| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার সাথে একরকম হওয়াটাও ঠিক না। বরং কারো সাথে ঠিক ততোটাই হও যতটা সে গিলতে পারে। কাউকে সব উজার করে দেওয়া যেমন পাপ, ঠিক তেমনি সবার সাথে একই রকম ভাবাটাও পাপ। তুমি হয়তো ওর জীবনে খুব একটা প্রভাব ফেলবে না, কিন্তু যেই মাত্র তুমি ওর কাছে কম বা বেশি হয়ে যাবে, ও তোমাকে স্রেফ পাগল করে ছেড়ে দেবে…
নিজে জানো তুমি যা তুমি তাই, আবার অন্যকে বুঝাও তুমি সেই আয়নাটা যে কিনা অন্যর লাইফটাকেই রিফ্লেক্ট করে।
আমি বলি কি, আয়না হওয়াটাই ভালো। কিছু আয়না আছে রিফ্লেক্সিভ, আবার কিছু স্বচ্ছ, কিছু আবার বাহারি গাড়ির শৌখিনতা বাইরে থেকে ভেতরেই দেখা যায় না, আবার কিছু আয়না কিনা ম্যাগনেফায়িং গ্লাসে ছোট জিনিসকে বড় করে দেখায়…
আমি জানি এইটা হাস্যকর শুনতে, কিন্তু পারলে লাইফে সেই আয়নাটা হও, যে কিনা এইসব গুণ বহন করে।
—-সেই রিফ্লেক্সিভ আয়নাটার মত আর একজনকে দেখাও, ও যা তাই তুমি কেবল দিতে পারো এর বেশি না।
—- সেই স্বচ্ছ আয়নাটার মত, যার ভেতর-বাহিরের চিন্তার পথটা খুব স্বচ্ছ।
—- সেই বাহারি গাড়ির কালো গ্লাস, যার ভেতর দিয়ে তুমি মানুষের কালোটাকে দেখবে, অথচ খুব সুনিপুণ ভাবে কন্ট্রোল করে যাবে নিজের দুঃখ এবং কালো বাসনা গুলো
—- আবার কিনা সেই ম্যাগনেফায়িং গ্লাস এর মতোও হও, যে কিনা সমাজের একটা ছোট্ট সুখকে অনেক বড় করে বিলিয়ে দিতে পারে হাজারো প্রাণের উদ্বোধনে
কোথায় যেন পড়েছিলাম, একটা দূরবীন দিয়ে যেমন অনেক দূরের জিনিসকে খুব কাছে দেখা যায়, তেমনি এর উল্টো দিকে ধরলে কাছের জিনিসটাও অনেক দূরের হয়ে যায়। আমিও একই সুরে বলি, পারলে সেই দূরবীন হও, শুধু সতর্ক থেকো দূরের মানুষ কাছে আনা না যতটা কস্টকর, তার চেয়েও অনেক ভয়ঙ্কর কাছের মানুষকে দূরে করে ফেলা। কারণ, দূরের মানুষটা ক্ষতি করুক বা না করুক, এই কাছের মানুষ দূরের হলেই করবে, এবং ও তোমার সব জানে বলেই, সব চাইতে বড় ক্ষতিটাই করবে…
©somewhere in net ltd.