| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাযাবর বেদুঈন
অলক্ষ্য বন্দর পানে ছুটিতেছি আমি নিশিদিন যাযাবর বেদুঈন !

পড়ন্ত বিকেলের কোন এক বিষণ্ণ প্রহরে অপেক্ষায় ছিলাম...
ভেবেছিলাম হঠাত দমকা হাওয়ায় চারদিকটা প্রাণ ফিরে পাবে !
আকার-আকৃতিহীন, বর্ণহীন জলের প্লাবনে জমে থাকা কাঁদা ধুয়ে মুছে বোধের পথটাকে পরিষ্কার করে দিয়ে যাবে...
সবটাই ছিল আমার বোঝার অক্ষমতা। কেউ আসেনি। কেউ এসে আমাকে আমার মত করে স্বাধীনতার টকটকে লাল সূর্যটা হাতের মুঠোয় দিয়ে বলেনি, ঐযে তাকিয়ে দেখ এখনই নামবে অরণ্যজুড়ে এক ঝাঁক জোনাক...
চারদিকে জমাট বাঁধা রক্তে মাছিদের উৎপাত...
কারও মৃত্যুই কারও জন্য প্রাণের সঞ্চালন, শিখেছি মাটির গহীনে জন্ম নেয়া পরজীবীদের কাছ থেকে।
মাঝে মাঝে নিজেকেও বড় বেশি পরজীবী মনে হয়...
মনে হয় আমার জন্ম নেয়াটাই হয়েছে নরকের সিংহাসন আলোকিত করার জন্যই।
বাতাসে যখন নিঃশ্বাস ভরে ঘ্রাণ নেই সদ্য হেটে যাওয়া কোন মাধবী সন্ধ্যার...
মনে হয় যেন বিষাক্ত সময়গুলো আমাকেও সজীব করে রেখে যায়...
এইত আর কিছুক্ষণ পরেই রাত...
তারপর !!
তারপরেই আমার বুক সেলফের ভেতর থেকে উঁকি দিয়ে ডাকবে আমাকে; পুরোন কবিতার ছেঁড়া পান্ডুলিপি...
সেও তার পূর্ণতা চায়...
সেও চায় বেঁচে থাকার অধিকার।
শুধু আমার স্বাধীনতা বাঁধা পড়ে থাকে সীমানার ওপাশে, যেখানে বাস করে নরকের ঘূণ...
আমি চেয়েছিলাম আমাকে কেউ আমার মত করে স্বাধীনতা এনে দিক।
স্বাধীনতা সেত ছলনাময়ী কিশোরীর মত...
তারপর ধীরে, খুব ধীরে যখন নিভে যায় আমার ঘরের প্রদীপের আলো...
আমি আমার স্বাধীনতাকে খুঁজে পাই, খুঁজে পাই... অনন্ত।
২৫ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৫
যাযাবর বেদুঈন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
প্রথম মন্তব্যকারী হিসেবে আপনাকে শুভেচ্ছা।
২|
২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৩
সুমন কর বলেছেন: অনেক সুন্দর হয়েছে।
৩য় লাইক।
২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৬
যাযাবর বেদুঈন বলেছেন: ধন্যবাদ আপনাকে। যদিও ব্লগিংটা একেবারেই নতুন নয়। আগেও আনাগোনা ছিল এই ব্লগে। কিন্তু আপনাদের সাথে আসলে ব্লগিংটা সেভাবে করা হয়ে উঠেনি। আসলে প্রথম আলোতেই বেশিরভাগ সময় কেটেছে। জানিনা কেন ব্লগটি বন্ধ হয়ে যাচ্ছে। যাই হোক আপনাদের সাথে চমৎকার কিছু সময় কাটানোর প্রত্যাশায়। অনেক ভাল লাগল আপনার ভাল লাগা জেনে। আপনার প্রতি শ্রদ্ধা রইল সুমন দা।
৩|
২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক বেশি সুন্দর হয়েছে
২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৯
যাযাবর বেদুঈন বলেছেন: ভাল লাগল আপনার কাছ থেকে আমার এই লেখাটি সুন্দর হয়েছে জেনে। পাশে থাকার জন্য ফুলেল শুভেচ্ছা। আপনাদের সাথে চমৎকার কিছু সময় কাটানোর প্রত্যাশায়।
৪|
২৬ শে আগস্ট, ২০১৪ রাত ২:০৯
বাংলার পাই বলেছেন: মাঝে মাঝে নিজেকেও বড় বেশি পরজীবী মনে হয়...
