নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গায়ে এখনও দেশী মাটির গন্ধ...কানাডাতে আসার সাথে এই ব্লগে লেখালিখি জড়িয়ে আছে। ২০০৭ এ আসি। সে সময় থেকেই লিখি। এখন ফেবুতে বেশি এক্টিভ। ফেবু: fb.com/bdidol9x/ পেজ: fb.com/bdidol5x

বিডি আইডল

ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx

বিডি আইডল › বিস্তারিত পোস্টঃ

বিষয় হিন্দী মুভিঃ টপিক সেরা দশ!

৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৩৭





ইংরেজী মুভি নিয়ে প্রচুর পোষ্ট দেই বলে অনেকেই নানা সময়ে কমেন্ট করেছে বাংলা-হিন্দী মুভির বিষয়ে...একসময় প্রচুর হিন্দী মুভি দেখতাম....ভিডিও ক্যাসেটে...পিসি সহজলভ্য হবার পর ইংরেজী মুভি দেখার পরিমাণ বেড়ে গেল....এবং ইন্টারনেট নির্ভর হওয়ার পর অনলাইনে ভালো প্রিন্টের ঝামেলাবিহীন হিন্দী মুভি দেখার সোর্সও গেল কমে.....তবুও এখনও মাঝে মাঝে হিন্দী মুভি দেখি...সর্বশেষ দেখেছি ভৌতিক মুভি ১৩-বি...



স্মৃতি হাতড়ালে যে ১০ টি মুভির নাম সর্বদা মনে পড়বে সেটা নিয়েই এই পোষ্ট...কোন লিংক দিলাম না...দিলাম না তেমন কোন রিভিউও...কারণ ধারণা করছি এই মুভি গুলো আমার চেয়ে অন্যরা অনেক ভালো ভাবে দেখেছে!





Gol Maal (1979)











অমল পালেকারের এই টাইপের মুভি সবগুলোর ফ্যান আমি (বিশেষ ভাবে Chhoti Si Baat)...চমৎকার গান-কমেডির মুভি এটি...





Qayamat Se Qayamat Tak (1988)









...মন্তব্য নিষ্প্রয়োজন!!....





Tezaab (1988)











অনিল কাপুর-মাধুরী দীক্ষিতের দূর্দান্ত মুভি ছিল এটি...সে সময়ে ১-২-৩ গানটা ছিল সুপার-ডুপার হিট!





Khal Nayak (1993)











সন্জয় দত্ত--জ্যাকি শ্রফ এবং মাধুরীর আরেকটি সুপার হিট মুভি এটি...একসময় এই মুভির প্রতিটি ডায়ালগ মুখস্হ ছিল আমার!!





Baazigar (1993)











আমরা যে শাহরুখ খানকে চিনি...তার উত্থান ধরা হয় এই মুভি থেকে...সাসপেন্স থ্রিলার....





Dilwale Dulhania Le Jayenge (1995)











...মন্তব্য নিষ্প্রয়োজন!!.....





Vaastav: The Reality (1999)











আন্ডারওয়ার্ল্ডের ড্রামা-আ্যকশন নিয়ে সন্জয় দত্তের চমৎকার মুভি।





Sarfarosh (1999)













আমির খান-সোনালি বেন্দ্রে--নাসিরুদ্দিন শাহের আরেকটি চমৎকার মুভি ছিল এটি....প্লট--অভিনয় গান মিলে সে সময়কার মাস্টারপিস!





Hum Dil De Chuke Sanam (1999)











এটা আমার অলটাইম ফেভারিট! ঐশ্বরিয়া রাইয়ের অসাধারণ: অভিনয়...দৃশ্যায়ন-গান-প্লট...চমৎকার!





Munnabhai M.B.B.S. (2003)











মন্তব্য নিষ্প্রয়োজন..মূল মুভি প‌্যাচ আডামসের ক্ষেত্রেও তাই প্রযোজ্য...



-----------



এর বাইরেও প্রচুর হিন্দী মুভি রয়েছে যেগুলো স্মৃতিতে এখনও অম্লান.....

