| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
" আশা কহিল, "এসো ভাই, তোমার সঙ্গে একটা কিছু পাতাই।"
বিনোদিনী হাসিয়া কহিল, "কী পাতাইবে।"
আশা গঙ্গাজল বকুলফুল প্রভৃতি অনেকগুলি ভালো ভালো জিনিসের নাম করিল।
বিনোদিনী কহিল, "ও-সব পুরানো হইয়া গেছে; আদরের নামের আর আদর নাই।"
আশা কহিল, "তোমার কোন্টা পছন্দ।"
বিনোদিনী হাসিয়া কহিল, "চোখের বালি।"
---- ( চোখের বালি, রবীন্দ্রনাথ ঠাকুর )
======
মানুষের জীবনকে যদি একটা ছবির সাথে তুলনা করা যায়, তাহলে হয়তো সে ছবির তুলি হবে তার বাচন ভঙ্গি, বলার ঢং, চোখের চাহনি, এবং ব্যাকগ্রাউন্ডে থাকবে কিছুটা আবেগ এবং খানিকটা ধোঁয়াশা। এখন প্রশ্ন হলো " প্রেম " নামক শব্দ খানা কোথায়? একটা মানুষের জীবনে যদি প্রেমই না আসে, তাহলে ঐ ছবিতেই বা কি করে তা প্রতিভাত হবে? ও প্রশ্নের উত্তর না হয় পরে খুঁজবো। এখন শুধু কথার প্রকাশ নিয়েই ভাবি।
আপনি কতটা ভালো জানেন তা মূখ্য নয় অনেক ক্ষেত্রেই, যদি না আপনি তা প্রকাশে বেশ কাব্যিকভাবে পটু হন। এখানে কাব্য মানে অনেক জেনারালাইজড একটা মিনিং যা দিয়ে হয়তো প্রকাশ করা যায়, আপনার কাজের দক্ষতার ভেতর অন্তর্নিহিত সৃজনশীলতা, সৌকর্য এবং স্বকীয়তা। খেয়াল করে দেখেছেন কি ঠিক কতগুলো মানুষকে হারাচ্ছেন আপনি সামান্য কথার কারণে?
এমন অনেক মানুষকে দেখেছি, হয়তো এমন কথা বলছে যা আপনি কোন মতেই মানতে রাজি নন। কিন্তু এতো সুন্দর করে গুছিয়ে বলে, আপনি ওতেই গদগদ, এবং ভাবা শুরু করেন," আরে আসলেই তো, এমনই তো ঠিক"
======
এখন কি করা যায় এই বাচনভঙ্গি সুন্দর করার জন্য? আমি সবসময় দুটো কথায় বিশ্বাস করি--
==> বিশ্বাস নং-- ১) জীবনে সফল হওয়ার কোন বুলেট পয়েন্ট নাই, কিছু অভিজ্ঞতা শেয়ার করা যায় হয়তো।
ঐ সামান্য অভিজ্ঞতা থেকে বলতে পারি, সুন্দর বাচনভঙ্গির প্রধান উপকরণ হলো যার সাথে কথা বলছেন উনার সন্মন্ধে জানা। আপনি যদি না-ই জানেন উনি কি ধরণের এপ্রোচে খুশি হবেন, তাহলে আপনি যে ভাবেই কথা বলেন না- ঐটা ব্যর্থ হবেই। সো প্রথমেই উনাকে জানুন।
এর পর ভাবুন কিভাবে passionate ভাবে উনার সাথে কথা বলা যায়। এমন না যে আপনার সব কথা উনার ভালো লাগবে। কিন্তু উপায় নাই। উনাকে বুঝাতে হলে উনার অবস্থানে নিজেকে নিয়ে ভাবুন, দেখবেন অনেক সুন্দর করে বলতে পারছেন।
এইদুইটা জিনিস যদি পারেন-- তাহলে এইবার মেইন আরেকটা পার্টে আসুন। আপনার টপিকটা নিয়ে ভালো আইডিয়া রাখুন। এবং খুব সতর্কতার সাথে দেখুন key point গুলো কি কি, যা দিয়ে আপনি যার সাথে কথা বলতে চাচ্ছেন, তা সাকসেসফুল হবে। এমন হয়তো হতে পারে, আপনি জানেন না আসলে কিভাবে আপনার টপিকটা নিয়ে আসবেন কথার ফাঁকে। কিন্তু আপনি যদি সচেতন হন, তাহলে খুব সিমপ্লি কথার মধ্যে সতর্ক থাকবেন--- দেখবেন উনি আরামসে আপনার সেই key point গুলো দিচ্ছে আপনাকে-- সুযোগ ফেলতে নেই।
==> বিশ্বাস নং-- ২) রবীন্দ্রনাথ কিংবা শরৎচন্দ্র পড়ুন রোজ--একটু একটু করে। কথা বলার আর্ট কাকে বলে, এই রবীন্দ্রনাথ আর শরৎচন্দ্রকে না পড়লে শেখা দুস্কর। লিখে গেছেন উপন্যাস। কিন্তু পড়লে মনে হয়, এই যেন সব চরিত্র এসে পাশে দাঁড়িয়ে কথা বলছে। একটু একটু করে মজে উঠুন। শান্তি পাবেন
=====
কিন্তু, সেই প্রশ্নের উত্তর তো দিলাম না। প্রেমের ক্ষেত্রে কি হবে?
উত্তর সহজরে ভাই। প্রেমের ক্ষেত্রে কোন কথা লাগে না। আপনার আবেগ আর উপস্থিতিই যথেষ্ট। বরং ভালো হয় তাকে চিঠি লিখুন, যদি সে পড়তে পারে। আরো ভালো হয়, কথা না বলে তার হাত ধরুন।
চোখে চোখ রেখে যে প্রেমিক ডুবতে পারে, তার জন্য পৃথিবীর কোন অভিধানেই যথেষ্ট নয়। সে নিজেই একটা অভিধান...।
( ফুটনোট--যারা প্রেম মানে শুধু আবেগ ভাবেন, তাদের জন্য উপরের শেষাংশগুলো অদরকারী। প্রেম মানে আবেগের খোলসে মোড়া সুন্দর একটা বিবেক।
ধন্যবাদ )
#বেচুবাবুর_রোজনামচা
©somewhere in net ltd.