নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের মূল্য দিতে শিখুন।

রুপকথার গল্প

জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান। কেননা ক্ষণস্থায়ী এ পৃথিবীতে আমাদেরকে খণ্ডকালীন সময়ের জন্য পাঠানো হয়েছে। আর এ ছোট্ট জীবনে বিধাতার অভিরুচি অনুযায়ী কর্ম করে যাওয়াটাই আমাদের জন্য মঙ্গলজনক। তাই প্রত্যেকের মনে চিন্তাধারা থাকা উচিত যে, আমারা উত্তম কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখবো। নিজেকে প্রভুর সান্নিদ্ধে রাখতে সচেষ্ট থাকবো। আমিন।

রুপকথার গল্প › বিস্তারিত পোস্টঃ

রাজীবের জন্য সংসদে শোক, আর অন্যদের………………????

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫



হত্যাকাণ্ডের শিকার শাহবাগ আন্দোলনের কর্মী আহমেদ রাজীব হায়দারের জন্য শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ।



একই সঙ্গে এই ব্লগারের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার আহ্বানও জানিয়েছে সংসদ।



রাজীব খুনের পর রোবার জাতীয় সংসদের প্রথম কার্যদিবসের শুরুতেই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে রাজীব স্মরণে এক মিনিট নীরবতা পালনের প্রস্তাব দেন সংসদ সদস্য তোফায়েল আহমেদ।



তখন স্পিকার আবদুল হামিদ বলেন, সংসদের ‘সেন্টিমেন্ট’ তিনি বুঝেছেন। তবে সংসদীয় নিয়মানুযায়ী এ বিষয়ে সংসদে এক মিনিট নীরবতা পালনের সুযোগ নেই।



“আমি এ কথা বলতে পারি- এটা সেন্টিমেন্ট অব দ্য হাউজ। রাজীব হত্যাকাণ্ডে আমরা মর্মাহত, শোকাহত। সংসদ এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।”



“সরকারের সংশ্লিষ্টদের কাছে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার আহ্বান জানাই। আমি ব্যক্তিগতভাবে ও সংসদ সদস্যদের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।”



এসময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন।



সংসদের আইন প্রণয়ন কার্যাবলী শুরুর আগে তোফায়েল আহমেদ স্পিকারের কাছে পয়েন্ট অব অর্ডারে কথা বলার জন্যে ফ্লোর চান।



এসময় স্পিকার আবদুল হামিদ পরে কথা বলার অনুরোধ জানালে ট্রেজারি বেঞ্চসহ অধিবেশন কক্ষ থেকে অনেকে অন্তত একজনকে ফ্লোর দেয়ার আহ্বান জানান।



তখন তোফায়েল আহমেদ বলেন, “পুরো জাতি আজ যুদ্ধাপরাধীদের বিচারে ঐক্যবদ্ধ। একাত্তরে পর দেশ জেগেছে আবার। এখন দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হয়েছে;



“এ যুদ্ধে প্রথম শহীদ রাজীব। তার স্মরণে এই সংসদে এক মিনিট নীরবতা পালনের প্রস্তাব করছি।”



রাজীবের পাশাপাশি মতিঝিলে ইসলামী ছাত্রশিবিরের হামলায় নিহত সিরাজ মুন্সির নামও স্মরণ করা হয়।



এরপরই সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইন সংসদে পাস হয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.