নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের মূল্য দিতে শিখুন।

রুপকথার গল্প

জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান। কেননা ক্ষণস্থায়ী এ পৃথিবীতে আমাদেরকে খণ্ডকালীন সময়ের জন্য পাঠানো হয়েছে। আর এ ছোট্ট জীবনে বিধাতার অভিরুচি অনুযায়ী কর্ম করে যাওয়াটাই আমাদের জন্য মঙ্গলজনক। তাই প্রত্যেকের মনে চিন্তাধারা থাকা উচিত যে, আমারা উত্তম কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখবো। নিজেকে প্রভুর সান্নিদ্ধে রাখতে সচেষ্ট থাকবো। আমিন।

রুপকথার গল্প › বিস্তারিত পোস্টঃ

বাজারে আসছে কাগজের পেনড্রাইভ

০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৭

পেনড্রাইভ একটি বহুল ব্যবহৃত ইলেকট্রনিক সামগ্রী। তথ্য সংরক্ষন বা স্থানন্তরের ক্ষেত্রে এটির ব্যবহার সর্বাধিক। অতি প্রয়োজনীয় এ যন্ত্রটি তৈরি হতে যাচ্ছে সাধারন কাগজ থেকে। কাগজের যথাযথ ব্যবহার এবং বহুল ব্যবহুত এ যন্ত্রটি সহজলভ্য ও সস্তা করতে যুক্তরাষ্ট্রের ইনটেলআইপেপার নামের প্রযুক্তি উদ্যোক্তা প্রতিষ্ঠান তাই প্রচলিত কাগজ ব্যবহার করে পেন ড্রাইভ তৈরির পরিকল্পনা করেছে। এ জন্য পেটেন্ট আবেদনও করেছে প্রতিষ্ঠানটি। ইউএসবি পোর্টে কাগজটি প্রবেশ করিয়ে পেনড্রাইভের যাবতীয় কাজ করা যাবে বলে ডিসকভারি নিউজের এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। এ পেনড্রাইভ একবার ব্যবহার শেষে ফেলে দেওয়া যাবে এবং কাগজ অক্ষত থাকলে এটি পুনরায় ব্যবহার করা যাবে। । প্রতিষ্ঠানটির প্রকৌশলীরা কাগজের সঙ্গে সিলিকন চিপ যুক্ত করার একটি পদ্ধতি বের করেছেন, যার মাধ্যমে সাধারণ কাগজ ব্যবহার করেই পেনড্রাইভ তৈরি করা যায়। এ পেনড্রাইভ যেকোনো কম্পিউটারের ইউএসবি পোর্টে ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য স্থানান্তর করা যাবে। এ ইউএসবি ড্রাইভটিকে কাস্টোমাইজ করে আবার যেকোনো আকার দিয়ে আমন্ত্রণ পত্র বা যেকোনো কার্ড হিসেবেও ব্যবহার করা যাবে। পেনড্রাইভটি কিউ আর কোডের মতো কাজ করবে। কিউআর কোড হচ্ছে দ্বিমাত্রিক চিত্রের আদলে বানানো বিশেষ এক ধরনের কোড। এ কোডের মধ্যে টেক্সট, ফোন নম্বর, ই-মেইল ঠিকানা থেকে শুরু করে বিশেষ বা উল্লেখযোগ্য ঘটনার তারিখও দেওয়া থাকে। এ ধরনের কোড মুঠোফোনের সাহায্যে স্ক্যান করা হলে ওয়েবসাইট লিংক তৈরি করতে পারে এবং স্মার্টফোনের পর্দায় সংশ্লিষ্ট তথ্য দেখাতে পারে। কাগজের তৈরি এই পেনড্রাইভটি তথ্য প্রযুক্তিকে আরও সহজ এবং সম্প্রসারিত করবে বলে ধারনা করা হচ্ছে



সুত্রঃ Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.