| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রুপকথার গল্প
জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান। কেননা ক্ষণস্থায়ী এ পৃথিবীতে আমাদেরকে খণ্ডকালীন সময়ের জন্য পাঠানো হয়েছে। আর এ ছোট্ট জীবনে বিধাতার অভিরুচি অনুযায়ী কর্ম করে যাওয়াটাই আমাদের জন্য মঙ্গলজনক। তাই প্রত্যেকের মনে চিন্তাধারা থাকা উচিত যে, আমারা উত্তম কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখবো। নিজেকে প্রভুর সান্নিদ্ধে রাখতে সচেষ্ট থাকবো। আমিন।
সর্বোচ্চ বিদ্যাপিঠ থেকে শুরু করে মফস্বলের স্কুল, সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা তুলে, জাতীয় সংগীত কণ্ঠে নিয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সংহতি জানিয়েছে শিক্ষার্থীরা।
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তিসহ সাত দফা দাবিতে শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে গত শুক্রবার এই কর্মসূচি ঘোষণা করা হয়।
রোববার সকাল ১০টায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের মতো শাহবাগের প্রজন্ম চত্বরেও জাতীয় পতাকা উত্তোলন করে সমবেতরা একযোগে গেয়ে ওঠেন- আমার সোনার বাংলা/আমি তোমায় ভালবাসি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে পতাকা উত্তোলনের সময় শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ আড়াই শতাধিক শিক্ষকও উপস্থিত ছিলেন।
এ সময় মাইকে বলা হয়, “যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তরুণ প্রজন্ম আজ ঐক্যবদ্ধভাবে অবস্থান নিয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার তরুণদের এই দাবির সঙ্গে সংহতি প্রকাশ করছি।”
ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় জানানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে।
রাজধানীসহ দেশের সব স্থানেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ কর্মসূচি পালন করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় আসার পর তা প্রত্যাখ্যান করে ফাঁসির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি এই আন্দোলন শুরু করে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক। ধীরে ধীরে তা রূপান্তরিত হয় জনতার আন্দোলনে।
জাগরণের একাদশ দিন শুক্রবার শাহবাগে জাগরণ সমাবেশ করে ঘোষণা করা হয় রোববারের এই পতাকা উত্তোলনসহ নতুন কর্মসূচি।
এছাড়া শাহবাগ আন্দোলনের কর্মী স্থপতি আহমেদ রাজীব হায়দার খুন হওয়ার ঘটনায় সোমবার কালোব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সোমবার জামায়াতে ইসলামীর ডাকা হরতাল প্রতিহত করতে সবাইকে রাজপথে নেমে আসারও আহ্বান জানিয়েছেন শাহবাগের আন্দোলনকারীরা।
২|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫
তাসজিদ বলেছেন: এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার
৩|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২
আব্দুল মোমেন বলেছেন: মহামান্য সরকারের প্রতি আমার আকূল আবেদন, কোন কৌশলগত কারনে কাল বিলম্ব না করে দ্রুততম সময়ের মধ্যে রাজাকারের ফাসিঁর ব্যবস্থা করুন। এখন সময়ই সময়য়ের জবাব দিতে শিখেছে। রাজাকারের ফাঁসি চাই। ধন্যবাদ।
৪|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৯
নাজিম-উদ-দৌলা বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে পতাকা উত্তোলনের সময় শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ আড়াই শতাধিক শিক্ষকও উপস্থিত ছিলেন
কেন যে আইজ গেলাম না!
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯
শায়মা বলেছেন: আমাদের স্কুলেও সকাল দশটায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত গাওয়া হয়েছে!