নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের মূল্য দিতে শিখুন।

রুপকথার গল্প

জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান। কেননা ক্ষণস্থায়ী এ পৃথিবীতে আমাদেরকে খণ্ডকালীন সময়ের জন্য পাঠানো হয়েছে। আর এ ছোট্ট জীবনে বিধাতার অভিরুচি অনুযায়ী কর্ম করে যাওয়াটাই আমাদের জন্য মঙ্গলজনক। তাই প্রত্যেকের মনে চিন্তাধারা থাকা উচিত যে, আমারা উত্তম কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখবো। নিজেকে প্রভুর সান্নিদ্ধে রাখতে সচেষ্ট থাকবো। আমিন।

রুপকথার গল্প › বিস্তারিত পোস্টঃ

শাহবাগে আসছে ১৫ সদস্যের ভারতীয় ফুটবল দল

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮





বাংলা কখনো হয় না ভাগ। বাংলা ভাষায় আমরা এক—এই স্লোগান নিয়ে গণজাগরণ চত্বরের আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আসছে ভারতীয় ১৫ সদস্যের ফুটবল দল।



শনিবার বিকেলে বেনাপোল চেকপোস্ট দিয়ে সাইকেলে চড়ে এই দলটি বাংলাদেশে প্রবেশ করেছে।



কলকাতা থেকে সাইকেলযোগে প্রতিনিধি দলটি রওনা হয়ে বেনাপোলে পৌঁছে। বেনাপোল চেকপোস্ট কাস্টম ইমিগ্রেশনের কার্যাদি শেষে মিহির দাস ও ভুদেব ব্যানার্জির নেতৃত্বে দলটি যশোর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে।



ভুদেব ব্যানাজি বাংলানিউজকে জানান, দু‘বাংলার ভাষা এক। মায়ের ভাষা বাংলাকে রক্ষায় ১৯৫২ সালে বীর শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা। আজ বিশ্বে বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে।



তিনি জানান, ভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কলকাতা ফুটবল লাউ এয়ার এ্যাসোসিয়েশন পক্ষে আমরা ১৫ সদস্যের একটি দল ঢাকা ফুটবল স্টেডিয়াম ও ভাষা দিবসের উদ্দেশ্যে এসেছি।



এছাড়া ঢাকার প্রজন্ম চত্বরে আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করবেন বলে তিনি জানান।



এছাড়াও রোববার ৪ জনের আরও একটি দলের বাংলাদেশে প্রবেশের কথা রয়েছে বলে তিনি জানান।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪

*কুনোব্যাঙ* বলেছেন: হুমম, পদ্মা তিস্তা নদীর পানি যখন প্রয়োজন হয় তখন বাংলা ভাগ হয়। দক্ষিণ তালপট্টি দখল করার যখন প্রয়োজন হয় তখন বাংলা ভাগ হয়। ফেন্সিডিল হেরোইন যখন প্রবেশ করানোর প্রয়োজন হয় তখন বাংলা ভাগ হয়।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯

রুপকথার গল্প বলেছেন: দু‘বাংলার ভাষা এক। মায়ের ভাষা বাংলাকে রক্ষায় ১৯৫২ সালে বীর শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা। আজ বিশ্বে বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১

চনদ্র্রমানব বলেছেন: আবাল।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১

আব্দুল মোমেন বলেছেন: মহামান্য সরকারের প্রতি আমার আকূল আবেদন, কোন কৌশলগত কারনে কাল বিলম্ব না করে দ্রুততম সময়ের মধ্যে রাজাকারের ফাসিঁর ব্যবস্থা করুন। এখন সময়ই সময়য়ের জবাব দিতে শিখেছে। রাজাকারের ফাঁসি চাই। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.