| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাবধান! ডাবর মধুর বিজ্ঞাপনে বিভ্রান্ত হবেন না। সুগার-ফ্রি বলা হলেও আসলে তা নয়। চটকদার আর বিভ্রান্তিকর বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে ডায়াবেটিক রোগীরা এই মধু সেবন করলে মহাবিপদে পড়বেন। অজান্তে এ মধু সেবন করলে এমনকি মৃত্যু ঝুঁকি বাড়বে বহুগুণ।
বিজ্ঞাপনে বলা হচ্ছে, ‘চিনির বদলে ডাবর মধু ব্যবহার শুরু করুন; এটি চিনির চেয়েও উপকারী। পাশাপাশি এমন সব গুণে গুণান্বিত এ মধু, যা কিনা প্রাকৃতিক মধুতেও নেই!’
মধু সেবনকারীদের একটি বড় অংশই চিনির বিকল্প হিসেবে ডাবর মধুকে বেছে নেন। এমনকি অনেক ডায়াবেটিক রোগীও মনে করেন, চিনির বদলে ডাবর মধু খেলে তাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না। আর ডাবর বলছে, ডায়াবেটিক রোগী থেকে শুরু করে সবার জন্যই চিনির আদর্শ (কিংবা আদর্শের চেয়েও ভালো!) বিকল্প তাদের মধু।
বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে অনেক ডায়াবেটিস রোগী চায়ে চিনির বিকল্প হিসেবে মধু ব্যবহার করছেন, যা তাদের স্বাস্থ্য ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। এমনকি মৃত্যুর ঝুঁকিও বাড়িয়ে দেয়।
ডায়াবেটিক রোগীদের জন্য চিনির চেয়ে ডাবর মধু কম ক্ষতিকর, একথা সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো কোনো ক্ষেত্রে এটি চিনির চেয়ে বেশি বাড়িয়ে দেয় ব্লাড সুগার। পাশাপাশি ডায়াবেটিক রোগীদের কিডনি ও রক্তে আরো জটিল সমস্যা তৈরি করতে পারে। সুস্থ-স্বাভাবিক মানুষের জন্যেও চিনির বিকল্প হিসেবে নিয়মিত মধু সেবন ক্ষতির কারণ হতে পারে। ফ্রুক্টোজ বেড়ে যাওয়ার ঝুঁকির পাশাপাশি সুগার বেড়ে যাওয়া, উচ্চ রক্তচাপ ইত্যাদির ঝুঁকিও রয়েছে।
ডাবর হানির প্রতি কেজিতে ৯১ দশমিক ৩ মাইক্রোগ্রাম অক্সিটেট্রাসাইক্লিন পাওয়া যায়, যা নির্ধারিত মাত্রার চেয়ে নয়গুণ বেশি। আরো পাওয়া যায় অ্যামপ্লিসিন ও এনরোফ্লোক্সাসিন, যা খাদ্যদ্রব্যে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এ আবিষ্কারের পর ইউরোপের ২৭টি দেশ ও যুক্তরাষ্ট্রে ডাবর হানিসহ সব প্রক্রিয়াজাত ভারতীয় মধু রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
জানা গেছে, বাণিজ্যিকভাবে মৌমাছি পালনের সময় এটাকে রোগমুক্ত রাখার জন্য ও অধিক মধু পাওয়ার লোভে প্রভাবক হিসেবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে কোম্পানিগুলো। অথচ অ্যান্টিবায়োটিকের সামান্য রকমফের রক্তের ভারসাম্য নষ্ট করে দিতে পারে। ক্ষতি করতে পারে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা।
মানুষের মধ্যে সচেতনতা না থাকার সুযোগ নিয়েছে ডাবর হানির মতো প্রতিষ্ঠানগুলো। উন্নত দেশগুলোয় নিষিদ্ধ হওয়ায় তুলনামূলক দরিদ্র দেশগুলোর জনগণের অজ্ঞতার সুযোগ নিয়ে ও বিভ্রান্তিকর স্লোগান দিয়ে ব্যবসা প্রসারিত করছে।
যাচাই করুন খাঁটি না ভেজাল
ঘরে বসেই যাচাই করতে পারেন কোন মধু খাঁটি আর কোন মধু ভেজাল। খাঁটি মধু রেফ্রিজারেটরে রাখলে জমে না, ভেজাল মধু জমে যাবে কিংবা কালচে তলানি পড়বে। পিঁপড়া খাঁটি মধু এড়িয়ে চলে, কিন্তু কৃত্রিম মধুর প্রতি আকৃষ্ট হয়। অথবা গ্লাসে পানি নিয়ে তাতে এক টেবিল চামচ মধু দিন। এরপর গ্লাসটি নাড়তে থাকুন। মধু পুরোপুরি মিশে গেলে তা ভেজাল মধু, আর ছোট ছোট কণা বা পিণ্ডের আকার ধারণ করলে তা খাঁটি মধু।
সুত্র
২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০২
বাংলার আকাশ বলেছেন: ট্রাই করে আমাদের জানান
২|
২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫৮
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
Thanx , HONEYBOY....
