নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের মূল্য দিতে শিখুন।

রুপকথার গল্প

জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান। কেননা ক্ষণস্থায়ী এ পৃথিবীতে আমাদেরকে খণ্ডকালীন সময়ের জন্য পাঠানো হয়েছে। আর এ ছোট্ট জীবনে বিধাতার অভিরুচি অনুযায়ী কর্ম করে যাওয়াটাই আমাদের জন্য মঙ্গলজনক। তাই প্রত্যেকের মনে চিন্তাধারা থাকা উচিত যে, আমারা উত্তম কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখবো। নিজেকে প্রভুর সান্নিদ্ধে রাখতে সচেষ্ট থাকবো। আমিন।

রুপকথার গল্প › বিস্তারিত পোস্টঃ

বিতর্কের বিশ্বকাপে বাংলাদেশের জয়

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২১

প্রথমবারের মতো আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় জয়ী হওয়ার গৌরব অর্জন করলো বাংলাদেশ। ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ’ বিশ্বব্যাপী বিতর্কের বিশ্বকাপ হিসেবে সুপরিচিত। আর এমনই আসরে বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটির রাতিব মুর্তজা আলী এবং আকিব ফারহান হোসেন এ জয় ছিনিয়ে নিয়ে এনেছেন।



বার্লিনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার ৩৩তম আসরে ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ব্রেক ক্যাটাগরিতে শুক্রবার তারা চ্যাম্পিয়ন হন। এ আসরে ৮২ টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ৪০০টি দল অংশ নেন।



দু’টি বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম ভাগে যেসব দেশের প্রথম ভাষা ইংরেজি তাদের। এবং দ্বিতীয় ভাগে যাদের দ্বিতীয় ভাষা ইংরেজি। বাংলাদেশ দ্বিতীয় বিভাগে অংশ নেয়। এ বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন ব্র্যাক ইউনিভার্সিটির দুই তরুণ।



বার্লিন থেকে আকিব ফারহান হোসেন এ জয়ের কথা নিশ্চিত করে বলেন, ‘‘বিশ্ব বিতর্কে উড়ছে লাল সবুজ পতাকা। প্রায় ১ হাজার ৫০০ মানুষ দেখছেন আমাদের জয়। ইসরাইল ও ডাচদের পরাজিত করে আমাদের দেশের পতাকা উড়ছে। এ গৌরব আমাদের দেশের। আমাদের দেশের সব মানুষের।’’



একই সঙ্গে দেশের সব বিতর্কপ্রেমীদের এ জয় উৎসর্গ করা হলো বলেও আকিব তার স্ট্যাটাসে উল্লেখ করেছেন।



উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে বিতর্কের ওয়ার্ল্ড কাপ বলে খ্যাত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ’ বাংলাদেশ অংশ নিলেও এতো বড় সাফল্য কখনই আসেনি। বাংলাদেশের বিতর্ককে আরও সম্ভবনাময় করতে এ জয় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মন্তব্য করছেন বিতর্কপ্রেমীরা।



সুত্রঃ Click This Link

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

কালোপরী বলেছেন: +++++++++++

এ অর্জন আমাদের সবার :)

২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩০

জামানমখা বলেছেন: Fantastic..........................

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

লিঙ্কনহুসাইন বলেছেন: আমরা জাতিটাই তো বিতর্কিত , আমাদের সব কিছুর মধ্যেই বিতর্ক আছেই , আর এতে যদি আমরা চ্যাম্পিয়ন না হই কারা হবে ।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৪

রুপকথার গল্প বলেছেন: =p~=p~ =p~ =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.