| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রুপকথার গল্প
জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান। কেননা ক্ষণস্থায়ী এ পৃথিবীতে আমাদেরকে খণ্ডকালীন সময়ের জন্য পাঠানো হয়েছে। আর এ ছোট্ট জীবনে বিধাতার অভিরুচি অনুযায়ী কর্ম করে যাওয়াটাই আমাদের জন্য মঙ্গলজনক। তাই প্রত্যেকের মনে চিন্তাধারা থাকা উচিত যে, আমারা উত্তম কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখবো। নিজেকে প্রভুর সান্নিদ্ধে রাখতে সচেষ্ট থাকবো। আমিন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হাতে লাঞ্ছিত হয়েছেন থানার উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান। রোববার দুপুরে সাভার থানাস্ট্যান্ড এলাকায় একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে কয়েকশ’ স্থানীয় জনতার সামনে এ ঘটনা ঘটে।
এ সময় জিল্লুর রহমানকে লাঞ্ছিত করার ভিডিও চিত্র ধারণ করলে স্থানীয় এক সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেন ওসি আসুদুজ্জামান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হেমন্ত পরিবহনের একটি বাস সাভারের থানাস্ট্যান্ডে পৌঁছালে একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ভ্যানের চালককে মারধর শুরু করে। তখন সাভার থানার এসআই জিল্লুর রহমান ঘটনাস্থলে পৌঁছে ছাত্রদের কাছ থেকে পিকআপ চালককে উদ্ধার করার চেষ্টা করলে ছাত্ররা ক্ষিপ্ত হয়ে জিল্লুর রহমানের উপর হামলা চালায়।
এ ঘটনায় জিল্লুর রহমান দুই ছাত্রকে আটক করে পুলিশ ভ্যানে ওঠানোর চেষ্টা করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। পরে খবর পেয়ে সাভার মডেল থানার ওসি আসাদুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে কয়েকশ’ স্থানীয় জনতার সামনে জিল্লুর রহমানকে চড় ও লাথি মেরে লাঞ্ছিত করেন।
এ ব্যাপারে আসাদুজ্জামানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তবে সাভার থানার উপপরিদর্শক জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭
সাদা রং- বলেছেন: তারা তারা মারা মারা।