নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বাংলাদেশ

বিডি টুডে২৪

আমার স্বপ্ন আমি দেশের কল্যানে কাজ করতে চাই

বিডি টুডে২৪ › বিস্তারিত পোস্টঃ

অসহায়দের নিয়ে কিছু ভাবনা

৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৮

একজন অসহায় নিঃস্ব আমার কাছে কিছু টাকা সাহায্য চাইলেন। আমি তখন খুবই ব্যস্ত ছিলাম। তারপরও আমি বুঝলাম অনার কিছু অর্থ দরকার আমি ব্যস্ত আছি বলে উনাকে তো বলতে পারি না যে, আপনি মাফ করেন!!



আজকাল অনেকেই টাকা দিতে না চাইলে বা ব্যস্ত থাকলে ভিক্ষুককে বলেন যে, মাফ করেন।।



আমার কথা হলো, আমরা যদি সবাই তাদেরকে বলি মাফ করেন, তাহলে তারা কী করবেন??



তারা যখন যখন চাল-ডাল কিনতে যাবেন তখন দোকানদারও তো তাদেরকে বলবেন মাফ করেন চাচা!!!!!



তখন তাদের জীবন কীভাবে চলবে!!!



এই মূহুর্তে যখন এই লেখা লিখছি তখনও একজন ভিক্ষুক সাহায্য চাইলেন, ভাঙ্গতি নাই, তাকে (ভিক্ষুককে) বললাম ভাঙ্গতি দেন। কিছু টাকা দিয়ে বিদায় করে দিলাম।



দোকানে বসা একজন বললেন, ঐ লোকটি ভিক্ষুক নয়।।

এখন আমি কি করবো?

উত্তর আছে, সব ভিক্ষুককে টাকা দেওয়া যাবেনা এবং পারলে তাদের সমস্যাটা জানতে হবে । আর কিছু পরামর্শও দিতে হবে। পরামর্শ দেওয়াটা আমার মতে সবচেয়ে বড় সাহায্য, যদি সেই পরামর্শে সে ভিক্ষাৃবৃত্তি ছেড়ে দেয়।



আমি প্রায়ই ভিক্ষুকদেরকে নিয়ে একটু জোকসের স্বরে কিছু শিক্ষনীয় কথা বলতে চাই যাতে তারা ভিক্ষাবৃত্তি ছেড়ে আত্ন-কর্মসংস্থানের দিকে আসে অথবা তাদের ছেলেমেয়েরা তাদের ভরনপোষণ করে।।



প্রকৃত অসহায় যারা তাদেরকে চেছে বেছে এমন কিছু করা দরকার যাতে তারা ভিক্ষাবৃত্তি ছেড়ে দেন। এজন্য স্থানীয়ভাবে প্রভাবশালী বা অর্থবান ব্যক্তিদেরকে এগিয়ে আসতে হবে।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.