| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রুপকথার গল্প
জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান। কেননা ক্ষণস্থায়ী এ পৃথিবীতে আমাদেরকে খণ্ডকালীন সময়ের জন্য পাঠানো হয়েছে। আর এ ছোট্ট জীবনে বিধাতার অভিরুচি অনুযায়ী কর্ম করে যাওয়াটাই আমাদের জন্য মঙ্গলজনক। তাই প্রত্যেকের মনে চিন্তাধারা থাকা উচিত যে, আমারা উত্তম কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখবো। নিজেকে প্রভুর সান্নিদ্ধে রাখতে সচেষ্ট থাকবো। আমিন।
ইজতেমা উপলক্ষে রাজধানীর বেশ কিছু সড়কে যান চলাচলের ব্যাপারে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) ট্রাফিক বিভাগ।
শনিবার দিনগত রাত ২টা থেকে রোববার দুপুর ২টা পর্যন্ত বেশকিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ট্রাফিক পুলিশ।
শনিবার ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাখালী আন্তঃজেলা বাসস্ট্যান্ড থেকে চলাচল করা ঢাকা-ময়মনসিংহ-টাঙ্গাইল রুটের বাসগুলো মহাখালী লেভেল ক্রসিং থেকে সেনানিবাস জাহাঙ্গীর গেট হয়ে গাবতলী-সাভার দিয়ে চলাচল করতে পারবে।
এছাড়া প্রগতি সরণি বিশ্বরোড মোড়, স্টাফ রোড থেকে এয়ারপোর্ট রুট (দক্ষিণ) এবং বাড্ডা-বিশ্বরোড (পূর্ব) হয়ে চলাচল করা যানবাহনগুলো প্রগতি সরণি বিশ্বরোড মোড় পর্যন্ত চলাচল করতে পারবে। প্রগতি সরণি হয়ে উত্তরার দিকে চলাচল করতে পারবে না।
এ রুটে শুধুমাত্র বিদেশগামী বিমান যাত্রীরা নিকুঞ্জ-১ গেট দিয়ে যানবাহন নিয়ে বিমানবন্দরের দিকে যেতে করতে পারবেন।
আশুলিয়া ধউরব্রিজ মোড়ে ঢাকা জেলার বিভিন্ন এলাকা থেকে আগত যানবাহনগুলো মিরপুর বেড়িবাঁধ হয়ে চলাচল করতে পারবে। কিন্তু, আশুলিয়া (পূর্ব) হয়ে আব্দুল্লাহপুরের দিকে কোনো যানবাহন চলাচল করতে পারবে না।
আখেরি মোনাজাতের সময় যেসব জায়গায় গাড়ি পার্ক করা যাবে:
আখেরি মোনাজাতের দিন নবীনগর-বাইপাইল এবং চন্দ্রা-বাইপাইল সড়ক হয়ে ইজতেমা মাঠে আগত ইজতেমাগামী যানবাহনের জন্য জং ব্রিকস বিক্রয়কেন্দ্র মাঠ, আনোয়ার জং রেজি. প্রাথমিক বিদ্যালয় মাঠ ও আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠ নির্ধারণ করা হয়েছে।
এসব স্থানে গাড়ি পার্কিং করে ইজতেমায় আগত মানুষদের মোনাজাতে অংশ নেওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১
রুপকথার গল্প বলেছেন:
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৬
ঢাকাবাসী বলেছেন: দুনিয়ার সবচাইতে অদক্ষ প্রশিক্ষনবিহীন ট্রাফিক পুলিশ অসুবিধা সৃস্টি করা ছাড়া আর কিছু পারে বলে তো দেখিনি।