নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাযাবর বেদুঈন

অলক্ষ্য বন্দর পানে ছুটিতেছি আমি নিশিদিন যাযাবর বেদুঈন!

যাযাবর বেদুঈন

অলক্ষ্য বন্দর পানে ছুটিতেছি আমি নিশিদিন যাযাবর বেদুঈন !

যাযাবর বেদুঈন › বিস্তারিত পোস্টঃ

উইন্ড অফ চেঞ্জ

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৯





সিগারেটের সাথে আমার প্রথম পরিচয় হয় সেই স্কুল জীবনে। কত মানুষের সাথে এই ক্ষুদ্র পরিসরের জীবনে পরিচয় হল তার হিসাব না রাখলেও এতটুকু বলতে পারি জীবন থেকে অনেক বন্ধুই হারিয়ে গেছে। মাঝে মাঝে আমাকে খুব নিঃসঙ্গতায় পেয়ে বসে। মনে পড়ে যায় অতীতের স্মৃতিগুলো। এখন যেমন ঘরে বসেই সিগারেট খাই কিংবা রাস্তায় হাটতে হাটতে সিগারেট খাই কিন্তু সেই সময় একটা সিগারেট খেতে হলে বাসা থেকে বের হয়ে কয়েক মাইল দূরে গিয়ে খেতে হত। আমার এক বন্ধু ছিল সৈকত। আমার একমাত্র সিগারেট খাওয়ার সঙ্গী। এখন যেমন বেনসন না হলে চলে না তখন ক্যাপ্সটেন না হলে চলত না। তারপর পর্যায় ক্রমে গোল্ডলিফ, বাংলা ফাইভ খাওয়া হয়। এই বাংলা ফাইভ ছিল অমৃত একটা সিগারেট কিন্তু দুঃখের বিষয় এখন আর এই সিগারেটটা পাইনা। একসময় বাংলা ফাইভ প্রচুর খেতাম। তখন সিগারেট মানেই ছিল বাংলা ফাইভ। কিন্তু এই সিগারেটটাকে যে আসলে কেন বাংলা ফাইভ বলা হত তার কোন প্রকৃত সংজ্ঞা আমার জানা নেই। অথচ সিগারেটটার আসল নাম ৫৫৫ ছিল। এখনও কদাচিৎ পাওয়া যায় তবে সেই বাংলা ফাইভটা না। তখন বাংলা ফাইভ সিগারেট কিনে খেতাম তিন টাকা করে। অথচ এখন একটা বেনসন সিগারেট কিনতেই দশ টাকা লাগে। মাঝে লন্ডন নামে একটা সিগারেট বের হয়েছিল। দুই টাকায় পাওয়া যেত। গোল্ড লিফের দাম যখন দুই টাকা থেকে বেড়ে গিয়ে আড়াই টাকা হয়ে গেল তখন এই লন্ডন সিগারেট দিয়েই দিন চলে যেত। সবচেয়ে মজার ব্যাপার ছিল বুকিং পদ্ধতি। ফাস্ট বুক, সেকেন্ড বুক... দেখা গেল কেউ একজন সিগারেট ধরিয়েছে অমনি কেউ ফাস্ট বুক দিয়ে দিল। যে ফাস্ট বুক দিল তার কপালে জুটত সিগারেটে দ্বিতীয় টান। এভাবে একটা সিগারেটই খেতাম দশ এগারো জন মিলে। মাঝে মাঝে কলম দিয়ে দাগ কেটে ভাগাভাগি চলত।







তো প্রতিদিন সন্ধ্যা হলেই সৈকত এসে ডাকত সিগারেট খাওয়ার জন্য। আমি আর সৈকত মিলে এলাকা থেকে কয়েক মাইল দূরে গিয়ে একটা মাঠ ছিল সেখানে এক কোনায় যেয়ে বসতাম। কখনও আমি টাকা দিতাম, কখনও সৈকত। মাঝে মাঝে দুইজনে মিলে পয়সা দিয়ে একটা ক্যাপ্সটেন কিনতাম। তারপর মনের সুখে বাতাসে ধোঁয়া উড়িয়ে গান ধরতাম।



I follow the Moskva

Down to Gorky Park

Listening to the wind of change

An August summer night

Soldiers passing by

Listening to the wind of change.......



