজকে ইউনিভার্রসিটির সাথে না জেনে তুলনা করেন তারা হয়তো ইউ,কে তে জেনুইন ইউনিভার্রসিটি দেখেননি বা ছাএ ছিলেননা।
আজ কাল এসন ভিসা কলেজ TIER 4 এর সুবিধা নিয়ে ছাএদের কে অনেকটা জিম্মি করছেন। কারন ভিসাতে কলেজের কোড থাকে। দেশে তাদের নিয়োগপ্রাপ্ত এবং তাদের সাথে জড়িত দালালরা হাতিয়ে কলেজ ফির থেকে অতিরিক্ত টাকা।
তাই যারা লেখাপড়া করার জন্য আসতে চান তাদের কে এ ব্যপারে বুঝতে হবে। যদি উপার্যনের জন্য আসেন ভিসা কলেজ আপনার জন্য বেস্ট চয়েচ। ভিসা কলেজ আপনাকে ভিসা এক্সটেনশনের জন্য সাহায্য করতে পারবে অনেক কম খরচে।
২. প্ল্যান কি? লেখাপড়া করবেন না উপার্যন?
যদি ভাবেন লেখাপড়া করবেন তাহলে ভিসা কলেজ এড়িয়ে চলতে হবে। লেখাপড়া দেওয়ার মত তাদের কিছু নেই। টাকা নিবে কিন্তু কিছু দিতে পারবেনা। কলেজ পাল্টাতে গেলে গলাবাজী করা তাদের স্বভাব। তাছাড়া কাজ করে টিউশন ফি দিতে গেলে লেখাপড়া কারার সময় থাকেনা এবং ভালো রেজাল্ট অনেকটাই অসম্ভব। অনেকই হয়তো পারছেন তবে তার সংখ্যা অনেকটাই নগন্য।
তবে যদি উপার্যন করতে আসতে চান তাহলে ভিসা কলেজ একটা ভাল অপশন। তবে টাকা যত কম দিয়ে পারবেন ততই ভাল।
৩. জব মার্কেটের বর্তমান অবস্হা
একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান ধ্বসে যাওয়াতে বর্তমানে ইউ,কে তে বেকারের সংখ্যা প্রায় ৩ মিলিয়নে পৌছেছে। চাকরী যে নাই তা নয় তবে প্রতিযোগীতা এতো বেশী যা অনেকের পক্ষে চিন্তা করা সম্ভব নয়। নরমাল যে কাজ ছাএরা করে সে দিকে যদি তাকাই তাহলেও জব মার্কেটের বর্তমান অবস্হা সুবিধা নয়। সুপারস্টোর গুলোতে লোক ওনেক গুন কম নিচ্ছে বলা চলে লোক নেয়া বন্ধ এবং নিলেও লিংক ছাড়া কাজ নেই। এটা বলা বাহুল্য যে লন্ডনে লেবার সেক্টরের নিয়োগ অনেকটা এ বন্ধ। এমন কি রাস্তাতে পেপার ডিসট্রবিউশনের(হকারীর)মত কাজ পাওয়াটাও ভাড়। গ্রেট সিটি লন্ডন যে রিয়াল ডিপ্রেশনে ভুগছে সেটা এখন না দেখলে বোঝা সম্ভব নয়।
তবে ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করতে পারেন। রেছেশনের ধুয়া তুলে তারাও বেতন কমিয়েছে। বেশি ভাগ সময়ে একাজের জন্য লন্ডনের বাহিরে যেতে হবে। সেখান থেকে এসে নিয়মিত ক্লাস করতে পারাটা ৯০ ভাগ লোকের পক্ষে সম্ভব নয়। তাছাড়া ইমিগ্রেশনের ভয়তো আছে আরো আছে ইন্ডিয়ান নামক বাংলাদেশী রেস্টুরেন্টেটে কাজের অসহ্য যন্ত্রনা। বিস্তারিত না হয় নাই বললাম।
.....কি যাতনা বিষে বুঝিবে সে কিসে.......
