| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটবেলায় একটা গান শুনেছিলাম, " বারে বারে আর আসা হবে না/ এমন মানব জনম আর পাবে না "। একদম উদাত্ত কন্ঠে আহ্বান-- "চলো, একটাই জীবন কিছু করো, তোমাকে অনেক কিছু করতে হবে..."
কিন্তু গন্ডগোল লেগে গেছে, ওই একই লাইনে দুইশব্দের প্রয়োগে। "কিছু একটা" করতে হবে, আবার "অনেক কিছু করতে হবে" । ফলাফল, "জন্ম থেকেই জ্বলছি মাগো, বলো আর কত সইবো?"
কিন্তু গানের কলিতে উপরের লাইনটা সুন্দর হলেও, বাস্তব জীবনে ঐ লাইনটাও কি অদ্ভূতভাবে কনফিউজিং ! নিজে জ্বলছি, কিন্তু জ্বালা মেটাতে মাকে জিজ্ঞেস করা আর কতো? ( এইডা কিছু হইলো...এইবার মা-ও তো কনফিউজড হয়ে যাবে !)
হ্যাঁ গো, মায়েরা বেশি আদর করে। একটু জ্বলুনি থেকে বাঁচার জন্য সেই বাচ্চাকালে স্কুলে ব্যাগ নিয়ে দৌড়ায়, একটু বড় হলে স্যারের বাসায় নিয়ে দৌড়ায়, আরো একটু বড় হলে মোবাইল ফোন নিয়ে দৌড়ায়, একটু পর পর প্রশ্ন " তুই খেয়েছিস দুপুরে?" , " কোথায় এখন তুই? " ( আমার মা-বাবা দুইজনেই দিনে কয়েকবার করে এমন ), এবং যখন আরো বড় হয়ে যাই, তখনও মাকে গিয়ে সুবোধ বালকের মতো প্রশ্ন, " মা, কেমন মেয়ে তোমার পছন্দ? "... বিয়ে করবে কে??? কনফিউজিং...পছন্দ করে বিয়ে? নাকি প্রেম? নাকি বিয়ের পর মনের মতো সাজিয়ে নেওয়া?
আমি এখনো মাকে জিজ্ঞেস সন্ধ্যে বেলা জিজ্ঞেস করি-- " আচ্ছা, আজ কি খাবো? " হায়... এখনো ডিসিশন নেওয়া শিখি নি। এখনো বুঝি না আমি কিসে ভালো থাকতে পারি ![]()
--- সে যাই হোক, কাজের কোথায় আসি। এক এক সময় মনে হয় স্কুল লেভেলে ভালো ছিলাম, কোন টেনশন ছিলো না। পরীক্ষায় পাশ করলেও বাবা সাইন করতো রিপোর্ট কার্ডে, একটু খারাপ করলেও বাবা ডিসাইড করতো কি করা যায়। এমনকি সায়েন্স নাকি কমার্স নেবো ওটাও আমি বুঝার আগেই সবাই ডিসাইড করে ফেলেছিলো। কিন্তু, ঠিক যেদিন নিজের ডিসিশান নেওয়ার সময় এলো-- আটকে গেলাম-- কোন পথে যাবো? চবির কম্পিউটার সায়েন্স? এনভায়রনমেন্টাল সায়েন্স? নাকি মার্কেটিং? অজানায় পা ভাসিয়ে নেমে গেলাম এই মার্কেটিং এর রাজ্যে। এখন অবশ্য আক্ষেপ করি না আর, কিছু না কিছু শিখেছি, শিখছি... ( যদিও তা "অনেক কিছুর" মধ্যকার "কিছু একটা" থেকে এক আলোকবর্ষ দূরে এখনো..."
টেনশন ফ্রি ছিলাম। আবার এসে টেনশন ভর করিয়ে দিয়ে গেলো "গ্রাজুয়েশন শেষ" এই সামান্য দুটো শব্দ। কি করবো এখন?
-পড়ালেখা? কিন্তু বাইরে তো করে না, ওখানে আগে জব করে...
- তাহলে জব? কিন্তু জবে ঢুকলে তো পড়ালেখা হবে না"
- তাহলে দুটোই? ধুর...একে বাঁচে না দুই?
-- ফলো ইয়োর হার্ট। ইয়ে হার্ট তো দুর্বল। কি করা যায়?
- হার্ট দুর্বল? একটু টাইম নিয়ে এনালাইসিস করো...
