নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের মূল্য দিতে শিখুন।

রুপকথার গল্প

জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান। কেননা ক্ষণস্থায়ী এ পৃথিবীতে আমাদেরকে খণ্ডকালীন সময়ের জন্য পাঠানো হয়েছে। আর এ ছোট্ট জীবনে বিধাতার অভিরুচি অনুযায়ী কর্ম করে যাওয়াটাই আমাদের জন্য মঙ্গলজনক। তাই প্রত্যেকের মনে চিন্তাধারা থাকা উচিত যে, আমারা উত্তম কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখবো। নিজেকে প্রভুর সান্নিদ্ধে রাখতে সচেষ্ট থাকবো। আমিন।

রুপকথার গল্প › বিস্তারিত পোস্টঃ

এস আই হারুন কি পুলিশ, না সন্ত্রাসী!!!! ?????

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬

এক নাগরিককে হুমকি দেওয়ার অভিযোগে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে হালিশহরের সবুজবাগ এলাকার বাসিন্দা নূর মোহাম্মদ (৩২) বাদী হয়ে এ মামলা করেন।



মামলার দুই আসামী হলেন হালিশহর থানার উপ-পরিদর্শক ফররুখ আহমদ মিনহাজ ও উপ-পরিদর্শক হারুন। মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমানের আদালতে এ মামলা করা হয়। ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এ মামলা দায়ের করা হয় বলে আদালত সূত্রে জানা গেছে।



বাদীর আইনজীবী সানোয়ার আহমেদ লাভলু বাংলানিউজকে জানান, আদালত মামলাটি গ্রহণ করেছেন। মামলার তদন্তের জন্য নগর গোয়েন্দা পুলিশকে নির্দেশ দিয়েছেন।



মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি বাদী নূর মোহাম্মদের ঠিকানায় হালিশহর ‍থানা থেকে একটি ভূয়া নোটিশ পাঠিয়ে থানায় তলব করা হয়। এতে তিনি থানায় যেতে অস্বীকৃতি জানান। পরে সন্ধ্যায় এসআই মিনহাজ বাদীর বাসায় যান এবং তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়ে হুমকি-ধমকি দেন।



সবুজবাগ এলাকায় নূর মোহাম্মদের প্লট রয়েছে। পাশের প্লটটিও কেনার জন্য তিনি বায়নানামা করেছেন। ২৪ জানুয়ারি এসআই হারুন বাদীর বাসায় যান এবং প্লটের বায়নানামা তার দুলাভাই এ ওয়াই এম নুরুদ্দিন চৌধুরীর কাছে হস্তান্তর করতে বলেন। এসআই হারুন বাদীকে বলেন, প্লট কেনার টাকা আমি দিয়েছি।



এতে তিনি অস্বীকৃতি জানালে এসআই হারুন তাকে মারধর করেন এবং মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেন।



সুত্রঃ Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.