| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রুপকথার গল্প
জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান। কেননা ক্ষণস্থায়ী এ পৃথিবীতে আমাদেরকে খণ্ডকালীন সময়ের জন্য পাঠানো হয়েছে। আর এ ছোট্ট জীবনে বিধাতার অভিরুচি অনুযায়ী কর্ম করে যাওয়াটাই আমাদের জন্য মঙ্গলজনক। তাই প্রত্যেকের মনে চিন্তাধারা থাকা উচিত যে, আমারা উত্তম কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখবো। নিজেকে প্রভুর সান্নিদ্ধে রাখতে সচেষ্ট থাকবো। আমিন।
গরু চুরির অভিযোগে গণপিটুনি দিয়ে জামাইসহ আওয়ামী লীগ নেতাকে পুলিশে সোপর্দ করেছে জনতা। তাদের সঙ্গে ওই আওয়ামী লীগ নেতার ভাইকেও বরণ করতে হয়েছে একই পরিণতি।
বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন- মেরুরচর ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছামিউল হক, তার চাচাতো ভাই মোস্তফা মিয়া ও ছামিউলের জামাই রাশেদ।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) নুরুল ইসলাম খান বাংলানিউজকে জানান, ৭ জানুয়ারি মাদারেরচর গ্রামের আবুল হোসেনের ২টি গরু চুরি হয়। এ ঘটনায় স্থানীয় জনতা জামাই রাশেদকে গণপিটুনি দিলে তিনি গরু চুরির বিষয়টি স্বীকার করেন।
পরে রাশেদের স্বীকারোক্তির ভিত্তিতে গরু চুরিতে সহায়তা করার জন্য তার শ্বশুর আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি ছামিউল হক ও তার চাচাতো ভাই মোস্তুফাকে আটক করা হয়।
তবে গরুচুরির বিষয়টি অস্বীকার করে ছামিউল বলেন, “শত্রুতাবশত জামাই আমাকে গরু চুরির ঘটনায় জড়িয়েছে। মাঝেমধ্যেই যৌতুক দাবি করে সে।”
সুত্রঃ Click This Link
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৭
আহমেদ নিশো বলেছেন: