নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের মূল্য দিতে শিখুন।

রুপকথার গল্প

জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান। কেননা ক্ষণস্থায়ী এ পৃথিবীতে আমাদেরকে খণ্ডকালীন সময়ের জন্য পাঠানো হয়েছে। আর এ ছোট্ট জীবনে বিধাতার অভিরুচি অনুযায়ী কর্ম করে যাওয়াটাই আমাদের জন্য মঙ্গলজনক। তাই প্রত্যেকের মনে চিন্তাধারা থাকা উচিত যে, আমারা উত্তম কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখবো। নিজেকে প্রভুর সান্নিদ্ধে রাখতে সচেষ্ট থাকবো। আমিন।

রুপকথার গল্প › বিস্তারিত পোস্টঃ

এসএসসি পরীক্ষা শুরু ৩ ফেব্রুয়ারি, শিক্ষার্থী কমেছে এক লাখ

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯

আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা। ১০টি শিক্ষাবোর্ডের আওতায় এসব পরীক্ষায় এবার মোট ১৩ লাখ ৩ হাজার পরীক্ষার্থী অংশ নেবে। যা গতবারের চেয়ে এক লাখ ১৬ হাজার কম। গতকাল সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।



পরীক্ষার্থী কমে যাওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এবার যারা এই পরীক্ষায় অংশ নিচ্ছে, তারা ২০১০ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসেছে। এর আগে এ ধরনের কোনো ব্যবস্থা ছিল না। এ কারণে অষ্টম শ্রেণি অধ্যয়ন করা প্রায় সব শিক্ষার্থী আগে নবম শ্রেণিতে ভর্তির সুযোগ নিত। অষ্টম শ্রেণিতে এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ হলেও নবম শ্রেণিতে ভর্তির সুযোগ ছিল। মন্ত্রী বলেন, এতে এসএসসি ও দাখিল পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যাটা বেশি হতো। এখন জেএসসি ও জেডিসি পাস করলেই নবম শ্রেণিতে ভর্তি হতে দেয়া হয়।



শিক্ষামন্ত্রী জানান, এবার দশটি শিক্ষাবোর্ডের আওতায় অংশ নেয়া মোট পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৬৮ হাজার ছাত্র এবং ৬ লাখ ৩৪ হাজার ছাত্রী। মোট ২৭ হাজার ৭৩টি প্রতিষ্ঠান থেকে দুই হাজার ৭৫৮টি কেন্দ্রে এসব পরীক্ষার্থী অংশ নেবে। সাধারণ শিক্ষাবোর্ডের আওতায় এসএসসিতে ৯ লাখ ৮৯ হাজার, দাখিল পরীক্ষায় দুই লাখ ২৫ হাজার ও ভোকেশনাল পরীক্ষায় ৮৮ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ৫ মার্চ পর্যন্ত চলবে এবারের পরীক্ষা। আর ব্যবহারিক পরীক্ষা হবে ৬ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত। পরীক্ষা গ্রহণ শেষ হবার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে।



শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন, ঢাকা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান আবদুন নূর, কারিগরি বোর্ডের চেয়ারম্যান আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.