সৈকত খুব ভাল শিশ বাঁজাতে পারত। স্করপিয়ন্সের এই গানটার শুরুতে যে শিশটা আছে ঐটা সৈকত খুব ভাল পারত। তারপর সিগারেট শেষ করে বাসায় ফিরে আসতাম। পথে একটা হোটেল ছিল। হোটেলে ঢুকে ভাল করে মুখ ধুয়ে কুলি করে তারপর লেবু মুখে দিয়ে বাসায় ফেরাই ছিল দৈনিক কাজ। সৈকত শিশ বাজাত আর আমি গাইতাম



The world is closing in

Did you ever think

That we could be so close, like brothers

The future's in the air

I can feel it everywhere

Blowing with the wind of change.......



বাতাসের প্রবাহমানতায় পরিবর্তন এসেছে। বদলেছে এই পৃথিবীর স্বরূপ। সেই মাঠ আজ আর নেই। সেখানে এখন গড়ে উঠেছে মানুষের বসবাস। নেই সেই ক্যাপ্সটেন সিগারেট। নেই সেই একসাথে দুই বন্ধুর একটা সিগারেট শেয়ার করে খাওয়ার সন্ধ্যার প্রহরগুলো। দূরের কোন অপার্থিব জগতে চলে গেছে সৈকত। যে জগতের আমি স্বপ্ন দেখি প্রিয় বন্ধুটির সাথে জীবনে শেষবারের মত সিগারেটে একটি টান দেয়ার। কেউ কি আমাকে দেবে সেই যাদুময় মুহূর্তের সন্ধান! কতটা নিঃসঙ্গতা নিয়ে আজও আমি সেই চেনাজানা পথ ধরে হেটে চলি। সন্ধ্যার বাতাসে সিগারেটের ধোঁয়া উড়িয়ে গেয়ে চলি



Take me to the magic of the moment

On a glory night

Where the children of tomorrow share their dreams

With you and me

Take me to the magic of the moment

On a glory night

Where the children of tomorrow dream away

in the wind of change.......



কেবল আমার এই গানের সাথে এখন আর সুর তোলেনা প্রিয় সেই শিশ.......



মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৭

মামুন ইসলাম বলেছেন: চমৎকার লেখা আসলে মানুষ বেঈমানী করলেউ সিগারেট অন্তত বেঈমানী করবে না ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩০

যাযাবর বেদুঈন বলেছেন: সময় বদলে যায়, বাতাসের সাথে সাথে পরিবর্তন আসে জীবন ধারায়। খুব কাছের প্রিয় মানুষটি দূরে চলে গেলেও থেকে যায় চিরদিনের বন্ধু হয়ে প্রিয় সিগারেট। থেকে যায় উইন্ড অফ চেঞ্জ.......

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১০

সাফরিনলিপি বলেছেন: সিগারেট খাওয়াটা কি খুবই জরুরী??????? কোথায় যেন কারো সাথে একটু মিল আছে।ভাল থাকুন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৮

যাযাবর বেদুঈন বলেছেন: অত্যাবশ্যক অন্তত আমার জন্য। এতপ্রাণ প্রিয় একটা বন্ধু আর যাই হোক কিছুতেই ছাড়তে পারিনা আমি। আমার একমাত্র বিস্যস্ত বন্ধু। কারও সাথে কারও মিল থাকাটা অস্বাভাবিক কিছুই নয়।

অশেষ ধন্যবাদ আপনাকে।
আপিনও অনেক অনেক ভাল থাকুন।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
এই গানের শিস্ টা অসম্ভব সুন্দর !

ধূমপান-বিষপান !!

সুস্থ-সুন্দর থাকুন ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২২

যাযাবর বেদুঈন বলেছেন: শিশটা অসম্ভব সুন্দর কিন্তু আমার কানে বেজে উঠা প্রিয় বন্ধুর কণ্ঠ।

অবশ্যই ধূমপান-বিষপান কিন্তু তারপরেও জীবনের সাথে মিশে যাওয়া অংশ এখন।

সুস্থ-সুন্দর ভাবে বেঁচে থাকাতেই সুখ।
অনেক ভাল থাকুন আপনি।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৯

