নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের মূল্য দিতে শিখুন।

রুপকথার গল্প

জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান। কেননা ক্ষণস্থায়ী এ পৃথিবীতে আমাদেরকে খণ্ডকালীন সময়ের জন্য পাঠানো হয়েছে। আর এ ছোট্ট জীবনে বিধাতার অভিরুচি অনুযায়ী কর্ম করে যাওয়াটাই আমাদের জন্য মঙ্গলজনক। তাই প্রত্যেকের মনে চিন্তাধারা থাকা উচিত যে, আমারা উত্তম কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখবো। নিজেকে প্রভুর সান্নিদ্ধে রাখতে সচেষ্ট থাকবো। আমিন।

রুপকথার গল্প › বিস্তারিত পোস্টঃ

মাইক্রোসফটের অ্যান্টি-ভাইরাস অকেজো!

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯





পিসির নিরাপত্তা দেয়ার জন্য মাইক্রোসফটের বিনামূল্যে দেয়া অ্যান্টি-ভাইরাস সিকিউরিটি এসেনশিয়ালস কার্যকর নয়। সম্প্রতি অ্যান্টি-ভাইরাসটি একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছে। অ্যান্টি-ভাইরাসটি পিসিকে ভাইরাস সংক্রমণমুক্ত রাখতে পারে কিনা, তা যাচাইয়ের জন্য পরীক্ষাটি করা হয়েছিল। সূত্র: ইন্টারনেট।



জার্মানির অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার পরীক্ষা গবেষণাগার এভি-টেস্ট সম্প্রতি এ তথ্য জানায়। তাদের দাবি, পিসিকে ন্যূনতম নিরাপত্তা দেয়া, ভাইরাস আক্রান্ত পিসিকে ভাইরাসমুক্ত করতে মোটেও কার্যকর নয় মাইক্রোসফটের এ অ্যান্টি-ভাইরাস। তারা দুবার পরীক্ষা চালিয়ে একই ফল পেয়েছেন বলে জানান।



এভি-টেস্ট এ বিষয়ে সরাসরি কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না করে কেবল সংখ্যাগুলো প্রকাশ করেছে। সেখানে বলা হয়, মাইক্রোসফটের এসেনশিয়ালস সফটওয়্যার ২৮ শতাংশ ম্যালওয়্যারই ধরতে পারে না। এছাড়া কয়েক মাস পুরনো কিছু ম্যালওয়্যারও ছাড়া হয় অ্যান্টি-ভাইরাসটির কার্যকারিতা পরীক্ষার জন্য। সেখানে দেখা যায়, ওই ম্যালওয়্যারগুলোর ৯ শতাংশ সফটওয়্যারটি ধরতে ব্যর্থ হয়েছে।



বিনামূল্যে দেয়া অ্যান্টি-ভাইরাসের পাশাপাশি মাইক্রোসফটের যেসব অ্যান্টি-ভাইরাস অর্থ দিয়ে কিনতে হয়, সেগুলোয়ও একই ধরনের ফল পাওয়া গেছে বলে জানায় এভি টেস্ট। আনল্যাব ভিথ্যি ইন্টারনেট সিকিউরিটি এইট এবং পিসি টুলস ইন্টারনেট সিকিউরিটি-২০১২ও এভি টেস্টের পরীক্ষায় পাস করতে পারেনি। তবে এভি টেস্ট জানিয়েছে, এসেনশিয়ালসের চেয়ে এ দুটি অ্যান্টি-ভাইরাস কিছুটা ভালো।



এদিকে এ পরীক্ষা নিয়ে প্রতিবাদ জানিয়েছে মাইক্রোসফটের ম্যালওয়্যার সুরক্ষা বিভাগের ব্যবস্থাপক জো ব্ল্যাকবার্ড। কোম্পানির ব্লগ পোস্টে তিনি বলেন, ‘আমাদের পরীক্ষায় দেখা গেছে সিকিউরিটি এসেনশিয়ালস এবং ফোরফ্রন্ট এন্ডপয়েন্ট প্রোটেকশন ব্যবহারকারীদের মাত্র দশমিক শূন্য শূন্য তিন তিন শতাংশ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।



তিনি আরো বলেন, তিন মাস পুরনো যেকোনো ম্যালওয়্যার ১০০ শতাংশই আটকে দিতে পারে সিকিউরিটি এসেনশিয়ালস।



এভি টেস্ট ল্যাব উইন্ডোজ ৭, সার্ভিস প্যাক ওয়ানের ৬৪ বিট সংস্করণের পিসিতে এ পরীক্ষা চালায়। উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের ওপর এখনো এ পরীক্ষা চালায়নি সাইটটি।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫

আতিকুল০৭৮৪ বলেছেন: bolen ki,,ami to only ei security essential er upor i aci

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

রুপকথার গল্প বলেছেন: আমিও ছিলাম,

২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২

সুলাইমান হাসান বলেছেন: আমি মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়ালস আগে ব্যবহার করতাম । কিন্তু কিছু কিছু ফাইলকে ভাইরাস হিসেবে ডিটেক্ট করতো যেগুলো মোটেও কোন ভাইরাস না । পরে এটি বাদ দিয়ে ক্যাস্পারস্কি ব্যবহার করতেছি । এ বিষয়ে আমার ব্লগে একটা পোস্ট আছে, দেখতে পারেন ।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৩

অদ্বিতীয়া আমি বলেছেন: বলেন কি , তাহলে তো বাদ দিতে হয়

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫১

বোকামন বলেছেন: ESET Smart Security 6

অত্যন্ত কার্যকরী এন্টি-ভাইরাস

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৫

মেহেদী_বিএনসিসি বলেছেন: আমি ব্যাপকভাবে ক্যাস্প‌ারস্কীর ভক্ত ছিলাম...........কারন সব পাইরাইটেড উইন্ডোজ ইউজাইতাম বলে.......কিন্তু জেনুইন উইন্ডোজ ইউজানের সাথে সাথে বিগত ২ বছর নিশ্চিন্তে এই মাইক্রোসফট সিকিউরিটি নিয়াই টেনশনমুক্ত আছি.........আমার বাসার সহ আমার ৩টা ল্যাপীতে এইটা বেশ সুন্দর সার্ভিস দিয়া যাচ্ছে।

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১২

তিতাস একটি নদীর নাম বলেছেন: আমি দীর্ঘদিন এইটা ব্যবহার করি। কোন সমস্যা পাই না।
ভালইতো চলছে--ভাইরাস দেখি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.