| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রুপকথার গল্প
জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান। কেননা ক্ষণস্থায়ী এ পৃথিবীতে আমাদেরকে খণ্ডকালীন সময়ের জন্য পাঠানো হয়েছে। আর এ ছোট্ট জীবনে বিধাতার অভিরুচি অনুযায়ী কর্ম করে যাওয়াটাই আমাদের জন্য মঙ্গলজনক। তাই প্রত্যেকের মনে চিন্তাধারা থাকা উচিত যে, আমারা উত্তম কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখবো। নিজেকে প্রভুর সান্নিদ্ধে রাখতে সচেষ্ট থাকবো। আমিন।
সাইনবোর্ডের একপাশে লেখা- নিউ হাজী নান্নার বিরিয়ানি হাউজ; অন্যপাশে- কিং ফিসার রেস্টুরেন্ট। এমন সাইনবোর্ড সংবলিত রেস্তোরাঁটি রয়েছে বাণিজ্য মেলার ভেতরে। বাণিজ্যমেলায় আসা দর্শনার্থী ও ক্রেতারা কেনাকাটা শেষে নান্না মিয়ার বিরিয়ানির স্বাদ চেখে দেখতে ’ঢু’ মারেন রেস্তোরাঁয়। বিরিয়ানির স্বাদ নেয়া শেষে তৃপ্তির ঢেঁকুরতো দূরে থাক খাবারের পয়সা উসুল হলো কিনা সেটা নিয়ে ভাবতে বসেন তারা।
প্রতিবছর এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বানিজ্য মেলায় আসা ক্রেতাদের প্রতারিত করে আসছেন। ক্রেতারা না বুঝেই হাজির বিরিয়ানি, নান্না মিয়ার মোরগ পোলাও কিংবা স্টারের কাবাবের স্বাদ নিতে রেস্তোয়াঁয় ঢুকে নিুমানের খাবার খেয়ে প্রতারিত হচ্ছেন। নিউমার্কেটের ফুচকার লোভ দেখিয়েও ক্রেতাদের প্রলুদ্ধ করছে ফুচকার দোকানগুলো। এতে করে ঢাকার ঐতিহ্যবাহী খাবারগুলো সম্পর্কে তাদের মনে বিরূপ ধারণাও তৈরি হচ্ছে।
বাণিজ্যমেলায় হাজীর বিরিয়ানি নামের যে রেস্তোরাঁটি আছে সেটা কিন্তু আসল হাজীর বিরিয়ানি নয়। হাজীর বিরিয়ানির নামের সাথে ছোট করে লেখা শিক কাবাব এন্ড চিকেন টিক্কা। বানিজ্য মেলায় আসা দর্শনাথীরা বানিজ মেলার হাজীর বিরিয়ানি খেয়ে আসল হাজীর বদনাম করবেন- এমনটাই জানালেন পুরান ঢাকা থেকে মেলায় আসা আবুল গফুর।
তিনি আরো বলেন, পুরান ঢাকার আসল হাজীর বিরিয়ানি কেমন, তা দূর থেকে গন্ধ শুকেই বলে দেয়া যায় এটা হাজীর বিরিয়ানি। মেলায় হাজীর বিরিয়ানি বলে যেটা বিক্রি হচ্ছে তার না আছে সেই ঘ্রাণ, না আছে সেই স্বাদ। এখানে শুধু শুধু পয়সা নষ্ট হয় বলে তিনি মনে করেন।
বানিজ্য মেলার হাজীর বিরিয়ানি শিক কাবাব এন্ড চিকেন টিক্কার বিক্রয়কর্মী রুবেল বলেন, ‘ভাই ব্যবসা বাড়ানোর জন্য মালিক হাজীর বিরিয়ানির নাম দিয়েছে। এটা আসল হাজীর বিরিয়ানি নয়।’ তবে তার দাবি, তার মালিক আসল হাজীর কাছ থেকে অনুমতি নিয়ে তার নাম ব্যবহার করে এখানে ব্যবসা করছেন।
