| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১ম পুনশ্চ :এই কবিতার সমস্ত পংক্তি মিস সুলতানা র নিবেদনে নিবেদিত। তাই, ভুল ত্রুটি মিস সুলতানা র নিকট মার্জনা পূর্বক ।![]()
![]()
![]()
![]()
![]()
![]()
মিস সুলতানা
তুমি যেন উড়ে চল মেঘপরির মত
হাতছানি যেন তোমার, সাদার মায়ায় মাখানো কাশফুল ।
লাল সূর্যের সবুজ সকালে , ব্যস্ত মিরপুরের পিচ ঢালা রাস্তায়
যখন তোমার পা পড়ে, সমস্ত শহর যেন তোমায়
ক্ষণিক দেখার ছলনায় একটুখানি থমকে থাকে।
শিউলি ফুলের মালায় লাল নীল জবা গেথে
সাজলে যে তোমায় লাগে বেশ
হাসির সদৃশ নাইবা লিখলাম, মনে থেকে যায় রেশ।
সাঝের বেলা পুব আকাশে দিলে ক্ষণিক দৃষ্টি
শুক তারাটি বেমালুম হারিয়ে,
নামিয়ে দিয়ে গেল একগুচ্ছ
জ্যোৎস্না বৃষ্টি।
অতঃপর ,
কালের ধুলোয় তুমি লিখেছিলে এই
মধ্যযুগিয় কবির নাম,
হবে কি তা ইতিহাস , জানা যাবে তা আর কয়েক ঋতু বাদ।
হয়ত ধুলো বিড়াল হবে,আদরে চোখ বন্ধ করবে,
তোমার-কবির ছোয়া পেয়ে, সাথে নিশ্চয় খুজবে তুমি শুদ্ধতম জীবনানন্দ দাস ।
তার সাথে ,
ভিন দেশে সাত মাইল লম্বা ট্রেনে
তীব্র শীতে মধ্য রাত্তিরে
নির্মোহ ইথারে কান পেতে শোনা কি যায়
সব যাত্রীর কানে তুলো গুজে,
মিস সুলতানা আর মধ্যযুগীয় কবির সেই
অন্তরঙ্গ ফিস ফাস কাব্যিক অপন্যাস।
২য় পুনশ্চ: মিস সুলতানা , এই সরকারি বেসরকারি অবরোধের সিদ কেটে আপনার সাথে আমাকে নিয়ে একটি বাংলা সিনেমা দেখবেন কি?![]()
![]()
![]()
![]()
২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৬
চিলেকোঠার সেপাই বলেছেন: কাম্য যে , মিস সুলতানা আমায় সঙ্গ দিবেন। নেগেটিভ কহিয়েন না।
২|
২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৭
আদ্রিজা বলেছেন: পুনশ্চ: মিস সুলতানা , এই সরকারি বেসরকারি অবরোধের সিদ কেটে আপনার সাথে আমাকে নিয়ে একটি বাংলা সিনেমা দেখবেন কি
সিনেমার নাম কি "নিঃস্বাথ ভালবাসা (what is love?) "
৩|
২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১২
আমি নিন্দুক বলেছেন: উরি বাবা.....
ঠিক আছে..... মিস সুলতানার বড় ভাই হিসাবে অনুমতি দিলাম...... একটাই কিন্তু...
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৩
আমি নিন্দুক বলেছেন: উরি বাবা....
দুঃখিত মিস সুলতানা আপনার সাথে কোথাও যাবে না........