তবে থাকা খাওয়া ফ্রি পাবেন।
এটা একটা বাস্তব ভিত্তিক লেখা। বর্তমানের বাস্তব চিএ আপনাদের সামনে তুকে ধরলাম। আমাকে ভুল বুঝবেন না। আপনাদেরকে লন্ডনে আসতে না করছি না বা ডিসকারেজ ও করছিনা। বাস্তবতা এবং পরিস্হিতি বুঝে প্রস্তুতি নিয়ে আসতে বলছি।
তবে দু:খের ব্যপার যে দেশের থেকে মেধাবী ছাএরা লন্ডনে এসে বিভিন্ন সমস্যার কারনে ক্যারিয়ার ডেভেলপমেন্ট থেকে এভাবে ছিটকে পরছেন যা দেশের জন্য মোটেও সুখবর নয়। বর্তমানে এটা "ব্রেইন ড্রেন" বলাই বাহুল্য। ভাল টাকা উপার্যনের সুযোগ থাকলে অনেকে হাই রেমিটেন্সে দিয়ে ব্যপারটা জাস্টিফাই করার চেস্টা করতেন। কিন্তু সবই যেন ক্যামন তাল গোল পাকিয়ে বিষন্নতায় ঢেকে যাচ্ছে।
২|
৩১ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:১৯
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: ভাই, এতই যদি খারাপ অবস্থা হয়, তাহলে সবাই দেশে ফিরে আসে না ক্যান?
আপ্নে ফিরবেইন?
৩|
৩১ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২৫
বাস্তুহারা বলেছেন: ভাই আপনিতো দুরন্ত স্বপ্নচারী........
আর আমিতো সামান্য বাস্তুহারা। দুরন্ত স্বপ্নচারীর সামনে বাস্তবতা তুলে ধরার চেষ্টা করলে আমি হয়তো হেরে যাব।
৪|
৩১ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২৮
হাসান বলেছেন: Whitechapel এ গেলে টের পাওয়া যায় কি পরিমান ছেলেমেয়ে লন্ডনে আসছে, আমার নিজেরই ভয় লেগে যাচ্ছে। সবগুলো ছেলেপেলে বলির পাঁঠা হতে যাচ্ছে।
শুনলাম কোনো একটি ফ্রি পত্রিকা বদ্ধ হতে যাচ্ছে, অনেক ছেলেমেয়ে চাকুরি হারাবে।
৩১ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩৩
বাস্তুহারা বলেছেন: লন্ডন পেপার বন্ধ হচ্ছে ১২.৪ মিলিয়ন লস দিয়ে।
৫|
৩১ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩০
সোহান বাশার বলেছেন: কি কন এগুলো তয় যামু না লন্ডন।
৩১ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩৫
বাস্তুহারা বলেছেন: অবশ্যই যাবেন তবে ব্যাকআপটা বড় নিয়ে যেতে হবে।
৬|
৩১ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩২
আকাশ_পাগলা বলেছেন: প্রিয়তে।
৭|
৩১ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৫৬
কুয়াশায় ডাকা বলেছেন: তাইলে হালায় যুদ্ধেই যামুনা (ভানুর ডায়লগ মারলাম)
৮|
৩১ শে আগস্ট, ২০০৯ রাত ৮:০৩
সায়েম মুন বলেছেন: তবে কি বিলেত যাওয়া চিন্তা বাদ!
৯|
৩১ শে আগস্ট, ২০০৯ রাত ৮:১০
বাস্তুহারা বলেছেন: অবশ্যই না তবে ব্যাকআপটা বড় নিয়ে যেতে হব ভাই.
১০|
৩১ শে আগস্ট, ২০০৯ রাত ৮:১২
অমিত০৯৭ বলেছেন: এটাই বাস্তব।
১১|
৩১ শে আগস্ট, ২০০৯ রাত ৮:১৯
ফ্রুলিংক্স বলেছেন: এখন আর ভিসা কলেজ আগের মতো নাই ভাইডি (আমি ৫ বছর আগে ওখানে ছিলাম)।
ভিসা ফি ৫০০ পাউন্ডের উপর। ভিসা দেয় মাত্র বছরখানেক। ৫০০ পাউন্ড কামাতে গেলে তো ৬মাস লেগে যাবে। বাকী থাকা-খাওয়া, টিউশন ফি কিভাবে??
পরিচিত কয়েকজন পরামর্শের জন্য বলেছিলো। আমি নেগেটিভ জবাব দিয়েছি। এখন গেলে নিজের মতো যাও।
বাস্তবতা আপনার লেখার চেয়েও কঠিন।
১২|
৩১ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৫০
প্রজন্ম বলেছেন: অবস্থা যা লিখেছেন তার চেয়েও খারাপ। ছাত্রদের প্রতিমাসে খরচ ৩৫০-৪০০ পাউন্ড এটা যোগার করাই এখন তাদের মূল সমস্যা। আমি নিজেই দেশে ফিরে যেতে চাচ্ছি। বিদেশের শখ আমার মিটে গেছে।
১৩|
৩১ শে আগস্ট, ২০০৯ রাত ৯:০৮
নতুন রাজা বলেছেন: + সত্যটা তুলে ধরার জন্য...
