| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রুপকথার গল্প
জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান। কেননা ক্ষণস্থায়ী এ পৃথিবীতে আমাদেরকে খণ্ডকালীন সময়ের জন্য পাঠানো হয়েছে। আর এ ছোট্ট জীবনে বিধাতার অভিরুচি অনুযায়ী কর্ম করে যাওয়াটাই আমাদের জন্য মঙ্গলজনক। তাই প্রত্যেকের মনে চিন্তাধারা থাকা উচিত যে, আমারা উত্তম কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখবো। নিজেকে প্রভুর সান্নিদ্ধে রাখতে সচেষ্ট থাকবো। আমিন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, সরকার দাবি করে বিশ্বের সব রাষ্ট্র তাদের বন্ধু। কিন্তু তার পরও কেন সমরাস্ত্র কেনার জন্য রাশিয়ার সঙ্গে ৮ হাজার কোটি ডলার ঋণ চুক্তি করা হল। জাতি তা জানতে চায়।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনা ও জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ড. আবদুল মঈন খান অভিযোগ করে বলেন, বিরোধী দলকে দমন করতে সরকার অস্ত্র কিনছে।
তিনি বলেন, আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে ২০২১ সালে তারা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎযাপন করবে। তারা কীভাবে নিশ্চিত হলো সে সময় তারা ক্ষমতায় থাকবেন? এ ঘোষণা সম্পর্কে জনগণ জানতে চায় বলে উল্লেখ করেন তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি মেজর (অব.) এম এম মেহবুব রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামছুজ্জামান দুদু, আহমেদ আজম খান, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, দলের সাধারণ সম্পাদক মোজ্জাম্মেল হোসেন শাহিন প্রমুখ।
২|
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
কারন বন্ধুকেও বিশ্বাস করতে নাই
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮
মুহাই বলেছেন: আবাল মার্কা প্রশ্ন ।তাদের সময় পররাষ্ট্রনীতি কী ছিল ?এসবতো কূটনৈতিক কথাবার্তা ।এগুলোতে হুদাহুদি ফাঁক খোজার কোনো মানে নাই ।আর জামাতি আর তাদের দোসরদের মারার জন্য অস্ত্র কেনাই উচিত ।তবে সাধারণ মানুষকে কষ্ট দেয়া উচিত না ।