৩|
২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০০
আম্মানসুরা বলেছেন: খাওয়া দাওয়া ছেড়ে দিতে হবে। হাবি যাবি খেয়ে রোগে ভুগে মরার চাইতে না খেয়ে মরা ভাল।
৪|
২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১০
ধৈঞ্চা বলেছেন: বাংলার আকাশে আপনারা আছেন বলেই টুকটাক ব্যাপারে সতর্ক হতে পারি। ধন্যবাদ....
৫|
২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১০
ধৈঞ্চা বলেছেন: বাংলার আকাশে আপনারা আছেন বলেই টুকটাক ব্যাপারে সতর্ক হতে পারি। ধন্যবাদ....
৬|
২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৩
শেরজা তপন বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ।
৭|
২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪২
শাহেদ চট্রগ্রাম বলেছেন: আম্মানসুরা বলেছেন: খাওয়া দাওয়া ছেড়ে দিতে হবে। হাবি যাবি খেয়ে রোগে ভুগে মরার চাইতে না খেয়ে মরা ভাল।
৮|
২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
ঢাকাবাসী বলেছেন: মধু খেলামনা ব্যাস!
৯|
২৬ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪৯
তারেক ইমরান খান বলেছেন: আপনার তথ্য সব টিক আছে নিচে শেষ কলামটাই কিছু তথ্য আছে যা সঠিক নয়
১০|
২৬ শে জুলাই, ২০১৭ সকাল ৯:২১
কবিগুরু০০১ বলেছেন:
ধন্যবাদ। গুড পোস্ট।
তারেক ইমরান খান,
সঠিক তথ্যটি দিয়ে দেয়া যেত না! জানা থাকলে অন্যদেরও জানিয়ে দিন!
১১|
২৬ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫২
টারজান০০০০৭ বলেছেন: খাঁটি মধু পরিমান মতো খাওয়া কারও জন্যই ক্ষতিকর হওয়ার কথা নয়। কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বাণিজ্যিকভাবে যেসমস্ত মধু বেচে সেগুলোতে প্রিজারভেটিভ ব্যবহার করে ! এছাড়াও মধুর ডাস্ট দূর করার জন্য আগুনে জাল দিয়ে থাকে যাহাতে মধুর ঔষধি গুন নষ্ট হয়ে যায় !
খাঁটি মধু চেনার কোনো কার্যকর উপায় নাই ! বিশ্বস্ত বিক্রেতার কাছ থেকে কেনাই খাঁটি মধু পাওয়ার সর্বোত্তম উপায় !
১২|
০২ রা মে, ২০২০ দুপুর ২:২১
সোহানখুলনা বলেছেন: টারজান০০০০৭) খুবই চমৎকার বলেছেন । যদি কেউ প্রাকৃতিক খাঁটি মধু নিতে চান সে ক্ষেত্রে আমি দিতে পারব ইনশাআল্লাহ্
আমার কাছে সুন্দর বনের প্রাকৃতিক চাকের খলিশা ফুলের মধু আছে । এখানে বলা কতটা ঠিক তা আমি জানি না , আমার ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫৬
ডরোথী সুমী বলেছেন: ধন্যবাদ এই ইনফরমেশন এর জন্য কারন ডাবর মধু আজই কিনতে যাচ্ছিলাম। আমাকেও বাঁচালেন...... সেই সাথে টাকাও। আপনি আসল মধু পরীক্ষার বিষয়ে বললেন। কিন্তু সেই জন্য তো মধু কিনতে হবে। মোটামুটি ভালটা জানা থাকলে বলুন। প্রশিকা ভালো?