ভালো থাকবেন...
৩১ শে আগস্ট, ২০০৯ রাত ৯:২৭
বাস্তুহারা বলেছেন: ধন্যবাদ নতুন রাজা
১৪|
৩১ শে আগস্ট, ২০০৯ রাত ৯:১১
চিরসবুজ-মানব বলেছেন: এই ধরণের সচেতনতা সম্পন্ন লেখার জন্য অনেক ধন্যবাদ ভাই। একটা জিনিস জানতে চাচ্ছিলাম লন্ডনে ঘন্টা প্রতি কত দেয়? থাকা এবং খাওয়া ৪০০ পাউন্ডে(অন্যান্য আনুষাঙ্গিক খরচ বাদে) সম্ভব কিনা? আর এটা বার্মিংহাম, ম্যানচেষ্টার সহ অন্যান্য শহড়ে কেমন দয়া করে জানাবেন কি ভাই?
১৫|
৩১ শে আগস্ট, ২০০৯ রাত ৯:১৭
ফিফথ্নিক বলেছেন: +++
১৬|
৩১ শে আগস্ট, ২০০৯ রাত ৯:১৭
হাসান বলেছেন: @চিরসবুজ-মানব:
যতদূর সম্ভব এখন প্রতিঘন্টায় সর্বনিন্ম পৌনে ছয় পাউন্ড দেবার কথা। আমার মনে হয় থাকা খাওয়া ৪০০ পাউন্ডে সম্ভব।
লন্ডনেই সবচেয়ে বেশি ব্যবসা প্রতিষ্ঠান, দোকান আছে, তাই এখানেই চাকুরি পাবার সম্ভাবনা বেশি।
১৭|
৩১ শে আগস্ট, ২০০৯ রাত ৯:২৬
বাস্তুহারা বলেছেন: national pay £5.73 per hour for workers aged 22 years and older. এটা সরকারী আইন যদি আপনি কোন english owned company তে কাজ করেন।
বাকিদের কথা না ই বা বললাম। যেভাবে খুশি সেভাবে দেয়।
তবুও ছেলেরা কাজ করতো কিন্তু ভাই কাজই তো পাওয়া যায়না।
রেস্টরেন্টের কথা ভিন্ন.... তারা যা করে কেউ রেস্টরেন্টে এ কাজ করলে তাদের থেকে জেনে নিবেন। তারপর সরকার সুর তুলছে
in this time of recession, british jobs for brithis people. what the mean is that "put british people first."
টাকা থাকলে চলে আসেন নইলে থিংক টুয়াইছ।
১৮|
৩১ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৩৩
আরিফুর রেজা বলেছেন: এসব লেখা পরলে আমার অনেক কষ্ট লাগে।
১৯|
৩১ শে আগস্ট, ২০০৯ রাত ১০:১২
প্রিয়সখা বলেছেন: আরো লিখুন, আরো +
২০|
৩১ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৩১
দূরন্ত বলেছেন: খুব গুরুত্বপূর্ণ লেখা।
ছাত্রদের অনেকে ভিসা কলেজের প্রতারণার শিকার হচ্ছে। কিছু কলেজ আছে দেশ থেকে আসার আগেই অর্ধেক বা পুরো টিউশন ফি নিয়ে নিচ্ছে। এখানে এসে তারা দেখে যে কলেজে কোনো পড়াশোনা হয় না। শুধু শুধু টাকা নষ্ট। ওইটা বাদ দিয়ে অন্য ভালো কোথা্ও ভর্তি হলে সেই ভিসা কলেজের ফি টা নষ্ট হয়।
অন্যদিকে কাজ পা্ওয়া খুব কঠিন হয়ে গেছে। বাংলাদেশী রেস্টুরেন্টগুলোতেই একমাত্র কাজ পা্ওয়া যাচ্ছে। সেগুলোর মালিক্ ও কর্মচারীদের ব্যবহার বাংলাদেশের অতি নিম্নমানের হোটেলগুলোর কর্মচারীদের চেয়েও খারাপ। সবার পক্ষে সেগুলোতে কাজ করা সম্ভব হয় না।
আমার দেখা বহু ছাত্র এসবের চক্রে পড়ে পড়াশোনা শেষ করতে পারেনি। অন্যদিকে টাকা-পয়সা জমাতেও পারেনি। ফলে শুধু শুধু জীবনের কয়েক বছর সময় ও বহু টাকা নষ্ট করেছে।
২১|
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৮
একাকী বালক বলেছেন: +++ পোলাপান যেই হারে লন্ডন যাইতেছে, অচিরেই ফার্মগেট হইয়া যাইব লন্ডন।
২২|
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৮
অদ্ভুত কাজী বলেছেন: একাকী বালক বলেছেন: অচিরেই ফার্মগেট হইয়া যাইব লন্ডন