মন্তব্য ৫৩ টি রেটিং +১৯/-১

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৩৯

র্নিজনে একা বলেছেন: সব কটা সিনেমাই আমার খুব প্রিয়।

ধন্যবাদ ভাইয়া।

৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫৮

বিডি আইডল বলেছেন: ধন্যবাদ

২| ৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪৬

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: এইগুলার সাথে সাথে আরেকটা মুভি আমার খুব প্রিয় ...
কারো সাথে মিলবে না ...
তুম বিন ...প্রিয়াংশু, আর নায়িকার নাম ভুলে গেছি ...

৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫১

বিডি আইডল বলেছেন: টুম বিন আমার অতি পছন্দের মুভি...জগজিৎ গানগুলো তো দূর্দান্ত...নায়িকার নাম ছিল সন্ধালি সিনহা্

৩| ৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪৮

রাজসোহান বলেছেন: ভাই সালমান খানের নতুন ছবি বীর এর ডাওউনলোড লিঙ্ক পাইলে দিবেন??

আর আপনে যেই কয়টা ছবি দিছেন সব গুলোরই ...মন্তব্য নিষ্প্রয়োজন!!..... :) :)

৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫৩

বিডি আইডল বলেছেন: চলনসই প্রিন্টঃ http://stagevu.com/video/lqftrqnuovtj

৪| ৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪৮

এস.কে.ফয়সাল আলম বলেছেন: এবার ভাইয়া হিন্দি মুভি নিয়ে আরও কিছু পোষ্ট দিবেন আশা রাখি।
সাথে সেই সিনেমাগুলোর ভাল ডাউনলোড লিংকসহ।

++

৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫৭

বিডি আইডল বলেছেন: হিন্দী মুভি ডাউনলোডের সবচেয়ে রিলায়বেল সাইট হলো http://www.veoh.com/ কিন্তু যদ্দুর জানি সাইটটা বাংলাদেশে ব্লক...ঢুকলে প্রক্সি দিয়ে ঢুকতে হবে

৫| ৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪৯

ধ্রুব তারা বলেছেন: দিল ওয়ালে... ফালতু লেগেছে

৬| ৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫৯

কালপুরুষ বলেছেন: অমল পালেকারের আরো কিছু ভাল ও মনে রাখার মতো ছবি আছে-

চিত চোর (জরিনা ওহাব)
নরম গরম (উৎপল দত্ত)
রামের সুমতি'র হিন্দী ভার্সন (উৎপল দত্ত/শাবানা আজমী)

আরো কিছু ভাল ছবি-

ভাবনা (শাবানা আজমী)
ইজাজত্ (নাসিরউদ্দিন শাহ্, রেখা, অনুরাধা প্যাটেল)
মান্ডি (শাবানা আজমী, স্মিতা পাতিল)
আর্থ (শাবানা আজমী, রাজ কিরণ)
অংকুর (নাসিরউদ্দিন শাহ্, ওম পুরী)
কোরা কাগজ (জয়া ভাদুরী)

৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২২

বিডি আইডল বলেছেন: শাবানা আজমীল ভক্ত আপনি বোঝা গেল :)

শাবানা এবং নারিরুদ্দীনের অভিনয় পটেনশিয়াল হিন্দী মুভিগুলোতে পুরোপরি ব্যবহৃত হয়নি...আর্ট ফিল্ম ঘরানায় আটকে ছিল তা

৭| ৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০১

রুবাইয়্যাত বলেছেন: এডিক্টেড বানাতে হিন্দি ছবি গুলোর জুড়ি নেই।

৮| ৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০৬

টেকি মামুন বলেছেন: আরে আইডল ভাই আপনিতো ৩ ইডিযট এর নাম দিতে ভুলে গেছেণ।পুরা বলিউডেতো একটাই মুভি বানাইছে সেটা ৩ ইডিয়ট

৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১৭

বিডি আইডল বলেছেন: :) এত্তো ভালো মুভি এটা? শিক্ষামূলক ধরলে এর চেয়ে তারে জামিন পর ভালো মুভি মনে হয় আমার কাছে

৯| ৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১০

রোহান বলেছেন: আন্দাজ আপনা আপনা অলটাইম ফেভারিট হিন্দি কমেডি। নো ডাউট। আইএমডিবি রেটিং ও খুব সম্ভবত আট এর উপরে। এইটা মিস করছেন।

