নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের মূল্য দিতে শিখুন।

রুপকথার গল্প

জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান। কেননা ক্ষণস্থায়ী এ পৃথিবীতে আমাদেরকে খণ্ডকালীন সময়ের জন্য পাঠানো হয়েছে। আর এ ছোট্ট জীবনে বিধাতার অভিরুচি অনুযায়ী কর্ম করে যাওয়াটাই আমাদের জন্য মঙ্গলজনক। তাই প্রত্যেকের মনে চিন্তাধারা থাকা উচিত যে, আমারা উত্তম কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখবো। নিজেকে প্রভুর সান্নিদ্ধে রাখতে সচেষ্ট থাকবো। আমিন।

রুপকথার গল্প › বিস্তারিত পোস্টঃ

শোক ছাপিয়ে দাবি উঠেছে খুনিদের গ্রেপ্তারের

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০০

কোন্দলের জের ধরে হামলায় নিহত দক্ষিণ জেলা ছাত্রলীগের আহ্বায়ক আবদুল মালেক চৌধুরী জনির দ্বিতীয় নামাজে জানাজা নগরীর লালদীঘি মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন চট্টগ্রামের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের হাজারো নেতাকর্মী।



মাথায় কালো কাপড় বেঁধে জানাজায় অংশ নেওয়া ছাত্রলীগের নেতাকর্মীদের মুখে ছিল শুধু একটাই দাবি, খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করা।



বুধবার রাত পৌঁনে ৮টার দিকে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি আনোয়ারার কৈনপুরার নেওয়া হয়েছে। সেখানেই তাকে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।



দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, বাঁশখালী, বোয়ালখালী, সাতকানিয়া, লোহাগাড়াসহ বিভিন্ন এলাকার ছাত্রলীগ নেতাকর্মীরা জানাজায় অংশ নিতে ছুটে আসেন লালদীঘি মাঠে। মাথায় কালো কাপড় বেঁধে ছাত্রলীগের নেতাকর্মীরা শেষবারের মতো দেখতে সেখানে জড়ো হন। অশ্রুসজল চোখে প্রিয় ছাত্রনেতাকে বিদায় জানান দলের নেতাকর্মীরা। জানাজা শেষে প্রয়াত এ ছাত্রনেতার কফিনে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়।







জানাজায় অংশ নিতে ছুটে গিয়েছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম, পটিয়ার সাংসদ সামশুল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন, দক্ষিণ জেলার সহ-সভাপতি আবু সালেহ, সাবেক ছাত্রলীগ নেতা শাহজাদা মহিউদ্দিন, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরীসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।



এদিকে লালদীঘির মাঠে জানাজায় অংশ নেওয়ার পাশাপাশি ছাত্রলীগ নেতারা জনির খুনিদের ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য দেন।



এর আগে বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মরহুমের প্রথম জানাজা জনির কফিনটি লাশবাহী গাড়িকে করে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন ছাত্রলীগ নেতারা। এরপর সন্ধ্যে সাড়ে ৭টার দিকে লালদীঘি মাঠে এসে পৌঁছায় গাড়িটি।



দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও জনির আত্মীয় ফকরুল ইসলাম চৌধুরী বাংলানিউজকে জানান, লালদীঘি মাঠে জানাজা শেষে জনির মরদেহ বুধবার রাতে তার গ্রামের বাড়ি আনোয়রার চাতরি উচ্চ বিদ্যালয়ের মাঠে নিয়ে যাওয়া হবে। সেখানে তৃতীয় জানাজা শেষে রাতেই কৈনপুরায় পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে সমাহিত করা হবে।



শুক্রবার সকালে নগরীর আন্দরকিল্লা বক্সিরহাট মোড়ে দক্ষিণ জেলা ছাত্রলীগ কার্যালয়ে দলটির ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হামলায় গুরুতর আহত হন সংগঠনটির আহ্বায়ক আবদুল মালেক চৌধুরী।



প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ও একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর অবস্থার উন্নতি না হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে মারা যান জনি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.