নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানুষ , মুক্ত সমাজ, মুক্ত পৃথিবী; মুক্তিই জীবনের চূড়ান্ত লক্ষ্য ।

সালমান মাহফুজ

সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।

সালমান মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

নীলিমা, তুমি চলে যাবার পর থেকে

১৪ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:৩৪

নীলিমা, তুমি চলে যাবার পর থেকে
আমার হৃদয়জুড়ে কেবলি দহন !
মেঘের ঘোমটা সরিয়ে আমি কতবার
রূপালি চাঁদের সেই মায়াবিনী মুখচ্ছবি
দেখতে চেয়েছি—
একদিন যার শুভ্র জ্যোৎস্নায় স্নান করে
তোমার সবুজ ভালোবাসায় আমি ভূমিষ্ঠ হয়েছিলাম;
সেদিন তোমার সজীব স্পর্শে হৃদয় থেকে
শুকনো পাতার মত নিঃশব্দে ঝরে গিয়েছিল
বিগত দিনের কষ্টবিদ্ধ স্মৃতিগুলি—
আজ সেই চাঁদ নেই, সেই জ্যোৎস্না
অশ্রুর আগুনে পুড়ে ছাই হয়ে উড়ে !

নীলিমা, তুমি চলে যাবার পর থেকে
ভোরের সজীব ফুলে দেখতে পাইনি
কোন মৌপিয়াসী পতঙ্গ;
দেখেছি কিছু বিষাক্ত পোকা চিরে চিরে খাচ্ছে
নরম পাঁপড়িগুলো !

নীলিমা, তুমি চলে যাবার থেকে
শেষ বিকেলের সেই স্নিগ্ধতা আর নেই—
প্রতিটি সন্ধ্যা এক-একটি দুঃস্বপ্ন;
আকাশকে রক্তাক্ত করে ডুবে যায় সূর্য
নিঃসঙ্গ হৃদয়ের নিবিড় অন্ধকারে !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.