সারফারোস এর পাশাপাশি আমিরের সেই সময়ের মেলা ভালো লাগছে (শোলে টাইপের একটা ফ্লেভার আনবার চেষ্টা আছিলো) অথবা বাজি নামে একটা ছবি ছিলো ঐটাও প্যারালালি খারাপ ছিলো না।

দিল চাহতা হ্যায় একটা টপ ক্লাস মুভি। এইটা নিয়া কিছু আর বলার নাই। সেইসময়ের (২০০১ এ খুব সম্ভবত) হিন্দি ছবির ট্রেন্ডটাই বদলে দেওয়া একটা ছবি। ছবিটা কেমন করে যেনো সবার জীবনেরই কোনো না কোনো একটা সময়ের সাথে মিলেই যায়...

আরেকটা মুভির কথা না বললেই না। হেরা ফেরী... এখনও জি সিনেমায় ছবিটা দেখালেই দেখি, এখনও প্রথম দেখার সময়ের মতোই হাসি আসে।

অমিতাভের অনেকগুলো ভালো ছবি আছে। কারন ছাড়াই মর্দ, আখেরী রাস্তা এই ছবি দুটো ভালো লাগতো ছোটো বেলায়। তবে প্রথম দশে নাই।

৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২০

বিডি আইডল বলেছেন: আসলে লিস্টি বড় হয়ে যায় বলে কিছু কার্টেল করা লাগলো.....

দিল চাহতা হ্যায়ের চেয়ে আমার কাছে কেন যেন যুবা মুভিটা অসাধারণ লেগেছে....তারুণ্যের একটা মেসেজ ছিল...

মেলা মুভিটা ভালো লাগে নাই...বাজি পছন্দের আ্যকশন মুভি ছিল...

অমিতাভের সে যুগের মুভির মধ্যে আখেরী রাস্তে...শাহেনশাহ...অগ্নিপথ...খুদা গাওয়া....ইত্যাদি ছিল....তবে এই ব্যাটার কোন মুভিই মনে হয় দেখা বাদ রাখি নাই...

১০| ৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১৮

কালপুরুষ বলেছেন: অমিতাভের যে ছবিটা একসময় আমার মনে খুব দাগ কেটেছিল সেটা হলো "বেমিসাল"। সম্ভবত ঋষিকেশ মুখার্জীর ছবি। এই ছবির কাহিনী আশুতোষ মুখার্জীর "আমি, সে ও সখা" অবলম্বনে। অমিতাভের সাথে অভিনয়ে ছিলেন রাখী ও বিনোদ মেহরা।

৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৭

বিডি আইডল বলেছেন: হ্যা ঋষিকেশের মুভি এটি ১৯৮২ সালের....



অনলাইনে মুভিটি দেখা যাবে এখানে

১১| ৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৬

এস.কে.ফয়সাল আলম বলেছেন: ভাইয়া আমার কাছে একটা সিনেমা দেখার খুব ইচ্ছা.. তা হল
"শ্রী ৪২০"
আপনার কাছে যদি এটার কোন ডাউনলোড লিংক থাকলে দিবেন প্লিজ।

এই ছবিটার কিছু গান আমার খুব ভাল লেগেছে।

৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৩

বিডি আইডল বলেছেন: সোর্স-১: Click This Link

সোর্স-২: Click This Link

১২| ৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৯

রোহান বলেছেন: ইয়াপ। যুবার মেসেজটা জোস, তবে বিবেক অবেরয় লোকটারে দেখলেই কেমন অসহ্য লাগে... এইটারে বদলাইলে ছবিটা আরও ভালো লাগতো। এর পাশাপাশি নায়ক ছবিটা ভালো লাগে অনিলের।

আরেকটা ছবি ভালো লাগছে কারণ ছাড়াই। রেহনা হ্যায় তেরে দিল মে।

লিষ্ট লম্বা করতে গেলে তারে জামিন পার, স্বদেশ, আর্থ, রাং দে বাসন্তি, বেটা... হুম অনেক লম্বা লিষ্ট হবে :)

৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:২২

বিডি আইডল বলেছেন: রেহনা হ্যায় তেরে দিল মে আমারও পছন্দের মুভি...ট্রায়াঙ্গল প্রেম নিয়া মুভি গুলোতে প‌্যাচ খাওয়াইতে পারলে ভালোই লাগে :)

বিবেকের যুবা ছাড়া কিউ হো গ্যায়া না আর সাথিয়া ছাড়া তেমন কোন দেখার মত মুভি নাই মনে হয়...

