নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের মূল্য দিতে শিখুন।

রুপকথার গল্প

জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান। কেননা ক্ষণস্থায়ী এ পৃথিবীতে আমাদেরকে খণ্ডকালীন সময়ের জন্য পাঠানো হয়েছে। আর এ ছোট্ট জীবনে বিধাতার অভিরুচি অনুযায়ী কর্ম করে যাওয়াটাই আমাদের জন্য মঙ্গলজনক। তাই প্রত্যেকের মনে চিন্তাধারা থাকা উচিত যে, আমারা উত্তম কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখবো। নিজেকে প্রভুর সান্নিদ্ধে রাখতে সচেষ্ট থাকবো। আমিন।

রুপকথার গল্প › বিস্তারিত পোস্টঃ

উত্তর কোরিয়ার হামলায় জ্বলছে যুক্তরাষ্ট্র!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর। নিজেদের সক্ষমতা প্রকাশ করতে এমনই একটি ভিডিও তৈরি করেছে উত্তর কোরিয়া।



সরকারি ওয়েবসাইট Uriminzokkiri –তে শনিবার ভিডিওটি আপলোড করেছে উত্তর কোরিয়া।



ভিডিওটিতে দেখানো হয়েছে, এক যুবক ঘুমিয়ে আছেন। তিনি স্বপ্নে দেখছেন, কক্ষপথে উত্তর কোরিয়ার পাঠানো একটি মহাকাশ যানে তিনি রয়েছেন। মহাকাশ যানটি বিশ্বের চারদিকে ঘোরা সময় ব্যাকগ্রাউন্ড কণ্ঠে শোনা যায়, “আমরা বিশ্ব’।



উপর থেকে নিচে পৃথিবীর বিভিন্ন দেশ দেখানো হয়। এতে একত্রিত কোরিয়া দেখানো হয়। যৌথ কোরিয়ার পতাকা উড়াচ্ছে হাজার হাজার মানুষ এবং একটি মেয়ে আনন্দে উদ্বেলিত।



ভিডিওটির দ্বিতীয় অংশে যু্ক্তরাষ্ট্রের পতাকা দেখিয়ে দেশটিকে বোঝানো হয়েছে। এ অংশে দেখা যায়, ক্ষেপনাস্ত্র হামলায় ভেঙ্গে পড়ছে যুক্তরাষ্ট্রের আকাশচুম্বী ভবনগুলো। ওই ভবনগুলোর মধ্যে এম্পায়ার স্টেট বিল্ডিং থাকতে পারে। যুক্তরাষ্ট্রের আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে।



ভিডিওটিতে বলা হয়েছে, “শয়তানদের আস্তানা নিজেদের আগুনে জ্বলছে।”



‘স্বপ্ন নিশ্চিত সত্যি হবে’- যুবকের এমন মন্তব্যের মাধ্যমে সমাপ্ত করা হয়েছে ভিডিওটির।



ভিডিওতে বলা হয়েছে, “সাম্রাজ্যবাদীদের আমাদের বিচ্ছিন্ন ও বিধ্বস্ত করার সব অপচেষ্টা সত্ত্বেও... কেউ জনগণের চূড়ান্ত বিজয় ঠেকাতে পারবে না।”



আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তৃতীয় দফায় পরমাণু ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় ২০০৬ সালে। এরপর ২০০৯ সালে আরও একবার পারমাণবিক পরীক্ষা চালায় দেশটি। এ কারণে পিয়ইয়ংয়ের ওপর যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ করে।



যুক্তরাষ্ট্রে হামলা চালানোর ভিডিওটি Click This Link ঠিকানায় দেখা যাবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.