নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের মূল্য দিতে শিখুন।

রুপকথার গল্প

জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান। কেননা ক্ষণস্থায়ী এ পৃথিবীতে আমাদেরকে খণ্ডকালীন সময়ের জন্য পাঠানো হয়েছে। আর এ ছোট্ট জীবনে বিধাতার অভিরুচি অনুযায়ী কর্ম করে যাওয়াটাই আমাদের জন্য মঙ্গলজনক। তাই প্রত্যেকের মনে চিন্তাধারা থাকা উচিত যে, আমারা উত্তম কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখবো। নিজেকে প্রভুর সান্নিদ্ধে রাখতে সচেষ্ট থাকবো। আমিন।

রুপকথার গল্প › বিস্তারিত পোস্টঃ

১২০ কিলোমিটার হেঁটে গণজাগরণ চত্বরে ৪ ভাই

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১





যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে অভিনব প্রতিবাদ জনালো নেত্রকো‍নার প্রত্যন্ত গ্রামের ৪ ভাই। ১২০ কি. মি. পায়ে হেঁটে শাহবাগের গণজাগরণে অংশ নিয়ে তারা এ ব্যতিক্রমী প্রতিবাদ জানান।



শুক্রবার ভোর রাতে ময়মনসিংহ শহরের জিরো পয়েন্ট থেকে তারা পায়ে হেঁটে যাত্রা শুরু করে শনিবার দুপুর সাড়ে ১২টায় শাহবাগের গণজাগরণ চত্বরে এসে পোঁছান।



দীর্ঘ এ পথে তারা উদ্দীপ্ত করেছেন হাজারও মানুষকে। যারা যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির প্রতি একই মনোভ‍াব পোষণ করেছেন।



বাংলাদেশ রেলওয়ের কর্মচারী আবু নিদাল তার অন্য তিন চাচাতো ভাই রাকিবুল হাসান প্রীতম, রবিন ইসলাম ও হাসিবকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে গণজাগরণে চত্বরে অংশ নেওয়ার এ পরিকল্পনা নিয়েছিলেন সপ্তাহ খানেক আগে।



আবু নিদাল বাংলানিউজকে তাদের ব্যতিক্রমী এ প্রতিবাদ সম্পর্কে জানান, সবাইতো গাড়ি বা অন্য যানবাহনে করে এখানে আসছেন। কিন্তু আমরা ১৯৭১ সালে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটু বাড়তি ত্যাগ স্বীকার করার চিন্তা করি। এরই অংশ হিসেবে আমরা পায়ে হেঁটে গণজাগরণ চত্বরে সংহতি প্রকাশ করতে এসেছি।



তিনি বলেন, “পথে শত শত মানুষ আমাদের এ প্রয়াসকে অভিনন্দন জানিয়েছেন। বাস ও ট্রাকের যাত্রীরাও হাততালি দিয়ে আমাদের উৎসাহ যুগিয়েছেন। মানুষের ভালবাসা দীর্ঘ এ পথের ক্লান্তি বুঝতে দেয়নি আমাদের।”



তিনি আরও বলেন, “আমাদের এ উদ্যোগ যদি অন্য এলাকার মানুষের মাঝে সামান্য অনুপ্রেরণা যোগায় তবেই আমরা সুখী হবো।”



রাতে কয়েকটি স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৪ ভাইকে আটকালেও তাদের উদ্দেশ্য জানতে পেরে সম্মানের সঙ্গেই ছেড়ে দিয়েছেন বলেও জানান আদিল।

মন্তব্য ১৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬

শহিদশানু বলেছেন: তোমাদেরকে আমাদের আঙ্গীনায় সুস্বাগতম ।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১

ইমন আকন্দ আমজনতা বলেছেন: স্যালুট এই যোদ্ধাদের.।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮

পথিকের ডায়েরীর পাতা বলেছেন: অভিনন্দন।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২

মোত্তালিব দরবারি বলেছেন: ধন্য ময়মনসিংহবাসী।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৬

এ হেলাল খান বলেছেন: স্যালুট এই চার ভাইকে।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০১

ফারহান ফারদিন বলেছেন: োমাদের সংগ্রামী অভিনন্দন জানাই।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

সাদা রং- বলেছেন: এই চার রত্নকে অভিনন্দন।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

মোহন মিথ্যা বলেছেন: স্যালুট! জয় বাংলা!

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

আমি আবুল হুসেঈন বলতেছি বলেছেন: অভিবাদন....এগিয়ে চলো একসাথে

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

কক্ষচ্যুত বলেছেন: অভিনন্দন এই ভাইদের , ধন্য এই সন্তানদের বাবা , মা । স্যালুট জানাই তাদের এই উদ্যমকে ।

১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৪

*কুনোব্যাঙ* বলেছেন: অভিনন্দন।

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪

মিজান আফতাব বলেছেন: সাহসই শক্তি। অভিনন্দন তোমাদের।

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

মশামামা বলেছেন:



ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'

ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৩

রুপকথার গল্প বলেছেন: সুন্দর লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.