নাসরিন চৌধুরী বলেছেন: তারপর সিগারেট শেষ করে বাসায় ফিরে আসতাম। পথে একটা হোটেল ছিল। হোটেলে ঢুকে ভাল করে মুখ ধুয়ে কুলি করে তারপর লেবু মুখে দিয়ে বাসায় ফেরাই ছিল দৈনিক কাজ----

এখানে বেশ হাসলাম।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২২

যাযাবর বেদুঈন বলেছেন: না হলে বাসায় ফিরে বাবা-মার সামনে যাওয়া যেত না... :P

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৭

নাসরিন চৌধুরী বলেছেন: লেখাটি পড়ে কেন জানি আমার কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই গানটি মনে পড়ল ।


সৈকতের সাথে সেই মূহুর্তগুলো হয়ত কখনোই ভুলার নয় বা ভুলতে পারবেন না। কিন্তু কাউকে ভালবেসে আর স্মৃতি আঁকড়ে ধরতে গিয়ে নিজের শরীরের ক্ষতি কিন্তু করছেন!!! জীবনত এক টাই তাইনা?

আমার প্রিয় মানুষটির সতের বছর সিগারেট খাওয়ার অভ্যাসকে আমি গলাটিপে হত্যা করে ফেলেছি।আমার সাথে পরিচয়ের পর তার সিগারেট খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। সে ''সিগারেট ও আমি'' দুটোর মধ্যে আমাকেই বেছে নিয়েছে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৮

যাযাবর বেদুঈন বলেছেন: অমলটা ভুগছে দুরন্ত ক্যান্সারে জীবন তাকে করেনি ক্ষমা হায়!!!

ক্যান্সার, এই ক্যান্সারেই সৈকতকে চলে যেতে হয় না ফেরার দেশে.......

কেন যেন আজ সৈকতকে খুব বেশি মিস করতেছি। আমার খুব ভাল একজন বন্ধু ছিল। জীবন একটাই কিন্তু এই নিঃসঙ্গ জীবনে প্রয়োজন প্রিয় বন্ধুর পাশে থাকা।

আপনি ও আপনার প্রিয় মানুষ, আপনারা দুইজনেই খুব ভাগ্যবান। সব সময় এভাবেই আপনারা সুখে থাকুন, ভাল থাকুন অনেক। তবে আমি মনে হয় এমনটা পারব না।

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪০

নাসরিন চৌধুরী বলেছেন: মানুষ পারেনা এমনি কি কিছু আছে !! সময় বলে কখন কাকে কি করতে হবে --পরিস্থিতি মানুষ বাধ্য করে --মানুষ মেনে নেয় , নিতে হয় ।

আপনার জন্যও অনেক শুভেচ্ছা আর সৈকতের আত্মার শান্তি কামনা করছি।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০১

যাযাবর বেদুঈন বলেছেন: মানুষ চেষ্টা করলে অবশ্যই পারে কিন্তু আমি সেই চেষ্টাটা আসলে করি নাই কখনও।

খুব ভাল বলছেন সময় বলে দেয় কখন কাকে কি করতে হবে। আমিও এটা বিশ্বাস করি।

সৈকত যেখানেই থাকুক খুব ভাল থাকুক।

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৫

Rubel rana বলেছেন: ভাল লাগা জানিযে গেলাম........++++

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৪

যাযাবর বেদুঈন বলেছেন: অশেষ ধন্যবাদ।
অনেক ভাল থাকুন।

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৫

ডরোথী সুমী বলেছেন: সিগারেটের দাম আরও একটু বাড়লে মন্দ হতনা। ভাল থাকুক, সুস্থ থাকুক আমাদের পথ চলার পুরনো সাথীরা। শুভ কামনা।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৬

যাযাবর বেদুঈন বলেছেন: আমারত মনে হয় দাম যত বাড়বে খাওয়ার পরিমানটাও ততই বাড়বে। কারণ সেই দুই টাকা থেকে এখন দাম বেড়ে দশ টাকা হয়েছে কিন্তু পরিমান কমেনি বরং বেড়েছে।