২৩|
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৫৮
ঘুমরাজ বলেছেন: সত্যটা তুলে ধরার জন্য ধন্যবাদ
২৪|
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৪৮
আমি পালোয়ান বলেছেন: বৃটিশ বুদ্ধি েখনো বুঝেন নাি মামা।ফার্মঘেট হবে না। রিছেসান গেলে লাথি দিয়া বের করে দিব।
২৫|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০৯
আমরা সোচ্চার বলেছেন: TIER-4 এর আওতায় যারা ব্রিটেনে যাচ্ছেন তারা যেসব কলেজে ভর্তি হযেছেন তাদের অধিকাংশই ভিসা কলেজ। সেগুলোতে আসলেই কোন পড়ালেখা হয় না। আর যদি পরিচিত কেউ না থাকে তবে কাজ যোগাড় করা আসলেই কঠিন। তাই যারা আলেয়ার পিছনে ছুটছেন তারা একটু ভেবে চিন্তে দেখুন। এখনও সময় আছে।
২৬|
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪২
স্পর্শের বাহিরে বলেছেন: প্লাস + দেবার জন্য লগ ইন করলাম।অসাধারন লেখা।ভাই এমন লেখা আরো লিখেন লন্ডন নিয়ে।আমাদের মোহভগ্ন হওয়া দরকার
২৭|
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৫
আশরাফুল ইসলাম সাগর বলেছেন: কোন দেশটাই বা এখন ভালো অবস্থানে আছে? আমার মতামত হচ্ছে, যে টাকা খরচ করে একজন বিদেশ যাবে (অনিশ্চিত) উপার্জনের আশায়, সে টাকায় এখানেই অনেক ভালো ব্যবসা করা সম্ভব। বাড়ির কেউ ব্যবসায়ী নয়, তাই তোমাকে দিয়ে ব্যবসা হবেনা, টাকা মার খাবে- এ জাতীয় বক্তব্যর অবশ্য জবাব দেওয়াটা কঠিন। তবে, চেষ্টা তো করে দেখা যেতে পারে। এমন চিন্তা থাকলে তো বিয়েও করতে পারবো না, কারণ, বিয়ে করার পূর্ব অভিজ্ঞতাও যে নেই!
২৮|
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৫
আশরাফুল ইসলাম সাগর বলেছেন: কোন দেশটাই বা এখন ভালো অবস্থানে আছে? আমার মতামত হচ্ছে, যে টাকা খরচ করে একজন বিদেশ যাবে (অনিশ্চিত) উপার্জনের আশায়, সে টাকায় এখানেই অনেক ভালো ব্যবসা করা সম্ভব। বাড়ির কেউ ব্যবসায়ী নয়, তাই তোমাকে দিয়ে ব্যবসা হবেনা, টাকা মার খাবে- এ জাতীয় বক্তব্যর অবশ্য জবাব দেওয়াটা কঠিন। তবে, চেষ্টা তো করে দেখা যেতে পারে। এমন চিন্তা থাকলে তো বিয়েও করতে পারবো না, কারণ, বিয়ে করার পূর্ব অভিজ্ঞতাও যে নেই!
২৯|
০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৭
শরৎ চৌধুরী বলেছেন: +, আরো ডিটেইল প্রত্যাশা করছি, পরবর্তী কোন পোষ্টে।
৩০|
০৬ ই নভেম্বর, ২০০৯ ভোর ৬:১৮
ধ্রুব তারা বলেছেন: ভালো বলেছেন। সত্যিই ভয়াল পরিস্থিতি। আর Tier 4...A rating সব বাকওয়াস কথা। Oxford Uni ও Tier 4 আবার London Brit College ও Tier 4।
৩১|
১২ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:২৪
জাকির সজিব বলেছেন: right. most of the students come from bd have only one intention to make money instead of study, that's the real fact, only few students study in universities. Author rightly pointed out the real picture.
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:১৫
সেলটিক সাগর বলেছেন: +