নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

A New World

মো. আতাই রাব্বী

পরে

মো. আতাই রাব্বী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে নতুন শিল্পের সম্ভাবনা : সায়েন্টিফিক জার্নাল

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০০

অনেকদিন থেকেই ভাবছিলাম আমাদের দেশ থেকে টাকা দিয়ে যেসব আটিকেল বাইরের দেশগুলিতে প্রকাশ করা হয় তেমনি আমাদের দেশেও হয়না কেন ? ভাবনাটা ২০১০ সালের । মাস্টার্স শেষ করে তাই সিদ্ধান্ত নিলাম একটা কিছু করব এব্যাপারে । দীর্ঘ এক বছর ধরে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য জোগাড় করলাম, সব মিলিয়ে মোটামুটি যেটা দাঁড়ালো বাংলাদেশের জার্নালগুলো ১) প্রফেশনালদের দিয়ে পরিচালিত নয় (বেশিরভাগই স্বেচ্ছাসেবকদের উপর নির্ভরশীল) ২)মার্কেটিং এ খুবই দুর্বল ৩)ওয়েব নিয়মিত আপডেট হয়না ৪) ইনভেস্ট করা হয়না ।

আরো একবছর লাগল একটা ছোট প্লান দাঁড়া করাতে । অবশেষে ২০১৩ সালের শেষদিকে আমরা ১১ জন মিলে একটা পাবলিশার্স দিতে সক্ষম হলাম, বাংলাদেশের প্রথম সম্পূর্ন অনলাইন পাবলিশার্স গ্রীন নেট পাবলিশার্স । ইতিমধ্যেই আমরা ৩০টির অধিক বই প্রকাশ করে ফেলেছি আরো ২০টির মতো বই জমা পড়েছে, আমরা আশাবাদী এটি যেমন নতুন লেখকদের জন্য হবে এক অনন্য প্লাটফর্ম তেমনি বাংলাদেশের সকল লেখকগোষ্ঠীকে করবে উদ্বুদ্ধ। আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে ইন্টারনেটে ভাল বইগুলি বিক্রির ব্যাবস্থা করা যায়, যাতে শুধু সাহিত্যিক নয় বরং সব ধরণের বই এর লেখকগন এর সুবিধা নিতে পারেন ।



২০১৪ সালের ১ তারিখে আমরা আমাদের প্রথম সায়েন্টিফিক জার্নাল Biojournal of Science and Technology উন্মোচন করলাম । এখান থেকে প্রথমেই লাভ হবে সেই সকল মানুষদের যারা গবেষনা নিয়ে কাজ করতে চান । কিন্তু সারা বিশ্বে জার্নালের যেই মার্কেট সাইজ তাতে শুধু গবেষক নন সাফল্য লাভ করলে অন্তত ১ লাখ মানুষের জন্য তৈরি হবে কর্মক্ষেত্র । আমারে দেশের মূল শক্তি জনশক্তি, একে কাজে লাগাতে পারলে আমাদের আর পেছনে ফিরে তাকাতে হবেনা । এখন শুধু অপেক্ষার পালা ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৮

কলাবাগান১ বলেছেন: Unless you get indexed with Pubmed/google scholar, there
is little chance that you will get any quality manuscript for
publication consideration.........

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৬

মো. আতাই রাব্বী বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । আমরা ইতিমধ্যে ISSN নম্বরের জন্য আবেদন করেছি, যা বিনামূল্যে পাওয়া যায়, এটি পেলে আমরা কোন রকম খরচ ছাড়াই DOAJ ও Google Scholar তে Indexing করতে পারব । এর পরপরই আমরা CrossRef এ বাৎসরিক ফি দিয়ে DOI নম্বরের জন্য আবেদন করব ।

Pubmed এ আবেদন করতে একটি জার্নালের বয়স অন্তত পাঁচ বছর হতে হয় । সময়মতো সেখানেও আমরা আমাদের দেখতে পাব আশাকরি।

ISSN নম্বর পাওয়া মাত্র আমরা জার্নালটি Thomson Router কে ইভালুয়েট করতে জমা দিব । তারা দুই বছর ধলে আমাদের কার্যক্রম মনিটর করবেন এবং দুই বছর পর অফিসিয়াল ইমপ্যাক্ট ফ্যাক্টর দিবেন । এর আগেও অবশ্য আনঅফিসিয়ালি তারা আমাদের ইমপ্যাক্ট ফ্যাক্টর দিতে থাকবেন ।

নিচে একটা লিষ্ট দিলাম এর সবগুলিতেই আমরা আমাদের জার্নালটি Indexting করা হবে ।

Google Scholar,EBSCO,SCRIBD,SciRate.com,DOAJ,Cite Seer,The DBLP Computer Science Bibliography,Docstoc,Sensei,BASE (Bielefeld academic search engine),SciRus,Scientific commoner,Embase,Scopus,Science Citation Index Expanded,BIOSIS Previews,Index Copernicus,Microsoft Academic Search,Informatics,Science central,Digital Object Identifier,J Gate,Indian Science,Research Gate,Academic Resources,Genamics,Doxtop,Indian Science,Index Scholar,Scopus,PubsHub,Biology online,Chemical Abstract Service,Ulrich’s Periodical Library,Citeulike,Research Bib,Xlibris,ICMJE,UDL,WorldCat,Sherpa,Zetoc,OARE,AGORA,The Knowledge Network,CABI,New Jour,e-journals,CrossRef,Mendeley,Research4life,Proquest,Science Media,WZB database,ALADIN catalogue

২| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৯

সোহানী বলেছেন: আমাদের দেশের মূল শক্তি জনশক্তি, একে কাজে লাগাতে পারলে আমাদের আর পেছনে ফিরে তাকাতে হবেনা ....... সহমত

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৫

মো. আতাই রাব্বী বলেছেন: ধন্যবাদ আপনাকে।

এজন্যই আমরা উদ্যোগ নিয়েছি একটি বা দুটি নয় আগামী দুই বছরে ৫০টির অধিক জার্নাল আমরা প্রকাশ করব । শুধু তখনই মাত্র এটি একটি Industry হিসেবে গড়ে উঠবে ।

৩| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৪৮

মুহাম্মদ এরশাদুল করিম বলেছেন: আমার ছোট একটা পরামর্শ, এডিটোরিয়াল বোর্ডে আরও নানান দেশ থেকে লোকজন নিন, আপনার জার্নালের জন্য ভালো হবে। আর আপনার "" তে ন্যানোটেকনোলজি যোগ করে দেন। এটা এখন হটকেক। আপনাদের জন্য শুভকামনা।

৪| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৪৯

মুহাম্মদ এরশাদুল করিম বলেছেন: Scope in BJST

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.