নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের মূল্য দিতে শিখুন।

রুপকথার গল্প

জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান। কেননা ক্ষণস্থায়ী এ পৃথিবীতে আমাদেরকে খণ্ডকালীন সময়ের জন্য পাঠানো হয়েছে। আর এ ছোট্ট জীবনে বিধাতার অভিরুচি অনুযায়ী কর্ম করে যাওয়াটাই আমাদের জন্য মঙ্গলজনক। তাই প্রত্যেকের মনে চিন্তাধারা থাকা উচিত যে, আমারা উত্তম কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখবো। নিজেকে প্রভুর সান্নিদ্ধে রাখতে সচেষ্ট থাকবো। আমিন।

রুপকথার গল্প › বিস্তারিত পোস্টঃ

এক কোটি রুপিসহ ধরা পড়লেন নাগাল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২০

ভারতীয় রাজনীতিবিদ আর অর্থ কেলেঙ্কারি যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। রাজনীতিবিদ হলেই তাঁকে অর্থ কেলেঙ্কারিতে জড়ানো চাই! সেই ধারাবাহিকতায় এবার নগদ এক কোটি রুপিসহ ধরা পড়লেন নাগাল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী ইমকং এল ইমচেন!



আসামের আধাসামরিক বাহিনী ‘আসাম রাইফেলস’ সূত্র জানিয়েছে, কোহিমা থেকে আগ্নেয়াস্ত্র, বোমা ও নগদ এক কোটি দশ লাখ রুপিসহ মোককচাং জেলার কোরিদাঙ্গা এলাকায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওখা জেলার কাছে অভিযান চালানো হলে হাতে নাতে ধরা পড়েন তিনি।



আসাম রাইফেল সূত্র আরও জানায়, অবৈধভাবে অস্ত্র ও রুপি চালানে জড়িত থাকায় এই মন্ত্রীকে আটক করে জেলা প্রশাসন ও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



উল্লেখ্য, ইমচেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নাগালান্ডের পিপল’স ফ্রন্টের (এনপিএফ) কোরিদাঙ্গা এলাকার প্রার্থী এবং মোককচাং জেলা এনপিএফ’র নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান।



সুত্রঃ Click This Link

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯

পরিবেশ বন্ধু বলেছেন: ওরাই সুদ্ধতম / অন্যায়ের প্রতিবাদি যম

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩

সাহাদাত উদরাজী বলেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী বটে!

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫

পিওর গাধা বলেছেন: এইটা ষঢ়যন্ত্র ও হতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.