লোকমান হাজীর বিরিয়ানী নামের আরেক রেস্তোঁরা চোখে পড়ল বাণিজ্যমেলার পশ্চিমপ্রান্তে। ভেতরে ঢুকে দেখা গেল, অনেকটা জায়গা নিয়ে রেস্তোরাঁটি সাজানো হয়েছে। কিন্তু সে অনুযায়ী ভোজনরসিকদের খুব একটা ভিড় দেখা গেল না। এ রেস্তোরাঁর ব্যবস্থাপক মামুনের কাছে লোকমান হাজীর পরিচয় জানতে চাইলে তিনি বলেন, ‘তিনি হলেন ইন্টারন্যাশনাল হাজী। লোকমান হাজীরে এ দেশে খুঁজে পাওয়া যাবে না।’
তুহিন দাশ নামের এক ভোজনরসিক বলেন, ‘বাণিজ্য মেলা এলেই হাজি সাহেবদে বেশ কয়েকটা রেস্তোরাঁ মেলায় চোখে পড়ে। এরমধ্যে কোনটা আসল হাজী আর কোনটা নকল হাজি তা বোঝার উপায় নেই।’ তাঁর অভিযোগ, বাণিজ্যমেলার রেস্তোঁরা ব্যবসায়ীদের বেশিরভাগই মৌসুমী ব্যবসায়ী। বাণিজ্যমেলা এলেই তারা পুরোদস্তুর রেস্তোরাঁর মালিক বনে যান। এসব ব্যবসায়ীদের না আছে খাদ্য মান সম্পর্কে ধারণা, না আছে রেস্তোরাঁ চালানোর অভিজ্ঞতা।
নামের বাহার!
মেলার রেস্তোরাঁর নামেও রয়েছে অসঙ্গতি। বাণিজ্যমেলার একটি রেস্তোরাঁর নাম ‘সিমম ফেব্রিক্স এন্ড ফুডস’। খাবারের সাথে ফেব্রিক্সের কী সম্পর্ক- এমন প্রশ্নে এ রেস্তোরাঁর ব্যবস্থাপক সদুত্তর দিতে পারলেন না।
এদিকে ‘হেলদি ফ্রায়েড চিকেন’ নামে একটি রেস্তোরায় চিকেন ফ্রাই দেখে যারপরনাই নাখোশ মেলায় আসা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আকাশ। ‘ভাই আপনার হেলদী চিকেনের দেখি হেলথ ভালো না।’- দোকানিকে কটাক্ষ করলেন তিনি।
মেলায় অংশ নেয়া একাধিক ব্যবসায়ী ও বিক্রয়কর্মী জানালেন, তারা মেলার কোনো রস্তোরাঁয় খান না। অহিদ নামের এক বিক্রয়কর্মী তার সহ কর্মীদের নিয়েমেলার মাঠে মধ্যাহ্নভোজ সারছিলেন। তিনি জানান, মেলায় যেসব রেস্তোরাঁ আছে সেগুলোর নাম চটকদার হলেও খাবারের মান নিয়ে সন্দেহ আছে। এছাড়া মেলার রেস্তোরাঁগুলোর খাবারের দামও অনেক বেশি।
কর্তারা যা বলেন
বাণিজ্যমেলার রেস্তোরাঁ ব্যবসায়ীদের প্রতারণা সম্পর্কে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উপ-সচিব শাহ আলম বলেন, মেলার রেস্তোরাঁয় খাবার খেয়ে প্রতারিত হয়ে কোনো অভিযোগ না করে মেলা থেকে অনেকেই চলে যান। কেউ সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে এলে ব্যবস্থা নিতে সুবিধা হয় বলে তিনি জানান
সুত্রঃ Click This Link
২|
১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯
ভদ্র পোলা বলেছেন: বাণিজ্য মেলায় বাণিজ্য করতে যান --- আত্ত খাওয়া খাওির কি আছে ??!!!-- খাইতে হলে পুরান ঢাকায় যেয়ে ই খেয়ে আসুক ---
যদি ও আসল হাজির বিরানির টেস্ট ও কমে গেছে ------
৩|
১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬
এহসান সাবির বলেছেন: ভদ্র পোলা র লাগে আমিও একমত।
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯
কাঠুরে বলেছেন: আসল চিনার উপায় কি?