নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের মূল্য দিতে শিখুন।

রুপকথার গল্প

জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান। কেননা ক্ষণস্থায়ী এ পৃথিবীতে আমাদেরকে খণ্ডকালীন সময়ের জন্য পাঠানো হয়েছে। আর এ ছোট্ট জীবনে বিধাতার অভিরুচি অনুযায়ী কর্ম করে যাওয়াটাই আমাদের জন্য মঙ্গলজনক। তাই প্রত্যেকের মনে চিন্তাধারা থাকা উচিত যে, আমারা উত্তম কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখবো। নিজেকে প্রভুর সান্নিদ্ধে রাখতে সচেষ্ট থাকবো। আমিন।

রুপকথার গল্প › বিস্তারিত পোস্টঃ

দুর্নীতিতে বিশ্ব সেরা যুক্তরাষ্ট্র: জ্যাকি চ্যান

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮





মার্কিন যুক্তরাষ্ট্রকে বর্তমান বিশ্বের সবচেয়ে ‘সেরা দুর্নীতিগ্রস্থ দেশ’ হিসেবে মন্তব্য করেছেন হংকংয়ের ‘রাশ আওয়ার’ তারকা জ্যাকি চ্যান।



চীনা বেসরকারি টেলিভিশন ফনিস্ক দেওয়া এক সাক্ষাৎকারের তিনি এ মন্তব্য করেন। শনিবার বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ফ্রান্স টোয়ন্টিফোর ডটকম এ খবর দিয়েছে।



জ্যাকি চ্যান বলেন, ‘যখন আপনি দুর্নীতি নিয়ে কথা বলবেন তখন সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে পাবেন। পৃথিবীর মধ্যে যুক্তরাষ্ট্র দুর্নীতিতে সেরা।



দুর্নীতির বিষয়ে তাকে ওই টেলিভিশন শো’তে পুনরায় প্রশ্ন করা হলে জ্যাকি চ্যান বলেন, ‘অবশ্যই! দুর্নীতির পটভূমি কোথায় থেকে এসেছে? যুক্তরাষ্ট্রই এটা চালু করেছে। এসময় তিনি যুক্তরাষ্ট্রে চলমান অর্থনৈতিক সঙ্কটের কথা উল্লেখ করে বলেন, দুর্নীতির কারণেই যুক্তরাষ্ট্রের অর্থনীতি খাদের কিনারে পড়েছে।



জ্যাকি চ্যানের এই মন্তব্যের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের দৈনিক ওয়াশিংটন পোস্টের বৈদেশিক বিষয় সর্ম্পকিত ম্যাক্স ফিশার ব্লগে বৃহস্পতিবার তাকে তিরস্কার করা হয়। তার এই মন্তব্যকে গিয়ে ব্লগে প্রতিবাদের ঝড়ও ওঠে। ওই ব্লগে তাকে আমেরিকা বিরোধী হিসেবে উল্লেখ করা হয়।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

রিওমারে বলেছেন: দুর্নীতির বিষয়ে তাকে ওই টেলিভিশন শো’তে পুনরায় প্রশ্ন করা হলে জ্যাকি চ্যান বলেন, ‘অবশ্যই! দুর্নীতির পটভূমি কোথায় থেকে এসেছে? যুক্তরাষ্ট্রই এটা চালু করেছে। এসময় তিনি যুক্তরাষ্ট্রে চলমান অর্থনৈতিক সঙ্কটের কথা উল্লেখ করে বলেন, দুর্নীতির কারণেই যুক্তরাষ্ট্রের অর্থনীতি খাদের কিনারে পড়েছে ।

খারাপ বলে নাই।। =p~ =p~

২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

ইখতামিন বলেছেন: দৃষ্টি আকর্ষণ: প্লিজ! অনুগ্রহ পূর্বক এই পোস্টটিকে সকলে একবার রিপোর্ট করে আসুন। এরা ধর্ষিতাদের প্রত্যক্ষভাবে অপমান করে। বিশেষ করে উক্ত পোস্টে

৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

ফাটা বাশঁ বলেছেন: মিথ্যা কথা। দুর্নীতির বীজ বপনের সূচনা ও একমাত্র কৃতিত্ব ব্রিটিশদের।

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: হাহাহাহিহিহি

আম্রিকা প্রেমিকদের একটা প্রতিবাদলিপি আশা করা যাইতাছে

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৬

সোনালীমাঠ বলেছেন: তারপরেও অনেকে বিশ্বাস করবেনা । এরা আমেরিকাকে যে কি মনে করে ।

৬| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০২

বোকামন বলেছেন: জোর যার মুল্লুক তার ....................।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.