যুবা মুভির কাহিনী এবং অভিনয়তে একটা স্বত:স্ফুর্তা ছিল

১৩| ৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৯

শাকিউল রানা বলেছেন: "Rang De Basanti" এটার মেকিং ভালো লাগছিলো

১৪| ৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:১৯

প্রিয়তমেষু বলেছেন: আমি তো প্রচুর পরিমান হিন্দী মুভি দেখি (খাদ্য গুলো,অখাদ্য গুলো নয়)
আপনার পছন্দের সাথে আমার পছন্দের অনেক মিল আছে দেখলাম!!

তবে আমার প্রিয় মুভি তালিকায়(হিন্দি) তে অলোয়েজ এক নাম্বারে হৈল 'আওয়ারাপান'! দেখেছেন কিনা জানিনা-অসাধারন সিনেমা।আমি এমরান হাশমী কে তেমন পছন্দ করিনা,তবে এই সিনেমাটা বিশেষ কিছু!!চমতকার গল্প-চমতকার গান-চমতকার অভিনয়।




ভীর-যারা ভালো লেগেছে! আমার প্রিয় নায়ক 'সালমান খান' এর প্রায় সব ছবি ই দেখি (ভীর দেখি নি) , সালমানের ম্যায়নে পেয়ার কিয়া খুব ভালো লেগেছে। গোবিন্দ'র সোব মুভি-ই মারাত্মক ইন্টারটেইন্মেন্ট এর খোড়াক!পারেশ রাওয়ালের সব সিনেমাই ভালো।তবে কমেডির ক্ষেত্রে অল্টাইম ফেভারিট হৈল 'আন্দাজ আপনা আপনা'- রোহান ভাই এর সাথে ১০০% একমত-সর্বকালের শ্রেষ্ঠ হিন্দি কমেডি,আমি মনে করি!!



নিচের দুজন কে সবসময় একসাথে দেখতে চাই!!


আওয়ারাপান সম্বন্ধে আপনার মতামতের অপেক্ষায় রৈলাম!

৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:২৪

বিডি আইডল বলেছেন: আন্দাজ আপনা আপনার কথা উপরে বলেছি...

আওয়ারাপান মুভিটা দেখা হয় নাই বোধ করি...দেখে জানাবো

১৫| ৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩১

দি ফিউরিয়াস ওয়ান বলেছেন: আমার মতামত দেই:)

আন্দাজ আপনা আপনা: সর্বকালের সেরা হিন্দি কমেডি।

মুন্না ভাই এর দুটো,হেরা ফেরী-ও অত্যন্ত চমৎকার।

"সাত্যা" আর "কোম্পানী" আমার দেখা সেরা হিন্দী গ্যাংস্টার/ক্রাইমজগত সিনেমা। কোনটা বেটার এইটা বলা মুশকিল। ২টোই অত্যন্ত স্টাইলিশ, ডার্ক, আর কেন জানি খুবই বাস্তবসম্মত মনে হয়।

৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:২৬

বিডি আইডল বলেছেন: সাত্বা আর কোম্পানি দুটোই আমার অতি পছন্দের মুভি...ইনফ্যাক্ট উপরের বাস্তব দেবার সময় কোম্পানির নামই ভাবছিলাম...

১৬| ৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫৮

জেরী বলেছেন: কে জানি 'আওয়ারাপান' মুভিটার কথা কমেন্টেসে বলেছে। ছবিটা আসলেই অসাধারণ। এমরান হাশমিকে এই ছবিটা দেখার পর থেকে তত খারাপ লাগে না। তবে খলনায়ক মুভিটা কেন জানি ততভালো লাগে না। লেটেস্ট সালমানের বীর দেখার জন্য উৎসুক হয়ে আছি:)

৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৩৭

বিডি আইডল বলেছেন: বীরের একটা লিংক দিয়েছি উপরে...

