নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের মূল্য দিতে শিখুন।

রুপকথার গল্প

জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান। কেননা ক্ষণস্থায়ী এ পৃথিবীতে আমাদেরকে খণ্ডকালীন সময়ের জন্য পাঠানো হয়েছে। আর এ ছোট্ট জীবনে বিধাতার অভিরুচি অনুযায়ী কর্ম করে যাওয়াটাই আমাদের জন্য মঙ্গলজনক। তাই প্রত্যেকের মনে চিন্তাধারা থাকা উচিত যে, আমারা উত্তম কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখবো। নিজেকে প্রভুর সান্নিদ্ধে রাখতে সচেষ্ট থাকবো। আমিন।

রুপকথার গল্প › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নের ‘ফরমালিনকে না বলুন’ আন্দোলন শুরু

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২







দেশের বৃহত্তম সুপার স্টোর চেইন স্বপ্ন শুরু করলো তাদের ‘ফরমালিনকে না বলুন’ আন্দোলন।



২০০৮ এর অক্টোবর মাসে স্বপ্নের যাত্রা শুরু এবং প্রথম বছরই স্বপ্ন নিজেকে প্রতিষ্ঠিত করে দেশের সবচেয়ে বড় সুপার স্টোর চেইন হিসাবে। সেবা কার্যক্রমের শুরু থেকেই বাংলাদেশের ক্রেতাদের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি স্বপ্ন নিশ্চিত করে আসছে সবচেয়ে ভালো পণ্য সবচেয়ে আর্কষণীয় দামে ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়া।



এ মুহূর্তে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে স্বপ্নের ৪০টি সুপার স্টোর এবং ১০টি মিনিস্টোর ‘কস্টের টাকায় শ্রেষ্ঠ বাজার’ স্লোগানে প্রতিদিন হাজারো ক্রেতার দৈনন্দিন বাজারের চাহিদা পূরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় শুরু থেকে স্বপ্ন ব্যবহার করে আসছিল বিসিএসআইআর ফরমালিন ডিটেকশন কিট এবং এর পাশাপাশি স্বপ্ন নিয়ে এসেছে বাংলাদেশ মৎস্য অধিদপ্তর অনুমোদিত ডিজিটাল ফরমালিন ডিটেকশন মিটার (Formaldehyde Meter), যার মাধ্যমে এখন থেকে ক্রেতারা ডিজিটালি দেখতে পারবেন কেনা মাছ, সবজি ও ফলে ফরমালিন উপস্থিতির পরিমাণ।



সম্প্রতি এসিআই গ্রুপের নিজস্ব বিল্ডিং-এ অনুষ্ঠিত হয়ে গেল এক অনুষ্ঠানের। এ অনুষ্ঠানে ফেডারেশন অজ বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজও (এফবিসিসিআই) স্বপ্নকে স্বীকৃতি জানালো ফরমালিন-ফ্রি সুপার স্টোর হিসাবে।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ গোলাম কাদের এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা, এফবিসিসিআইর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, এফবিসিসিআইর সহ-সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন।



এসিআই গ্রুপের চেয়ারম্যান আনিস উদ দৌলা তার বক্তব্যে বলেন, “এসিআই গ্রুপ তার জন্মলগ্ন থেকে নিরলস চেষ্টা করে আসছে বাংলাদেশের মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের পাশাপাশি সবচেয়ে উৎকৃষ্ট সেবা এবং পণ্য ভোগ করবার অধিকার নিশ্চিত করতে। আমাদের বিশ্বাস নতুন এই ফরমালিন ডিটেকশন মিটার স্বপ্নের আউটলেটগুলোতে স্থাপনের মাধ্যমে স্বপ্নে পণ্যের গুণগত মান আরও একধাপ এগিয়ে নেবে। একই সঙ্গে বিক্রিত পণ্য নিজ হাতে যাচাই করে নেবার আধিকার ক্রেতাদের জন্য নতুন করে প্রতিষ্ঠিত করবে।



অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসিআই লজিস্টিকস লিমিটেডের (স্বপ্ন) এক্সিকিউটিভ ডিরেক্টর সাব্বির হাসান নাসির, এসিআই লজিস্টিকস লিমিটেডের (স্বপ্ন) হেড অব প্রোটিন অ্যান্ড পেরিশেবল বিজনেস সোহেল তানভির খান, চিফ অব অপারেশনস আবু নাছেরসহ স্বপ্নের উর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.