ভাল থাকুক, সুস্থ থাকুক আমাদের পথ চলার পুরনো সাথীরা।

আপনিও অনেক অনেক ভাল থাকুন।
সুন্দর কাটুক প্রতিটা সময়।

৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার স্মৃতিচারণা ভালো লাগলো।

আমি ৪৩ বছর একটানা ধূমপান করার পর হার্ট এ্যাটাকের কারণে ধূমপান ছেড়ে দিয়েছি। প্রথম প্রথম খুব খারাপ লাগলেও এখন আর অসুবিধা হয় না।
একটা সত্য ঘটনা বলে শেষ করি। ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ছিলেন পাঁড় ধূমপায়ী। তাঁর ফিজিশিয়ান একদিন তাঁকে ধূমপানের নানারকম খারাপ দিক সম্পর্কে জানিয়ে ধূমপান ছেড়ে দেবার অনুরোধ করলেন। জবাবে চার্চিল মৃদু হেসে বললেন, 'তুমি ধুমপানের ৫২টা খারাপ দিকের কথা বললে, কিন্তু ৫৩টা ভালো দিকের কথা তো বললে না!'

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৮

যাযাবর বেদুঈন বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে।

ধূমপান করলেই যে শুধু হার্ট এ্যাটাক হয় তেমন কোন কারণ কি আছে ? অনেক সুস্থ স্বাভাবিক মানুষকেও হার্ট এ্যাটাকে মারাও যেতে দেখা যায়। তবে ধূমপান কখনই ফুসফুস আর শরীরের জন্য ভাল কিছু নয়। যারা এতে অভ্যস্ত হয়ে গেছে তারা চাইলেও খুব সহজে বের হতে পারেনা। তবে মনের জোড়টাই আসল। চাইলেই সম্ভব।

আমি হয়ত চাইনা। আপনার গল্পের শেষ লাইনটার সাথে একমত। ধুমপানের ৫২টা খারাপ দিকের কথা আছে কিন্তু ৫৩টা ভালো দিকের কথাওতো আছে।

অনেক অনেক ভাল থাকুন। এবং যেহেতু একবার আপনার হার্ট এ্যাটাক হয়েছে দ্বিতীয়বার ভুল করেও আর ধূমপান করবেন না অনুরোধ থাকল।

১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৭

সুমন কর বলেছেন: সিগারেট নিয়ে চমৎকার স্মৃতিচারণা। পড়তে ভাল লাগল।

যদিও সিগারেট কোন দিন খাওয়া হয় নাই এবং
গানটি শোনা হয়নি। সময় করে শুনতে হবে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২০

যাযাবর বেদুঈন বলেছেন: সুমন দা আসলে আজকে খুব বেশি সৈকত কে মনে পড়ছিল। তাই ওকে স্মরণ করে মূলত এটা লেখা। আমি মাঝে মাঝে খুব নিঃসঙ্গ হয়ে গেলে সৈকতের কথা মনে করে কাঁদি। আমার খুব ভাল একটা বন্ধু ছিল।

১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৯

মুক্তাদীর বলেছেন: টানা ৫ বছর ধুমপান করার পর গত ২ মাস ৫ দিন ধরে আমি সিগারেট খাওয়া ছেড়ে দিছি,
প্রথম প্রথম একটু খারাপ লাগত, এখন আর সমস্যা হয়না।

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৬

যাযাবর বেদুঈন বলেছেন: আপনাকে স্যালুট বস। কিন্তু আমি আমার এত প্রিয় সঙ্গীটিকে এত সহজেই ছাড়তে এখনও প্রস্তুত নই।

অনেক অনেক ভাল থাকুন আপনি।

১২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০১

কাঠ পাতা বলেছেন: ৫৫৫ এখনো পাওয়া যা্য । মিরপুর ১০ এর কিছু কিছু দোকানে পাওয়া যায় । এর ফ্লেভারটা আরসব থেকে ভিন্ন।

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২০

যাযাবর বেদুঈন বলেছেন: একদিন দাওয়াত দেন চলে আসি আপনাদের মিরপুরে। তারপর আয়েশ করে ৫৫৫ খাওয়া যাবে। নাকি মিরপুর আসলে তখন খাওয়াবেন না ?

১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৯

ডি মুন বলেছেন: এই গানটা আমার ভীষণ প্রিয়।

বারবার শুনি তবুও যেন সাধ মেটে না।


শুভেচ্ছা সতত। ভালো থাকুন।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪৭

যাযাবর বেদুঈন বলেছেন: অশেষ ধন্যবাদ।

শুভেচ্ছা সকালের শুভ্রতার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.