খলনায়ক যদি সেসময় না দেখে থাকেন তাহলে এখন দেখলে এত ভালো নাও লাগতে পারে :)

আওয়ারাপান মনে হচ্ছে দেখি নাই...অনলাইনে পাই কিনা দেখি

১৭| ৩১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০৪

রোহান বলেছেন: উপরের তিনটা চমৎকার মুভির নাম এসেছে.... মেনি থ্যান্কস ফিউরিয়াস এন্ড প্রিয়তমেষু...

আওয়ারাপন দেখার পর ট্রাডিশনাল হাসমির উপরে রাগ অনেক কমছে (আমি বিবেকের মতো এই লোকটাকেও এড়িয়ে যাই, তবে আওয়ারাপান খুব সম্ভবত গানগুলোর জন্য দেখতে বসেছিলাম) চমৎকার ছবি। এর সাথে গ্যাংস্টারটাও ভালো লাগছে।

সত্য আর কোম্পানী -- গ্যাংস্টার আর ইন্ডিয়ান আন্ডারওয়ার্লড নিয়ে সেরা পাঁচে অবশ্যই থাকবে। জটিল দুইটা ছবি... এর সাথে কেনো জানি শটআউট এট লোখান্ডওলা ছবিটাও ভাল লাগছে।

১৮| ৩১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: হিন্দি ছবির কথা বলতে গেলে বলব,

দিল চাহতা হ্যায়, হাম দিল দে ছুকে সানাম, বাগবান, লাগে রাহো মুন্নাভাই আর অতি সাম্প্রতিক দেখা থ্রি ইডিয়টস দেখে ভাল লেগেছে।

আমিরের সব ছবিতে কেন জানি ভাল লাগে।

সালমানকেও ভালো লাগে। বীর দেখার অপেক্কায় রইলাম।

১৯| ৩১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২০

তুষারকনা বলেছেন: আমার প্রিয় হিন্দি মুভি "রোযা"......শেষ দৃশ্যে নায়ক(অরবিন্দ) ফিরে আসছে আর নায়িকা(মাধু) ব্রিজের উপর হাঁটু ভেন্গে পড়ে গেলো....উফফফ!!! যতবার দেখি ততবার ভালো লাগে....আর গানগুলোর সম্পর্কে কথা তো না বলাই ভাল :):)

২০| ৩১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২৩

টিনটিন` বলেছেন: এই ফাকে আমার কয়েকটা প্রিয় মুভির লিস্ট দিলাম:

১) ডার-শাহরুখ, জুহি।

২) সোলে।

৩) আনদাজ আপনা আপনা।

৪) কাভি হা কাভি না- শাহরুখ, সুচিত্রা।

৫) মুন্না ভাই এমবিবিএস।

৬) বাদশাহ।

৭) অপহরন- অজয় দেবগান।

৮) গঙ্গাজল- অজয় দেবগান।

৯) সাত্তে পে সাত্তা।

১০) লাগান।


যত হিন্দি মুভি দেখেছি, তার মধ্যে আমার কাছে সেরা হলো "কাভি হা কাভি না"।

২১| ৩১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২৯

তায়েফ আহমাদ বলেছেন: সব কমন!
সব কমন!
:)
বোঝা যাইতেছে, আজকাইল আমি অনেক মুভী দেখি!

২২| ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:০৭

প্রিয়তমেষু বলেছেন: ~~ জেরী বলেছেন: কে জানি 'আওয়ারাপান' মুভিটার কথা কমেন্টেসে বলেছে। ছবিটা আসলেই অসাধারণ। ~~

jerry, আমার নিক টা কি শো করছে না???? ;) :|


@ রোহান ভাইয়া, ধন্যবাদ! 'লোখাণ্ডওয়ালা' ও অসাধারন ছবি-লাস্টের দিকের সিন গুলা সত্যিই অসাধারন ছিল!! মাধুর ভান্ডারকার এর মুভি গুলিও ভালো। 'ফ্যাশান' দেখেছেন???? উনার মুভি তে রিয়ালিটি জিনিস টা প্রাধান্য পায়- আরেকটা মুভি দেখার জন্য মুখিয়ে আছি~~~ অমিতাভ অভিনীত এবং আরজিভি পরিচালিত 'রান'--মিডিয়া'র উপর ভিত্তি করে বানান(যদ্দুর শুনেছি)!