- হ্যাঁ, কিন্তু...আই মিন, আমার না হাতে টাইম নাই। কি করি বলেন তো?
- বাবা কি বলে?
- বাবা তো বলে লাইফ সেটেলড হয় এমন কিছু করতে।
- কিন্তু কিভাবে সেটেল করি?
- ধুর মিয়া, তোমার লাইফ আমার নাকি?
- না তাও ঠিক। কিন্তু ...
- সিনেমা নাই মিয়া? সিনেমা দেখো বাসায়...
- গ্রেট আইডিয়া। কিন্তু কোন সিনেমা? কার? আচ্ছা সিনেমা দেখে কি কিছু শিখবো যেটা বাস্তবে কাজে লাগবে?
- আরে বাপরে। সব কিছুই কাজে লাগানো যায়... বুঝার চেষ্টা করো কাজটা কি?
- কি?
---- এমন সব আজে বাজে মনোলগে ভরে যাচ্ছি রোজ। আমি জানি না, ঠিক কজন এমনভাবে টেন্সড? কিন্তু, এটা ঠিক আমাদের আর্থসামাজিক চাপে পড়ে কিছু মানুষের চিন্তন ও মননে এমন ঝড় গেছে বা যাচ্ছে যে, আমরা না পারছি পাতের মাছ মুখে তুলে গিলতে, না পারছি রেখে চলে আসতে। আবার তুলতে গেলেও, ভয় পেয়ে যাচ্ছি, আমার পাতের মাছ তো? নাকি আর কারো? আচ্ছা মাছটা ভালো তো? বিষাক্ত না তো?
--- ধুর ধুর ধুর। এতো সব বাদ... এতো সব কথা বাইক্কা। বোগাস।
কথা সিম্পল রে ভাই। টাকা লাগবে টাকা। সাথে কিছু সময়। এমনকি টাকা থাকলে ঐ সময়ও কেনা যায় ( আমি আবার বলছি সময় কেনা যায় )। কিন্তু, অর্থনৈতিক মুক্তি ছাড়া এই কনফিউশন শেষ হবে না। আমি জানি না এই মুক্তি কিভাবে দ্রুত নিয়ে আসা যায়, কিন্তু এইটা ঠিক নিজের সাথে নিজের অসম প্রতিযোগিতা অনেক অনেক বড় চ্যালেঞ্জের কিছু, যেটাতে সাকসেস রেট সিনেমা ছাড়া বাস্তবে অনেক কম।
=== ফ্রি এডভাইস ===
গ্রাজুয়েশন শেষ হলে আড্ডা দেওয়া প্র্যাকটিস করেন সবাই মিলে। প্রতিদিন একটা ফিক্সড টপিক নিয়ে আড্ডা। সেটা কোন নতুন বইয়ের রিভিউ নিয়ে গলাবাজি হোক, কিংবা আইইএলটিএস কে কোথায় দিচ্ছে তা নিয়ে হোক...কিন্তু গ্রুপে বসে করাটা অনেক জরুরী। একটু সিস্টেম ডায়নামিক্স না হলে, গ্রুপ এক্টিভিটি না বাড়লে অনেক কিছুই জানা যাবে না। অনেক কিছু। ১ জন কেবল একজনেরই চিন্তা করে, কিন্তু ২ জন একসাথে হলে ৩ জনের চিন্তা করে, ৩ জন করে ৭ জনের...ম্যাজিক চলতেই থাকে।
কিন্তু, আবার সেই প্রশ্ন। ঐ আড্ডার ফাঁকে টিউশনের কি হবে?
উত্তর খুব সিম্পল। এই লেখাটা প্রথম থেকে আবার পড়া।
কারণ, যে মানুষটা এটা লিখছে, সে নিজেও জানে না, তার কনফিউশন কতোটা ভয়ানক লেভেল এ আছে। সে একটা সিম্পল কাজ করতেও সতের বার ভাবে। ( প্রশ্ন করতেই পারেন, "এতো ভেবে জীবন চলে? উত্তর রেডিমেট, " এমন যদি হতো, আমি পাখির মত/ উড়ে উড়ে বেড়ায় সারাখন...আচ্ছা উড়ে বেড়াবো কোথায়? " হুম, ভাবার বিষয়, উড়বো কোথায়? )
মাথায় শুধু একটাই গান, " বারে বারে আর আসা হবে না/ এমন মানব জনম আর পাবে না "
#বেচুবাবুর_রোজনামচা
©somewhere in net ltd.