| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রুপকথার গল্প
জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান। কেননা ক্ষণস্থায়ী এ পৃথিবীতে আমাদেরকে খণ্ডকালীন সময়ের জন্য পাঠানো হয়েছে। আর এ ছোট্ট জীবনে বিধাতার অভিরুচি অনুযায়ী কর্ম করে যাওয়াটাই আমাদের জন্য মঙ্গলজনক। তাই প্রত্যেকের মনে চিন্তাধারা থাকা উচিত যে, আমারা উত্তম কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখবো। নিজেকে প্রভুর সান্নিদ্ধে রাখতে সচেষ্ট থাকবো। আমিন।
সম্প্রতি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চলচ্চিত্র বাজারে পরিণত হয়েছে চীন। ২০১২ সালে সিনেমা উপভোগ করতে রেকর্ডসংখ্যক অর্থ খরচ করেছে বিশ্বের বৃহত্তম জনসংখ্যার অধিকারী দেশটির সিনেমাপ্রেমীরা।
বুধবার চীনের রাষ্ট্রশাসিত গণমাধ্যম জিনহুয়া এ তথ্য জানায়।
সিনেমা দেখতে গত বছর দেশটির বিভিন্ন শ্রেণীর দর্শকরা প্রায় ১৭০০ কোটি ইউয়ান খরচ করেছে যা মার্কিন ডলারের হিসাবে ২০০ কোটি ডলার। ২০১১ সালের চেয়েও যার পরিমাণ ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিদেশী সিনেমা প্রচারে এতদিন কঠোর নীতি অনুসরণ করেছিলো চীন। প্রায় হাতেগোনা কিছু জনপ্রিয় বিদেশী সিনেমা প্রচারের অনুমতি দিয়েছিলো দেশটির বেতার, চলচ্চিত্র এবং টেলিভিশন নিয়ন্ত্রক প্রশাসন। তবে ২০১২ সালের শুরুর দিকে এ অবস্থান থেকে কিছুটা সরে আসে তারা।
প্রচারের উদ্দেশ্যে বিদেশী ছবির সংখ্যা ২০ থেকে ৩৪টিতে উন্নীত করার সিদ্ধান্ত নেয় চীনের চলচ্চিত্র সম্পর্কিত উর্ধ্বতন কর্তৃপক্ষ। উল্লেখ্য, ২০১২ সালে চীনে মোট ৮৯৩টি দেশীয় ছবি মুক্তি পেয়েছে।
সুত্রঃ Click This Link
©somewhere in net ltd.