@লেখক,আগের কমেন্ট দুটো মুছে দেন,বাগের(!) আক্রমন!

২৩| ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:১০

জেরী বলেছেন: @ প্রিয়তমেষু ,সকালে তাড়াতাড়ি করে কমেন্টস করতে গিয়ে নামটা উল্লেখ করিনি....:(

২৪| ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৫৪

আরিফ থেকে আনা বলেছেন: মন্তব্য নিষ্প্রয়োজন , কারন মুন্নাভাই ছাড়া বাকী একটাও দেখিনি /:)

৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:১৯

বিডি আইডল বলেছেন: !! আসলেই?~~!

২৫| ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৫৮

ডঃ জেকিল বলেছেন: হাফ টিকিট নামে ১টা সিনেমা ভালো লেগেছিল। পেহেলী খুব সুন্দর।

২৬| ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:২৯

আরিফ থেকে আনা বলেছেন: হ /:)

২৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৭

কাঙাল মামা বলেছেন: থ্রি ইডিয়টস
ব্লাক (অমিতাভ, রানী)
রাং দে বাসন্তী

২৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫৯

এরশাদ বাদশা বলেছেন: গত ৬ মাস ছাড়া জীবনের বাকি সময়টা হিন্দি ছবির পেছনে ব্যয় করিয়াছি।

২৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০১

এরশাদ বাদশা বলেছেন: ইমরান হাশমি যদি পুরো তিনঘন্টার ছবিতে একবারও নায়িকার দিকে না তাকায়, তবু তারে সহ্য করা আমার পক্ষে কঠিন হইবো।

৩০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:১১

এরশাদ বাদশা বলেছেন: তুম বিন- অসাধারন রোমান্টিক ছবি। অকারন লাফালাফি নেই, পুরো ছবিতে নায়ক নায়িকার জড়িয়ে ধরার দৃশ্য নেই। কিন্তু দর্শক আমি সবসময় প্রত্যাশা করেছি, একবার হলেও দুজন অন্তরঙ্গ হোক। বুঝে দেখুন কতোটা রোমান্টিক ছবি হলে মাথায় এরকম ভাবনা আসতে পারে।

হাম দিল দে চুকে সনম-

আকেলে হাম আকেলে তুম- আমির খানস মুভি। ছোটো ছেলেটার অভিনয় কাঁদিয়েছে আমাকে। যতোবার দেখেছি, ততোবার। যদিও হলিউডি মুভির নকল।

বাস্তব-

রেস- হিন্দি ছবির জগতে এমন সাসপেন্স আর থ্রিলার বোধহয় আর দ্বিতীয়টি তৈরী হয়নি।

হাঙ্গামা- কমেডি কাকে বলে, এই ছবি দেখলে বোঝা যাবে। পুরো তিনঘন্টা শুধু গড়াগড়ি খেয়েছি। কম করে হলেও দশবার দেখেছি। প্রতিবারই নতুন করে হেসেছি।

চুপ চুপ কে- প্রিয়দর্শনের আর একটি মাস্টারপীস। হাঙ্গামার পর এ ছবিটিকে দ্বিতীয় স্থান দেয়া যেতে পারে কমেডির জন্য।

মুন্না ভাই এমবিবিএস-


পড়োসান- কিশোর কুমারের কমেডি ছবি। কিন্তু মাহমুদ একখান জিনিস। ছবিটা দেখেছি একবছর আগে।

ক্ষ্যামা দেই। রাত কাবার হইয়া যাইবোগা।

৩১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:১৫

এরশাদ বাদশা বলেছেন: হিন্দি কমেডির লিস্টটা বড়ো হবে।

হেরা ফেরি, আন্দাজ আপনা আপনা, ধামাল, এ ছবিগুলো ভালো।

৩২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৪৫

ইয়াহিয়া বলেছেন: DDLJ
RHTDM
Kavi Ha Kavi Na
Dil Chahta Hai
Tare Zameen Paar
Andaj apna apna
Rang de Basanti
Hadh karde apne
Hera feri
Devdas

৩৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৬:১৯

কঁাকন বলেছেন: আমার লিস্টে গোলমাল,তাজাব,খলনায়ক, কেয়ামত সে কেয়ামত তক, বাজিগর থাকতোনা তার বদলে যানে ভি দো ইয়ারো, পরিন্দা, রেইনকোট, তুমবিন আর গুরু রাখতাম; অবশ্য এইসব ভাল লাগার সিনেমার ক্ষেত্রে সময়টা একটা বড় ফ্যাক্টর আপনি কোন সময়ে কোন সিনেমা দেখসেন সেটা ভালো প্রভাব ফেলে।

হাজার খোয়ায়েশ এসি নামে একটা লো বাজেট সিনেমা আমার বেশ ভালো লাগসিলো

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:২০

বিডি আইডল বলেছেন: তুমবিনের কথা উপরে বলেছি....পারিন্দাও আমার অতি পছন্দের একটা হিন্দী মুভি..গানগুলো বোধকরি এখনও মুখস্হ আছে....

৩৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:০৮

চতুষ্কোণ বলেছেন: আন্দাজ আপনা আপনা- সর্বকালের সেরা হাসির ছবি এই ব্যাপারে কোন সন্দেহ নাই। জয়া ভাদড়ীর একটা ছবি দেখেছিলাম খুব সম্ভবত প্যায়ার কি ঘর (নাম ভুল হতে পারে) খুবই ভাল লেগেছিল। সালমান মনীষার খামোশি এখনো মনে দাগ কেটে আছে। শাহরুখের স্বদেশ ভালো লেগেছে। কারিনা কাপুরের চামেলী। আমিরের রঙ্গীলা (এই ছবিতে আমির অসাম অভিনয় করসে), সালমান-অজয়-ঐশ্বর্যের হাম দিল দে চুকে সানম, বিবেক- অজয়ের কোম্পানি (আন্ডারওয়ার্ল্ড নিয়ে কাহিনী), খুব সম্ভবত মনিরত্নমের ছবি মনীষা আর তামিল নায়ক (এই মুহূর্তে নাম মনে পড়ছেনা, বোম্বে হতে পারে) হিন্দু মুসলিম দাঙ্গা নিয়ে কাহিনী। অসাধারণ একটা ছবি। রঙ দে বাসন্তী উল্ল্যেক্ষ করার মতো একটা ছবি।

আরও অনেক ছবি আছে যা হয়তো এখন মনে পড়ছে না। অনেক আগের একটা ছবি রজনীগন্ধা (নায়ক নায়িকার নাম মনে নেই) বেশ ভালো লেগেছিল। টাইটেল সংটাও খুব প্রিয় ছিল।

রজনীগন্ধা ফুল তুমহারে বেহেকে ইয়ুহি জীবন মে...:)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:২৪

বিডি আইডল বলেছেন: মণীষার ওটা বোম্বেই...

কোম্পানি এবং আন্দাজ আপনার বিষয়ে উপরে আলোচনা হয়েছে

রজনীগন্ধা (১৯৭৪) অমল পালেকারের মুভি...

৩৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:১১

চতুষ্কোণ বলেছেন: আরেকটা প্রেমের ছবি তুম বিন বেশ ভাল লেগেছিল। নায়ক নায়িকা তিনজনেই নতুন ছিল। কিন্তু সবাই বেশ ভালো অভিনয় করেছে। কাহিনীটাও ভালো ছিল।:)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:২১

বিডি আইডল বলেছেন: তুম বিনের কথা উপরে রোহানের কমেন্টে এসেছে :)

৩৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০৬

চতুষ্কোণ বলেছেন: আরে রজনীগন্ধার পোস্টার দেখে বড়ই আপ্লুত হইলাম:)। কতবার যে দেখেছি এই ছবিটা। আচ্ছা ছবির নায়ক নায়িকার নাম জানেন? নায়কতো খুবইও পরিচিত কিন্তু আমার নাম মনে পড়তেছেনা:(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.