নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের মূল্য দিতে শিখুন।

রুপকথার গল্প

জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান। কেননা ক্ষণস্থায়ী এ পৃথিবীতে আমাদেরকে খণ্ডকালীন সময়ের জন্য পাঠানো হয়েছে। আর এ ছোট্ট জীবনে বিধাতার অভিরুচি অনুযায়ী কর্ম করে যাওয়াটাই আমাদের জন্য মঙ্গলজনক। তাই প্রত্যেকের মনে চিন্তাধারা থাকা উচিত যে, আমারা উত্তম কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখবো। নিজেকে প্রভুর সান্নিদ্ধে রাখতে সচেষ্ট থাকবো। আমিন।

রুপকথার গল্প › বিস্তারিত পোস্টঃ

গোলাপী বলে বিসিএল ফাইনাল

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২





বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) ২০১২-১৩ সেশনের ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২২-২৫ ফেব্রুয়ারি। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রথম শ্রেণীর এই প্রতিযোগিতা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।



বিসিবি নর্থ জোন এবং ওয়ালটন সেন্ট্রাল জোনের এই ফাইনালে প্রথমবারের মতো গোলাপী বলে দিবা-রাত্রির লঙ্গার ভার্সান ম্যাচ আয়োজন করছে বিসিবি। শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।



খেলাটি শুরু হবে দুপুর ১-০০টায়। ১-০০টা থেকে ৩-০০টা প্রথম সেশন, ৩-৪০টা থেকে ৫-৪০ দ্বিতীয় সেশন এবং সন্ধ্যা ৬-০০টা থেকে রাত ৮-০০টা পর্যন্ত তৃতীয় সেশনের খেলা হবে। ৭০ ওভার পর নতুন বল নিতে পারবে বোলাররা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.