নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেচুবাবুর রোজনামচা

যুক্ত কর হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ

বেচুবাবু

বেচুবাবু › বিস্তারিত পোস্টঃ

বেচুবাবুর রোজনামচা্-- বেচুবাবু ভাইভা দেবে

১১ ই মে, ২০১৪ রাত ১১:২৮

* Do a SWOT of yourself

* Name three things that you want in life/ that is most important in your life

* Where you want to be after 10 years....



====



ভাইভা বাজারের খুব কমন তিনটা প্রশ্ন। এবং খুব কম লোকই আছেন, যারা এই তিনটা প্রশ্নে একটুও ঘাবড়ে যান না। আবার এইটাও ঠিক খুব কম লোকেই একটা লজিক্যাল উত্তর দিতে পারেন এর।



আমার নিজের জীবনে এখনো অতগুলো ভাইভা ফেস করতে হয় নি। কিন্তু যে কটা করেছি, এই প্রশ্ন আসলেই একেকবার এক এক উত্তর দিয়েছি। মাথায় ছিলো দুটো জিনিস--



১) আমাকে আসলেই বুঝাতে হবে আমি যা বলছি, আমি তা বেশ ভালোভাবেই পারি বলে বলছি

এবং ২) আমি প্রত্যেক কথাকে একই সুরে রাখতে চাচ্ছি।



====



হুম, এইটা আসলেই একটা স্কিল। নিজেকে নিয়ে খুব ভালো এনালাইসিস না থাকলে এখানে উত্তর দেওয়া টাফ। এবং এর খুব সুন্দর প্রিপারেশন হচ্ছে-- "Attention to details" ।



CV লেখা থেকে শুরু করে, কাভার লেটার, ভাইভা সব কিছুতে একটা ভালো এটেনশন থাকা আকটা আবশ্যক। CV তে যা লিখেছি, সেটাই যেন আমার কাভার লেটারে কাভার করে, আবার আমার কথার স্টাইলও যেন ঠিক দুটোকে ম্যচ করেই হয়।



আপনার হয়তো একটা স্পেশাল স্কিল আছে, যেটা এমন একটা প্রশ্ন এসে গেলো যেখানে ডিরেক্টলি আসে না। ব্যাপার না, একটু এটেনশন থাকলে আরামসে আপনি একটা না একটা ক্লু পাবেনই। দরকার হয় একটু নিজের মতো করে আবহ বানিয়ে নিন, এবং আপনার প্রশ্ন কর্তাকে নিয়ে আসুন সেই টপিকে, যেখানে আপনার স্কিলটা টুপ করে বলে দেওয়া যায়।



মাথায় রাখতে হবে স্রেফ একটা " ব্রিজের " কথা। এমন একটা ব্রিজ যেটা দিয়ে আপনি আর সেই কোম্পানিতে সংযোগ দেওয়া যায়। এখন টার্গেট খুব সিম্পল-- গরুর গাড়ি থেকে ট্রেন যা-ই বলুক না কেন। উঠিয়ে দিন ঐ ব্রিজে... বুঝিয়ে দিন এই ব্রিজ ছাড়া উপায় নাই। শুধু খেয়াল রাখুন--- ব্রিজ যেন ওভারলোডেড না হয়।



====

উপরের সব ট্রিক্স নিয়ে লেখা কমবেশি নেটে পাওয়া যাবে। আরামসে পড়তে পারবেন অনেক কিছু ====



কিন্তু যেটা পাবেন না কোন ওয়েবসাইটে--- সেটা হলো আপনার নিজের স্বত্বা। নিজেকে জানুন একটা শব্দে। এবং ঐ এক শব্দকে নিয়ে মেতে উঠুন রঙের খেলায়।



স্মার্ট হলে একটা শব্দেই SWOT ও করা যায়--

ঐ একটা শব্দেই আবার ব্রিজও করা যায়।



Now its your task to find your own WORD.... A tagline for yourself only!!!!!



শুভ রাত্রি।



#বেচুবাবুর_রোজনামচা

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৪ ভোর ৫:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পোষ্ট ভালো লাগল। নতুন অনেকেই যখন ইন্টারভিউ দিতে চায়, এই সব প্রশ্নের উত্তর অন্যদের কাছ থেকে জানতে চায়। /:) :| খুবই হাস্যকর ব্যাপার। যারা জিজ্ঞেস করেন, তারা এই সব প্রশ্নের উত্তর খুব ভালোই পারেন, কিন্তু শুধুমাত্র একটু আত্ম বিশ্বাসের অভাব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.