মনে হয় আমার জন্ম নেয়াটাই হয়েছে নরকের সিংহাসন আলোকিত করার জন্যই।
বাতাসে যখন নিঃশ্বাস ভরে ঘ্রাণ নেই সদ্য হেটে যাওয়া কোন মাধবী সন্ধ্যার...
মনে হয় যেন বিষাক্ত সময়গুলো আমাকেও সজীব করে রেখে যায়... -----------------------কবিতাই অনেক অনেক ভালো লাগা জানিয়ে গেলাম।
২৬ শে আগস্ট, ২০১৪ রাত ২:২০
যাযাবর বেদুঈন বলেছেন: আপনার কবিতার প্রতি ভাল লাগাকে শ্রদ্ধা। ধন্যবাদ সময় দেয়ার জন্য। আপনার ভাল লাগলে আরও কিছু কবিতা লিখব। কবিতায় মনের ভাব প্রকাশ করতে পারাটা শত দুঃখের মাঝেও সুখ এনে দেয়।
৫|
২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৪১
ভিটামিন সি বলেছেন: কবিতা পড়েই ভালো লেগেছে। পরে অনুভব করে ভালো লাগাটা বাড়িয়ে নিবো্।
২৬ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৪
যাযাবর বেদুঈন বলেছেন: ধন্যবাদ আপনাকে ভিটামিন সি। সত্যিত কিছু ভাল লাগা অনুভব করে নিতে হয়। অনেক ভাল লাগল আপনার কথাটা।
৬|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৫
উদদিন বলেছেন: ৭১ র মার্চে শেখ মজিব স্বইচ্ছায় এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী পশ্চিম পাকিস্তান গমন করে ভুট্রোর দাওয়াতে ভুট্রোর অতিথি শালায় , এ কথাটি-ও যেমন সত্য , তেমনি সত্য -শেখ মজিব বাংলাদেশের শ্বাধীনতা চায়-নাই , শেখ মজিব চেয়েছিলো যুক্ত পাকিস্তানের প্রধান মন্ত্রী হতে , তাই শেখ মজিব যখন বুঝতে পারলো বাংলাদেশ শ্বাধীন হয়ে যাচ্ছে যুক্ত পাকিস্তানের প্রধান মন্ত্রী হওয়ার স্বপ্ন শেষ , কিন্তু "বুদ্ধী-জীবিদের যন্ত্রনায় তো বাংলাদেশের প্রধান মন্ত্রী হওয়ার কোন সুযোগ থাকবে-না তাই সে ভুট্রোকে আদেশ করে বাকি কাজটুকো সেরে দিতে অর্থাৎ ঢাকার বুকে বসবাস রত বাংলাদেশের সমস্ত "বুদ্ধী-জীবিদের হত্যা করে দাও এবং একটা লিষ্ট ভুট্রোর হাতে তুলে দেয় , শেখ মজিবের আদেশে , শেখ মজিবের স্বইচ্ছায়"ই শেখ মজিবের লিষ্ট অনুযায়ী"ই ঢাকার বুকে "বুদ্ধী-জীবিদের হত্যা করার আদেশ দেয় নর খাদক ভুট্রো তার সেনাদের , সহযোগিতা করে গনজাগরন মঞ্চের হোতা ডঃ ইমরান এইচ সরকারের বাপ-দাদা ! বাংলাদেশের সমস্ত "বুদ্ধী-জীবিদের হত্যা দ্বায় এবং দ্বায়িত্ব শুধু আওয়ামী লীগের , জামাত বা মুসলীম লীগ রাজাকার বা বুদ্ধী-জীবিদের হত্যাকারী তা আওয়ামী মুসলিম ট্রেরিষ্টদের সাজানো কাহিনী মাত্র ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫৬
যাযাবর বেদুঈন বলেছেন:
:-&
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৯:১৮
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।